Travel: পুজোর ছুটিতে বিদেশে বেড়াতে যাচ্ছেন? খরচ কমাবেন কীভাবে জেনে রাখুন এই টিপসগুলি

বিদেশে বেড়াতে যাওয়া এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে। বিশেষ করে করোনার পর থেকে মানুষ বেশি করে বিদেশে বেড়াতে যেতে চাইছেন। শুধু অবাঙালিরা নন বাঙালিরাও কিন্তু এই হুজুগে সামিল হয়েছে। অনেকেই এখন পুজোর ছুটিতে উত্তরাখণ্ড বা হিমাচলে বেড়াতে না গিয়ে যাচ্ছেন দুবাই, সিঙ্গাপুর, বালি, মালয়েশিয়া।

বিদেশে বেড়াতে হয়তো তেমন খচর হচ্ছে না আজকাল। পুরোটাই বাজেটের মধ্যে চলে আসছে। কিন্তু বে়ড়াতে যাওয়ার পর নিজের পকেট কন্ট্রোলে রাখাটাই বড় চ্যালেঞ্জ। কারণ দুবাই-সিঙ্গাপুর যাওয়া মানেই কিন্তু শপিংয়ের হাতছানি। কাজেই বিদেশে বেড়াতে গিয়ে কীভাবে নিজের খরচ নিয়ন্ত্রণে রাখবেন সেটা একটা বড় চ্যালেঞ্জ।

travel

তবে তারও কৌশল রয়েছে। কয়েকটা জিনিস মেনে চললেই আর অসুবিধা হয় না। অনায়াসেই নিয়ন্ত্রণে রাখা যায় খরচ। তার মধ্যে সবার আগে যে বিষয়টি নজরে রাখা দরকার সেটি হল

১। মানি মাস্টারি- এর প্রথম ধাপ হল গোটা বিদেশ সফর কতটাকা আপনি খরচ করতে চান তার একটা বাজেট তৈরি করে ফেলা। অর্থাৎ বিদেশে বেড়াতে গিয়ে কোন খাতে কতটাকা আপনি খরচ করতে পারবেন যেমন, হোটেল খরচ, বাইরে খাওয়াদাওয়া। যানবাহান, অ্যামিউজমেন্ট পার্ক ঘোরা এই সব অনেক কিছু ধরে নিয়ে মোট বাজেট ৈতরি করা।

২। বেড়ানোর জায়গা চিহ্নিত করা- এখানে প্রথমে যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানে কোন কোন জায়গা আপনি দেখতে যেতে চান সেটা আগে ঠিক করে ফেলতে হবে। অর্থাৎ ধরুন দুবাই বেড়াতে যাচ্ছেন সেখানে বেড়াতে গিয়ে টুইট টাওয়ারে ঘুরবেন না ক্রুজ শিপে চড়বেন। সেটা আগে ঠিক করে ফেলতে হবে। সেখানে কোথায় থাকলে কম খরচে অ্যাকোমোডেশন অর্থাৎ হোটেল-রিসর্ট পাওয়া যাবে সেটাও আগে থেকে ঠিক করে নিতে হবে।

৩। ট্রাভেল ইন্সোরেন্স- সম্প্রতি এই শব্দটি এখন বিমার বাজারে খুব চর্চায় রয়েছে। করোনার পর থেকে মানুষ যেমন স্বাস্থ্য বিমার অপরিহার্যতা বুঝেছেন ঠিক তেমনইউ করোনার পর থেকে ট্রাভেল বিমাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিেদশে বেড়াতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে সেসময় এই বিমাই আপনার সব চিকিৎসার খরচ বহন করবে। শুধু তাই নয় কোনও কারণে ট্রিপ বাতিল হলে বা যাত্রা পথে আপনার কোনও লাগেজ হারিয়ে গেলে তার খরচও দেবে বিমা কোম্পানিগুলি।

৪। ফোরেক্স কার্ড- বিদেশে বেড়াতে গেলে ক্রেডিট কার্ড না নিয়ে ফোরেক্স কার্ড ব্যবহার করুন। বিেদশে বেড়াতে গিয়ে ক্রেডিট কার্ডে কোনও কিছু কেনাকাটা করতে হলে মোটা টাকা এক্সচেঞ্জ ভ্যালু পে করতে হয়। কিন্তু এই ফোরেক্স কার্ডটি থাকলে তেমন কোনও কিছুর সমস্যা হবে না।

travel

৫। বাজেট অ্যাকোমোডেশন- বিদেশে বেড়াতে গেলে এটা অত্যন্ত জরুরি বিষয়। যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানে অল্প খরচে ভাল হোটেল-রিসর্ট কী রয়েছে তার একটা খোঁজ নিয়ে রাখুন। অনেক সময় ভাল ভাল অফারও পাওয়া যায়। সেগুলি মাথায় রেখে তারপরে বুকিং করুন

৬। পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার- বিদেশে বেড়াতে গেলেই যে সবসময় গাড়ি করে ঘুরতে হবে তা নয়। সেখানকার সাধারণ মানুষ যে ট্রান্সপোর্টের ব্যবহার করেন সেই সব ট্রান্সপোর্ট ব্যবহার করে বেড়ান। ট্যাক্সি গাড়ি ভাড়ার থেকে বাস, ট্রেন, সাবওয়েগুলি সফর বেশি সুবিধার হবে। এতে সেখানকার অনেককিছু জানাও যাবে।

৭। ডিজিটাল পেমেন্ট- প্যারিস থেকে সিঙ্গাপুর সব জায়গাতেই এখন ইউপিআই করা সম্ভব। কাজেই সেসব জায়গায় বেড়াতে গিয়ে কেবল ডিজিটাল পেমেন্ট করুন। নগদ টাকা সঙ্গে না রাখাই ভাল।

৮। স্থানীয় খাবার খান- খরচ কমাতে হলে বা সাধ্যের মধ্যে রাখতে হলে সব জায়গায় গিয়ে ভারতীয় খাবার খুঁজবেন না। সেখানকার খাবার খান। সেখানকার মানুষ যেখাবার খেতে পছন্দ করেন সেই খাবারের স্বাদ নিন। তাতে অনেকটাই কমে যাবে খরচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+