Travel: মেঘ-পাহাড়ের লুকোচুরি দেখতে কার না ভাল লাগে, স্লিপিং বুদ্ধাকে দেখতে চলে আসুন পাহাড়ের এই গ্রামে
শহরে এখন মনোরম আবহাওয়া। তাপমাত্রা ৪২ ডিগ্রি থেকে এক ঝটকায় ৩০ ডিগ্রিতে নেমে গিয়েছে। আকাশে মেঘের আনাগোনা দেখে মনে হচ্ছে বর্ষা এসে গিয়েছে। এতে অবশ্য বেশি খুশি হয়ে লাভ নেই। কারণ এখনও মে মাস শেষ হয়নি। গ্রীষ্মের দহনের কোপ ফের পড়বে না সেটা কে বলতে পারে।
গরমের ছুটি পড়তে শুরু করে দিয়েছে সব স্কুলে। অনেকেই গরমের চোটে পাহাড়ে বেড়ানোর প্ল্যানিং করে ফেলেছেন। যাঁরা এখনও চিন্তাভাবনা করে চলেছেন তাঁরা চলে আসুন পাহাড়ের এই অচেনা লোকেশনে। উত্তরবঙ্গ নয়। তবে উত্তরবঙ্গ পেরিয়েই আসতে হবে এখানে। জায়গাটির নাম কালুক। পশ্চিম সিকিমের একটি অফবিট লোকেশন।

এখানে মেঘের সঙ্গে পাহাড়ের খেলা মন ভরিয়ে দেবে। মেঘ পিওনের ব্যাগে যে কেবল মনখারাপের দিস্তা থাকে না সেটা এখানে এসে বুঝতে পারবেন। তার সঙ্গে স্লিপিং বুদ্ধার রেঞ্জ। সে এখ অমোঘ সৌন্দর্য উপভোগ করতে পারবেন কালুকে এলে। সিকিমে সাধারণত গ্যাংটক-পেলিং-নাথুলা-ছাঙ্গু লেক এই সব জায়গাগুলিতেই বেশি যান পর্যটকরা। পূর্ব সিকিম এবং পশ্চিম সিকিমে যে একাদিক এক সে বড় কর এক জায়গা রয়েছে সেটা অনেকেই জানেন না।
কালুক তাদের মধ্যেই একটি অমোঘ সুন্দর জায়গা। এখানে একদিকে যেমন পাহাড়ের বিস্তীর্ণ উপত্যকা রয়েছে আরেক দিকে তেমনই কাঞ্চনজঙ্ঘার হাতছানিও রয়েছে। কালুকে যাওয়ার পথটিও অসাধারণ। সোরেন পেরিয়ে যেতে হয় এখানে। সোরেন সিকিমের আরও একটি সুন্দর জায়গা। এই সোরেংয়ে কমলালেবু জনপ্রিয়। এখানে প্রচুর পরিমানে কমলা লেবু হয়। অনেকটা সেই সিটংয়ের মতো।
এই সোরেং থেকে আবার উত্তরবঙ্গের একটা অংশ দেখা যায়। রিম্বিক, শ্রীখোলা অনায়াসেই দেখা যায় সোরং থেকে। কালুকের বিশেষত্ব হল কাঞ্জনজঙ্ঘা এতোটাই কাছ থেকে দেখা যেন মনে হয় হাত দিয়ে ধরে ফেলা যাবে। সেকারণে এখানকার প্রতিটি হোমস্টে থেকেই অসাধারণ ভিউ পাওয়া যায়। সিকিমের পাহাড় এতো পরিচ্ছন্ন এক ছোট ছোট জায়গা গুলিও এতোটা সাজানো যে খানে এলেই মনটা ভাল হয়ে যায়।
কাজেই যাঁরা গরমের ছুটিতে অফবিট কোনও লোকেশনে যাওয়ার কথা ভাবছেন তাঁরা চলে আসুন কালুকে। এখানথেকে সোরেং এবং ওখরেও ঘুরে নিতে পারবেন। দূষণ মুক্ত প্রকৃতির কোলে কাটিয়ে যান কয়েকটা দিন। নতুন করে কাজের উদ্দিপনা ফিরে পাবেন।












Click it and Unblock the Notifications