Travel: দোলের ছুটিতে ভারতের নায়াগ্রা ফলস, গুহা-জলপ্রপাতের অনিন্দ্য সুন্দর লোকেশনে

পাহাড়-সমুদ্রে ছোটাছুটি করার প্রয়োজন নেই দোলের ছুটিতে ঘুরে আসুন কলকাতার কাছেই একটি প্রকৃতি বান্ধব ডেস্টিনেশনে। পশ্চিমবঙ্গের একেবারে পাশের রাজ্য ছত্তিশড়ে ছড়িয়ে ছিিটয়ে রয়েছে অসংখ্য অচেনা জায়গা। এমনই একটি জায়গা হল জগদলপুর। প্রকৃতির আশীর্বাদ এখানে অঢেল।

ছোট্ট জায়গা হলেও জগদলপুরে রয়েছে অনেক দেখার জায়গা। তার সঙ্গে দেখে নিতে পারবেন আদিবাসীদের দোলখেলা। তারির সঙ্গে আবিরের রং মিশে বেশ মাখোমাখো পরিস্থিতি তৈরি হয় এখানে। তবে প্রতিদিনই কি দোল খেলবেন। দেখার তো অনেক কিছু রয়েছে। পাহাড়, ঝরনা কতো কি রয়েছে।

Travel

ছত্তিশগড়ের বাস্তার জেলায় পড়ে এই জগদলপুর। যেখানে দেখতে পাবেন ভারতের নায়াগ্রা ফলস। যার নাম চিত্রকোট জলপ্রপাত। ইন্দ্রাবতী নদীর এই জলপ্রপাত অসাধারণ। বর্ষাকালে এই জলপ্রপাতের রূপ অসাধারণ হয়ে যায়। ১০০ ফুট উচ্চতা থেকে পড়ছে জলটি। রাতের ট্রেনেই পৌঁছে যাওয়া যায় সেখানে।

গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারেন কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। চিত্রকোট জলপ্রপাত থেকে ২৪ কিলোমিটার দূরে রয়েছে এই কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। কাছেই রয়েছে কুটুমসার গুহা এবং তীর্থগড় জলপ্রপাত। স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট পাথরের এই গুহা দেখলে অসাধারণ লাগে। এখানে আরেকটি জিনিস দেখার মতো সেটা দান্তেওয়ারা মন্দির। এটি একটি সতীপীঠ। কথিত আছে এখানে সতীর দাঁত পড়েছিল। জগদলপুরে একাধিক জলপ্রপাত রয়েছে।

জগদলপুরের আরেকটি প্রসিদ্ধ জলপ্রপাত হল তীর্থগড় জলপ্রপাত। মুংবাহারী নদীর এই জলপ্রপাত ধাপে ধাপে ১১০ ফুট নেমে এসেছে। যা জেরে এক মনোরকম জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। সেই জলপ্রপাত না দেখলে মিস করতে হবে। একটি গাড়ি ভাড়া করে ২ দিনে ঘুরে নিয়ে পারেন এই জনপ্রিয় জায়গা গুলি। সঙ্গে স্বাদ নিয়ে নিন সেখানকার খাবারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+