Travel: চারিদিকে নিঝুম নিস্তব্ধতা, নিরিবিলিতে ছুটি কাটাতে চলে আসুন পশ্চিম সিকিমের এই ছোট্ট গ্রামে

উত্তর বঙ্গের সীমানা পেরোলিই সিকিম। সে যেন এক মিনি ভূস্বর্গ। হিমালয় আর প্রকৃতির সব সৌন্দর্য যেন উজার করে দিয়েছে এই ছোট্ট পাহাড়ি রাজ্যে। একের পর এক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। যেখানে সারাবছরই ভিড় করেন পর্যটকরা। গ্যাংটক, নাথুলার ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে ছুটি কাটাতে চাইলে চলে আসুন পশ্চিম সিকিমের এই অফবিট গ্রামে।

ছ্যাং নামটা শুনলে অদ্ভুত লাগবে। কিন্তু এই ধরনের নামই এখানকার ভাষার বিশেষত্ব। সিকিমে সেখানকার ভাষার পাশাপাশি নেপালি ভাষা অত্যন্ত জনপ্রিয়। সেকারণেই নেপালি ভাষার বেশ প্রভাব রয়েছে এখানে। যাইহোক পশ্চিম সিকিম সাধারণত একটু নিরিবিলি আর সবুজ। প্রকৃতির রুদ্ররূপ এখানে তেমন ভাবে দেখা যায় না।

sikkim

ছাঙ্গু, নাথুলা এই সব জায়গায় যেমন প্রকৃতির রুদ্র রূপ দেখা যায়। পূর্ব এবং পশ্চিম সিকিমে এর প্রভাব বড় বেশি রুক্ষতা দেখা যায় না। এখানে হিমালয় বড় বেশি মনোরম। যাঁরা নিরিবিলিতে সময় কাটাতে চান চলে আসুন পশ্চিম সিকিমের সাংয়ের। আনেকে আবার ছাং বলেও ডাকেন গ্রামটিকে। বৌদ্ধ করমাপা ছাংয়ের নাম অনুসারেই নাকি েই গ্রামের নাম হয়েছে।

এখানে একেবারেই পর্যটকের দেখা মেলেনা। সেক্ষেত্রে বলতে গেলে ভ্রমণ মানচিত্রে একেবারে নতুন জায়গা সং। একেবারে সিকিমের গ্রাম্য পরিবেশ। চাষবাস করে এখনকার লোকজন। একটি দুটি হোম স্টে রয়েছে। সেগুলি তেমন ঝাঁ চকচকে নয় তবে গ্রামের পরিবেশে থাকার উপযুক্ত। প্রতিটিবাড়ির জমি জমা রয়েছে। তাঁরা পালা করে করে একে অপরের জমিতে চাষ করেন।

পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে চাষ করা হয় রকমারি সব সবজি, আলু, ফুলকপি, বাঁধাকপি, মুলো, স্কোয়াশ, ধান, বাঁধা কপি, রাইশাক কতো কি। সবুজ খেত থেকে সবজি তুলে এনে রান্না করেন। সিকিমে যেহেতু রাসায়নিক সারের প্রয়োগ একেবারেই নিষিদ্ধ তাই এখানকার শাক-সবজির স্বাদই আলাদা।

sikkim

গ্যংটক, রুমটেকের মতো ভিড় নেই এখানে একেবারে নিরিবিলিতে সকাল সকাল কাঞ্জনজঙ্ঘার দর্শন। তারপর ভিলেজ ওয়াকে বেড়িয়ে পড়ুন। নাম না জানা সব সিকিমের খাবার। সেগুলি স্বাদে এবং গন্ধে অতুলনীয়। এখানকার আরেকটি বিশেষত্ব পাখি। যেহতু জন সমগম কম তাই পাখিদের পছন্দের জায়গা। এখানে অসংখ্য নাম না জানা পাখিদের দেখা মেলে। যাঁরা পাখি দেখতে ভালোবাসেন তাঁদের বেড়ানোর সেরা জায়গা বলাই যায়।

শিলিগুড়ি থেকে রংপো হয়ে সিংতাম ভ্যালি সেখান থেকে সাং আসতে হয়। রংপো থেকে সিনতােমর দূরত্ব ১৩ কিলোমিটার। আর সিংতাম থেকে সাং ভ্যালির দূরত্ব ১৫ কিলোমিটার। কাজেই একটু অন্য রুটেই যেতে হবে সেখানে। বেশ অনেকটা উঁচুতে অবস্থিত হলেও একেবারে অসাধারণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+