পাহাড় ভালোবাসেন? তবে ঘুরেই আসুন নামচি

পাহাড় ভালোবাসলে অবশ্যই যেতে হবে নামচি। সিকিমের ছোট্ট একটি জনপদ। পাহাড়, বৌদ্ধ গুম্ফা আর চা বাগান মিলিয়ে অনবদ্য পরিবেশ।

আরও পড়ুন: জঙ্গল আর বন্যপ্রাণ ভালো লাগে? চলুন ধূপঝোরা
আরও পড়ুন: সুন্দর সিকিমের দুই অপরূপা: রিনচেনপং ও কালুক

কেন যাবেন: সাড়ে চার হাজার ফুট উঁচুতে অবস্থিত নামচি। ছোট্ট শহরের বাইরে মূলত রয়েছে দর্শনীয় স্থানগুলি। দেখে নিন সামদ্রুপচে-র ১৩৫ ফুট উঁচু মূর্তি, রক গার্ডেন, সাইবাবা মন্দির, আলে গুম্ফা, কিতাম বার্ড স্যাংচুয়ারি। নামচি থেকে ১৮ কিলোমিটার দূরে রয়েছে টেমি চা বাগান। হাতে সময় থাকলে সেখানেও ঘুরে আসতে পারেন।

ককক

কীভাবে যাবেন: হাওড়া বা শিয়ালদহ থেকে প্রথমে পৌঁছতে হবে নিউ জলপাইগুড়ি বা এনজেপি। নিউ জলপাইগুড়ি থেকে নামচি ১০০ কিলোমিটার। ঘণ্টা পাঁচেক সময় লাগবে। যদি নিজেরা পুরো গাড়িভাড়া করে নেন, তা হলে পড়বে ৩০০০-৩৫০০ টাকা। আর শিলিগুড়ির এসএনটি বাসস্ট্যান্ড থেকে শেয়ার জিপেও যাওয়া যাবে নামচি। খরচ পড়বে মাথাপিছু ১৫০ টাকা। নামচি থেকে আর এক সুন্দর পর্যটনস্থল রাবংলা যাওয়া যায়। দূরত্ব ২৬ কিলোমিটার।

কোথায় থাকবেন: নামচিতে থাকার জায়গায় অভাব নেই। রয়েছে হোটেল সামদ্রুপচে (৯৮৩৬৪৬৪৬৩২/9836464632), হোটেল মায়াল (৯৮৩২৪২৭৫৫৭/9832427557), সেভেন হিলস ভিলেজ রিসর্ট (৯৭৩৩০৫৩৩২৪/9733053324)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+