টিনটেক, গরম থেকে বাঁচতে বেড়িয়ে আসুন পূর্ব সিকিমের এই ছোট্ট গ্রাম থেকে

গরমে জেরবার পরিস্থিতি। হাঁসফাঁস দশা। এই গরমের মধ্যে পাহাড় ছাড়া বেড়াতে যেতে ইচ্ছে করবে না। একেবারে নিরিবিলে আরামে বেড়িয়ে আসতে হলে আসতেই হবে টিনটেক। পূর্ব সিকিমের ছোট্ট একটা গ্রাম। শেকানে সবুজ আর পাহাড়ের সহাবস্থান।

পূর্ব সিকিমে একটা অফবিট লোকেশন টিনটেক। ছোট্ট গ্রাম একটা গ্রাম। যেখানে গুটি কয়েক লোকের বাস। চারিদিকে সবুজ আর সবুজ। পাহাড়,ঝরনা মিলিয়ে মিশে হাত ধরাধরি করে থাকে এখানে। এই টিনটেকের কাছেই রয়েছে অসম্ভব সুন্দর সব ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা আর গ্রামের মানুষের জীবন যাত্রার সঙ্গে মিশে যেতে টিনটেকের থেকে সুন্দর আর কিছু হতেই পারে না।

বেরিয়ে আসুন পূর্ব সিকিমের এই ছোট্ট গ্রাম থেকে

টিনটেকের একটা প্রধান আকর্ষণ একটি ঝরনা। যাকে মনস্কামনা ঝরনা বলা হয়ে থাকে। অসম্ভব সুন্দর সেই ধরনা। অক্টোবর মাসে আরও সুন্দর হয়ে ওঠে এই ঝরনা। টিনটেক গ্রাম থেকে এই ঝরনার দূরত্ব এক ঘণ্টা। গাড়িেত যেতে হয়। সেখানে বেশ অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। গায়ের মধ্যে জলের ছিঁট এসে পড়ে। এতোটাই সুন্দর এখানে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়।

বেরিয়ে আসুন পূর্ব সিকিমের এই ছোট্ট গ্রাম থেকে

ঝরনা থেকে একটু দূরেই রয়েছে একটা শিব মন্দির। অসাধারণ সুন্দর সেই শিব মন্দির। কাঠের সিঁড়ি বেয়ে উঠে যেতে হয় অনেকটা উপরে। সেখানকার ভিউ মুগ্ধ করবে সকলকে। খুব বেশি পর্যটক এখানে যান না। তাই পর্যটকদের ভিড় নেই। তবে শিব মন্দির দেখতে অসাধারণ সেখান থেকে ভিউ পয়েন্ট থেকে কাঞ্জনজঙ্ঘার ভিউ মুগ্ধ করবে সকলকে।

বেরিয়ে আসুন পূর্ব সিকিমের এই ছোট্ট গ্রাম থেকে

টিনটেকের আরেকটি িদক হল রাতের বেলা। রাতের বেলা আরও মনোমুগ্ধ কর হয়ে ওঠে এই জায়গা। এখান থেকে গ্যাংটক, সামসি অসাধারণ সুন্দর দেখায়। অসংখ্য তারা পাহাড়ে জ্বলছে বলে মনে হয়। শিলিগুড়ি েথকে টিনটেক আসতে মোট ৫ ঘণ্টা সময় লাগে। শিলিগুড়ি থেকে প্রথমে শেয়ার গাড়িতে সামসি তারপরে সেখান থেকে আবার শেয়ার গাড়িতে টিনটেক আসা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+