Travel: শহরের কোলাহলে ক্লান্ত! ঘুরে আসুন শহরের কাছেই মাতলা নদীর পাড়ে এই অফবিট লোকেশনে
বর্ষাতে তেমন কোথাও যাওয়া যাচ্ছে না। কলকাতার কাছাকাছি এইসময় ঘুরতে যেতে চান অনেকেই। সপ্তান্তের দুটো দিন সেখানে কাটিয়ে আসলে মনটা কাজ করার নতুন উদ্যোম পায়। নইলে সারাটা সপ্তাহ সেই একই যন্ত্রের মতো রুটিন মেনে কাজ।
কিন্তু কলকাতার কাছেই রয়েছে এমন একটি অফবিট লোকেশন। যেখানে গেলে একেবারে সুন্দরবনের ভাইবস পাবেন। মাতলা নদীর ধারে সেই জায়গাটির নাম বনঘেরী। বনঘেরী গ্রাম। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া এই গ্রামটি। সপ্তাহান্তের ছুটিতে বেশ ভাল লাগবে এখানে কাটাতে।

শিয়ালদহ থেকে জয়নগর মজিলপুর স্টেশনে নেমে চলে আসা যায় খুব সহজেই। সরাসরি গাড়িতে আসলে বারুইপুর, জয়নগর হয়ে চলে আসতে পারেন। কম খরচে বেডার ভাল ডেস্টিনেশন বললে ভুল হবে না। মাতলা নদীর ওপারে সুন্দরবন দেখতে মন্দ লাগে না।
মাতলা নদীর উপরে নৌকা ভ্রমণ করতে পারবেন। তার সঙ্গে মাছ তো রয়েইছে। বাঙালির সবচেয়ে পছন্দের ইলিশ মাছ খাওয়ার সুযোগ পাবেন এখানে। একেবারে গ্রাম্য পরিবেশে নদীর ধারে নিরিবিলিতে কটা দিন কাটিয়ে যান এই গ্রামে। থাকার জন্য হোমস্টে রয়েছে। সেখানে থাকতে পারবেন কটা দিন। অনেকেই এই জায়গাটিকে কৈখালীও বলে থাকেন। গ্রামের ভেতরে কিন্তু গাড়ি ঢোকার রাস্তা নেই।
একেবারে দুদিকে ধানি জমির মাঝ দিয়ে চলে গিয়েছে হোমস্টে পর্যন্ত রাস্তা। একেবারে বলতে গেলে গ্রামের বাড়ির মতো অনুভূতি পাবেন এখানে অসে। জমিয়ে সুন্দরবনের মাছ খেতে পারবেন। তার সঙ্গে বাঙালি পাড়াগ্রামের সাবেকি খাবারের স্বাদও নিতে পারেন। অলস সন্ধে বেলা বেশ মুখরোচক সব খাবার পেয়ে যাবেন এখানে। পেঁয়াজি, চপ বা ভেজ পকোরা। রাতে দেশি মুরগির মাংস। মাংস না খেলে ডিম। ভাত বা রুটি দুটোই খেতে পারবেন।
সকাল সকাল বেড়িতে পড়ুন মাতলা নদীতে ভ্রমণে। এখান থেকে নৌকায় সুন্দরবনের ম্যানগ্রোফ অরণ্যও দেখে আসলতে পারবেন। সকালের সূর্যোদয় মাতলা নদীতে অসাধারণ লাগে। সুন্দরবনের এই অসাধারণ সৌন্দর্য আর কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ। ম্যানগ্রোফ অরণ্যের মধ্য দিয়ে নিয়ে যাবে নৌকা।












Click it and Unblock the Notifications