Travel: দোল উৎসবে মথুরা, বৃন্দাবনে যাবেন আপনি? কীভাবে যাবেন, থাকা-খাওয়ার খরচ কত?
হিন্দুদের কাছে দোল উৎসব অত্যন্ত বিশেষ। আর এই বিশেষ সময়ের জন্য সকলেই অপেক্ষা করে থাকেন। চলতি বছর দোল উৎসব পড়েছে ১৩ মার্চ। ব্রজের হোলি বিশ্ববিখ্যাত তা কিন্তু সকলেই জানি। এই সময় মথুরা, বৃন্দাবন, বারসালানা, নন্দগাঁও গোকুলে যদি আপনি দোল উৎসব পালন করতে যেতে চান তাহলে আপনি কিন্তু যেতেই পারেন।
যদি আপনার এই সময়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে কিন্তু এই জায়গাগুলিতে গিয়ে আপনি দোল উৎসবে সকলের সঙ্গে শামিল হতে পারেন। তবে কীভাবে যাবেন, কোথায় যাবেন, কী খাবেন, জানুন।

- মথুরা কীভাবে যাবেন
যদি আপনি দোল উৎসবে মথুরা যেতে পারেন, কীভাবে যাবেন, জানুন- প্রথমে দিল্লি ও আগ্রা উভয় জায়গা থেকেই কিন্তু আপনি মথুরা যেতে পারবেন। দিল্লি থেকে মথুরা দূরত্ব মাত্র ১৮৩ কিলোমিটার। যমুনা এক্সপ্রেসের মাধ্যমে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে সেখানে পৌঁছাতে পারবেন।
দিল্লি থেকে কিন্তু আপনি বাসে যেতে পারবেন। যার এই বাস কিন্তু নিত্যদিনই চলে। যার ভাড়া মাত্র ২০০ টাকা। দিল্লি থেকে মথুরা যাওয়ার জন্য অনেক ট্রেনও পাবেন। এখানে ট্রেনে গেলে ট্রেনের টিকিট বুক করতে হবে।
- আগ্রা থেকে কীভাবে যাবেন
আগ্রা থেকে মথুরার দূরত্ব কিন্তু মাত্র ৫৬ কিমি। তাই মথুরা যাওয়ার জন্য আপনি আগ্রা থেকে সব সময় বাস পাবেন। এই দুরত্ব খুব বেশি নয়। তাই আপনি সরকারি বাসে খুব সহজে কম খরচে কিন্তু মথুরা পৌঁছে যেতে পারেন।
- কোথায় থাকবেন
এবার আসি মথুরায় গিয়ে এসময় আপনি কোথায় থাকবেন। কারণ এখানে গেলে আপনাকে প্রথমেই থাকার ব্যবস্থা করতে হবে। এসময় হোটেল, হলিডোহোম , ধর্মশালা কিন্তু আগে থেকেই বুক করা থাকে। তাই খালি পাওয়া অনেক কষ্টের হয়ে যাবে। তাছাড়াও এখানে যখন আপনি খালি হোটেল পাবেন তার ভাড়া কিন্তু অনেক বেশি হবে। তাই আপনি আগে থেকেই বুক করে রাখতে পারেন।
- খরচ কত টাকা
খুব কম খরচে যেতে চান তাহলে ৫০০ থেকে ১০০০ টাকা খরচ করতে পারে। প্রতি রাতে এই হোটেলের এক একটি ঘরের ভাড়া প্রত্যেক দিনের জন্য ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে পাবেন। আবার ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে আপনি ধর্মশালা কিংবা গেস্ট হাউস পেয়ে যাবেন।
- কীভাবে ঘুরবেন
মথুরার রাস্তাঘাট কিন্তু খুব স্রু। তাই ক্যাব, ট্যাক্সি সব জায়গায় যাওয়া যায় না। এর জন্য আপনাকে স্কুটার ভাড়া করতে হবে। কম বাজেটে মথুরা থেকে বারসানা, বৃন্দাবন, গোকুলে আপনি যেতে পারবেন।
যদি আপনি পরিবারের সঙ্গে যান তাহলে অবশ্যই একটি অটো বুক করে নিতে পারেন। সে আপনাকে সব জায়গায় ঘুরিয়ে দেখাতে পারবে। যদি আপনি একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে ওঠেন, মানে ঘনঘন যানবাহন পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার বেশি খরচ হবে। তার থেকে আপনি অটো বুক করে যদি ঘোরেন তাহলে কিন্তু খরচ অনেকটাই কম হবে।
- কী খাবেন
এখানে কিন্তু খাবারের দাম একদমই বেশি নয়। তার জন্য স্থানীয় রেস্তোরায় একজনের খাবারের দাম ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে। আপনি কিন্তু খুব ভালো খাবার খেতে পারবেন। আবার জলের খরচে একদমই বেশি নয়। ছোট ধাবায় খেলে সুস্বাদু খাবার পাবেন।
- কত দিন লাগবে ঘুরতে
দিল্লি থেকে মথুরা ঘুরতে দু’দিনের মধ্যে হয়ে যাবে। মাথাপিছু প্রায় ২০০০ থেকে ৫ হাজার টাকা খরচ হতে পারে। যাতে আপনার ঘোরা থাকা, খাওয়া গাড়ি ভাড়া সবই হয়ে যাবে। তবে এই খরচ আপনার বা নিজের কেনাকাটার উপরেও বাড়তে পারে। তাই এবছর দোলে কিন্তু ব্যাগ গুছিয়ে ফেলুন এখানে ঘুরতে যাওয়ার জন্য।












Click it and Unblock the Notifications