Travel: কম খরচে ডুয়ার্স ঘুরতে চান? NBSTC দিচ্ছে লোভনীয় প্যাকেজ ট্যুর
ডুয়ার্স মানেই জঙ্গল সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে ডুয়ার্সে ঘোরার খরচও বেশি। তাই হুট বললেই যে ডুয়ার্স বেড়িয়ে আসা যায় এমনটা নয়। বেশ ভাবনাচিন্তা করতে হয় সকলকেই। হাতে টাকা পয়সা না নিয়ে ডুয়ার্স ট্যুরে যাওয়ার কথা খুব একটা কেউ-ই ভাবেন না।
আর মধ্যবিত্ত পর্যটকদের কাছে ডুয়ার্স বেশ খরচ সাপেক্ষ বিষয় সেকারণে আগে থেকে একটু ভাবনা চিন্তা করতে হয়। কিন্তু এনবিএসটিসি দিচ্ছে কম খরচে ডুয়ার্স বেড়ানোর সুযোগ। জলদাপাড়া, চিলাপাতা, গরুমারা একাধিক জঙ্গল রয়েছে ডুয়ার্সে।

এনবিএসটিসির প্যাকেজ ট্যুর শুরু হচ্ছে হাসিমারা বা ফালাকাটা স্টেশন থেকে। সেখান পর্যন্ত পর্যটকদের নিজেদের আসতে হবে। তারপরে সেখান থেকে এনবিএসটিসি নিজেদের গাড়িতে নিয়ে যাবে জলদাপাড়া। সেখানে বনদফতরের রিসর্টে থাকার বন্দোবস্ত। সেখােন জঙ্গল সাফারির পরে দ্বিতীদিনে নিয়ে যাওয়া হবে চিলাপাতায়।
দক্ষিণ খয়েরবাড়ি থেকে টোটো পাড়া ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে চিলাপাতার জঙ্গলে। চিলাপাতা জঙ্গল ডুয়ার্সের সবচেয়ে ঘন জঙ্গলগুলির মধ্যে অন্যতম। তবে সেখানে প্রবেশের টিকিট মূল্য পর্যটকদের নিজেদের কাটতে হবে। প্যাকেেজর মধ্যে সেটা পড়বে না।
রাতে চিলাপাতায় থাকার ব্যবস্থা। সেখান থেকে বক্সা টাইগার রিজার্ভে। জঙ্গলঘুরিয়ে পরের দিন নিয়ে যাওয়া হবে জয়ন্তীতে। তারপরে শিখিয়াঝোরা লেপচাখা গ্রাম ঘুরিয়ে ফের হাসিমারা অথবা কোচবিহার স্টেশনে পৌঁছে দেওয়া হবে পর্যটকদের। এই প্যাকেজ জনপ্রতি খরচ সাড়ে ৭ হাজার টাকা। তবে তার জন্য এনবিএসটিসি ট্যুরিজিমের দফতরে আগে থেকে বুকিং করতে হবে।












Click it and Unblock the Notifications