দার্জিলিং-কালিম্পংয়ে ঠাঁই নেই, কম খরচে বেড়িয়ে আসুন সিকিমের এই অজানা গ্রাম থেকে
গরম থেকে অপাতত রেহাই নেই। দহন জ্বালা থেকে একটু রিলিফ পেতে পাহাড় ছাড়া গতি নেই। কারণ গরমে সমুদ্রের জল ফুটছে বললে ভুল হবে না। এমনই কঠিন পরিস্থিতি। সকলেই তাই এখন পাহাড়মুখী। দার্জিলিং কালিম্পং, কার্শিয়াংয়ে কোনও হেটেলেই বুকিং প্রায় মিলছে না। ভর্তি হোম স্টে গুলিও। এই পরিস্থিতিতে দিশা দেখাতে পারে সিকিম। জেনে নিন কম খরচে বেড়ানো সিকিমের কয়েকটি অফবিট লোকেশনে কথা

গরম এবার পাহাড়েও
তাপপ্রবাহ চলছে গোটা দেশে। বেশিরভাগ রাজ্যেই এই পরিস্থিতি। তাও আবার দীর্ঘ সময় ধরে চলছে তাপপ্রবাহ। গত ১ সপ্তাহ ধরে গরমে নাজেহাল দশা রাজ্যবাসীর। পারদ চড়েছে উত্তরবঙ্গেও। মালদহ, দুই দিনাজপুরে চলছে তাপপ্রবাহ। আর পাহাড়ি কয়েকটা জায়গা বাদ দিয়ে বাকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সবজায়গায় তাপপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হয়েছে। গরমের আঁচ পড়েছে দার্জিলিঙ, কালিম্পংয়ে। ঠান্ডা পেতে যাঁরা গিয়েছেন তাঁরা সোেয়টার ব্যাগে রেখে ছাতা হাতে ঘুরছেন ম্যালে।

অফবিট সিকিম
আইএমডি যা পূর্বাভাস দিয়েছে তাতে সিকিমেও পাহাড়ের পাদদেশের এলাকা গুলিতে তাপপ্রহের পূর্বাভাস রয়েছে। যদিও সেটা হয়তো শেষ পর্যন্ত হবে না। তবে গরম তাকবে। কাজেই এখন সিকিম বেড়াতে গেলে একেবারে যে ঠান্ডা আবহাওয়া পাবেন তা নয়। তবে উঁচুর দিকে এলাকাগুলিতে ঠান্জার আমেজ থাকবে অনেকেই হয়তো মনে করবেন সিকিম মানেই অনেক টাকা খরচ। কিন্তু সিকিমের বেশ কিছু জায়গা রয়েছে যেগুলি কম খরচে বেড়িয়ে আসা যায়।

জঙ্গু এফবিট সিকিম
কমখরচে সিকিমের বেড়ানোর একটি অভবিট ডেস্টিনেশন হল জঙ্গু। ছবির মত সুন্দর জায়গা। আশপাশের একাধিক জায়গা রয়েছে। লিনথেং,টিংভং, কুশং, লিন্ডেং। একদিকে ধাপে ধাপে ধানের চাষ আরেক দিকে পাহাড়ের শোভা। অপূর্ব সুন্দর সেই দৃশ্য। এখানকার গ্রামবাসীদের মূল পেশা চাষবাস। তার সঙ্গে হোমস্টেও চালান তাঁরা। সামনেই আবার তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা। হোমস্টের বারান্দায় বসেই দেখা যায় পাহাড়। তারসঙ্গে সবুজ গ্রাম। এত সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য

স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ
গ্রামের প্রাকৃতিক শোভা দেখার পাশাপাশি এখানকার স্থানীয় খাবার খাওয়ার সুযোগও রয়েছে। সকাল থেকে কাঞ্চনজঙ্ঘার ধাপে ধাপে রং বদল হওয়া চোখের সামনে দেখতে পাবেন। রয়েছে একাধিক ভিউ পয়েন্টও। এখান থেেক অনেক কাছে দেখা যায় তুষার শৃঙ্ঘগুলি। সকাল থেকে গ্রামের মানুষের জীবন ধারা দেখা যায়। কাছেই রয়েছে একটা মনেস্ট্রিও। পূর্ণিমায় মনেস্ট্রিতে বিশেষ উৎসব হয়। গ্রামবাসীরাও সামিল হন সেই উৎসবে।












Click it and Unblock the Notifications