Tour On Cycle: পর্যটনের মরশুম শুরুর আগে নয়া চমক ডুয়ার্সে, জেনে নিন বিস্তারিত
পুজোর আগেই ডুয়ার্সে বেড়ানোর জন্য বড় চমক। সাইকেলে চেপে ডুয়ার্স ঘোরার ব্যবস্থা চালু করল আলিপুরদু়য়ার জেলা প্রশাসন। রবিবার সকাল ৭ টা নাগাদ দমনপুর থেকে রাজাভাতখাওয়া ওবধি পর্যটকদের জন্য সাইকেল ব্যবস্থা চালু করল জেলা প্রশাসন।
জানা গেছে মাত্রা ৫০ টাকা খরচ করলেই এবার বাক্সা'র জঙ্গল এলাকা ঘুরতে পারবেন পর্যটকরা। জেলা প্রশাসনের তরফে ডুয়ার্স দর্শন নামক প্রকল্পের মাধ্যমে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া এলাকার একটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে ৫ টি সাইকেল তুলে দেয়া হয়।

এখন থেকে সাইকেল নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন পর্যটকরা। তার জন্য দিতেভাবে শুধু মাত্র ৫০ টাকা। এদিন দমনপুর এলাকা থেকে এই পরিষেবার শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, অতিরিক্ত জেলাশাসক স্মৃতি রঞ্জন মহান্তি ও প্রকল্পের অতিরিক্ত ক্ষেত্র আধিকারিক প্রবীণ কাসোয়ান সহ অন্যান্য আধিকারিকরা।

বর্ষার কারণে এখন বন্ধ ডুয়ার্সের সব জঙ্গল। কিন্তু বর্ষা শেষ হতে না হতেই পর্যটকদের ঢল নামবে ডুয়ার্সে। তার বুকিং এখনই প্রায় শুরু হয়ে গিয়েছে। হোমস্টে থেকে রিসর্ট সবের পুজো বুকিং প্রায় সারা। তারই মাঝে বড় চমক এই সাইকেল রাইড। করোনার কারণে সাইকেলের জনপ্রিয়তা নতুন করে বেড়েছে। সেকারণেই পর্যটকদের জন্য এই নতুন ব্যবস্থা তৈরি করা হয়েছে। এতে পর্যটকরা উৎসাহী হবেন বলে মনে করা হচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications