Travel: শীতের রোদ গায়ে মেখে বেড়িয়ে পড়ুন, অপেক্ষা করছে বুড়ি বালামের পাড়ে বারিংপোসি

Travel: শীতের রোদ গায়ে মেখে বেড়িয়ে পড়ুন, অপেক্ষা করছে বুড়ি বালামের পাড়ে বারিংপোসি

শীত পড়ে গিয়েছে। তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। ডিসেম্বরের ছুটি পড়ল বলে। এরই মধ্যে অনেকেই বেড়াতে বেরিয়ে পড়েছেন। শীতে বেড়ানোর একটা উপযুক্ত স্থান ওড়িশার বাংরিপোসি। যাতে জড়িয়ে রয়েছে বঙ্গের বিপ্লবীদের নাম। বুড়িলামামের পাড়েই রয়েছে বাংরিপোসি। এই বুড়িবালামের পাড়েই ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে শহিদ হয়েছিলেন বিপ্লবী বাঘাযতীনের নাম।

ওড়িশার বাংরিপোসি

ওড়িশার বাংরিপোসি

আদিবাসী অধ্যুষিত ওড়িশার বাংরিপোসি। বুড়িবালাম নদীর পাড়ে বাংরিপোসির চারপাশ জুড়ে রয়েছে পাহাড়, জঙ্গল ঝরনা। শীতের রোদ গায়ে মেখে বারিংপোরি একাধিক জায়গায় ঘুরে বেড়ান সকলে। ক্লান্তি নিমেষে উবে যাবে। বাংরিপোসিতে চারপাশ জুড়ে রয়েছে একাধিক দর্শনীয় স্থান। সবটাই অবশ্য প্রাকৃতিক সৌন্দর্য। রয়েছে ঝরনা। শীতকালে অসংখ্য পরিযায়ী পাখির আনাগোনা দেখা যায় এই বাংরিপোসিতে। রযেছে বাহ্মণীকুণ্ড, সুলাইপাত জলপ্রপাত।

বুড়িবালামের পাড়ে

বুড়িবালামের পাড়ে

বাংরিপোসির অন্যতম আকর্ষণ এই বুড়িবালাম নদী। যার সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির স্বাধীনতার ইতিহাস। এই বুড়িবালামের পাড়েই শহিদ হয়েছিলেন বাংলার বীর বিপ্লবী বাঘাযতীন। ১৯১৫ সালে ৯ সেপ্টেম্বর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন ৫ বিপ্লবী। তারমধ্যে ছিলেন শহিদ বাঘাযতীনও। ইংরেজদের সঙ্গে লড়াইয়ে প্রান যায় তাঁর। কাজেই এই বুড়িবালামের সঙ্গে বাঙালির ওতোপ্রতো যোগাযোগ রয়েছে।

ব্রাহ্মণী কুণ্ড

ব্রাহ্মণী কুণ্ড

বাংরিপোসির আরেকটি দর্শনীয় স্থান ব্রহ্মণীকুণ্ড। বুড়িবালাম নদী পেরিয়ে বেশ কিছুটা যেতে হবে ব্রাহ্মণী কুণ্ড যেতে। যাওয়ার পথে অসংখ্য আদিবাসী গ্রাম দেখা যাবে। বাংরিপোসি থেকে ব্রাহ্মণী কুণ্ডের দূরত্ব ৩০ কিলোমিটার। গাড়ি করেই যেতে হয় সেখানে। সেখানেই রয়েছে অপরূপ জলপ্রপাত। স্বচ্ছ সেই কুণ্ডের জল। তাতে মাছ খেলা করে বেড়াচ্ছে। সেখান থেকে ১৮ কিলোমিটার এগিয়ে গেলেই দেখা মিলবে বিশাল নাদাম জলাধারের। তার পাশেই রয়েছে সিমলিপাল জঙ্গল।

সুলাইপাত

সুলাইপাত

ব্রাহ্মণী কুণ্ড পেরিয়ে যেতে হয় সুলাইপাত। আসলে এটি একটি জলপ্রপাত। ওড়িশা-ঝাজড়খণ্ড সীমান্তে রয়েছে এই সুলাইপাত জলপ্রপাত। চারপাশে রয়েছে অসংখ্য আদিবাসী গ্রাম। সেখান অনায়াসে ঘুরে আসতে পারেন সকলে। আদিবাসীদের জীবনযাত্রা ভাল করে দেখা যাবে এখানে। সেই সঙ্গে রয়েছে সুলাইপাত জলপ্রপাতের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে পর্যটকদের।

ছবি সৌ:ইউটিউব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+