Travel: এবার পরিবারের সঙ্গে দীপাবলিতে ঘুরে আসুন দেশের এই জায়গাগুলিতে
দুর্গাপুজোর পর হিন্দুদের বড় উৎসব হল দীপাবলি। আর এই দীপাবলির জন্য অপেক্ষা করে থাকেন সকলে। চলতি বছর ৩১ অক্টোবর পালিত হবে দীপাবলি উৎসব। কিন্তু আপনিও এই জায়গা গুলিতে ঘুরতে যেতে পারেন। যেখানে যেতে আপনার কিন্তু বেশি খরচ হবে না।
আবার আনন্দের সঙ্গেই আলোর উৎসব পালন করতে পারবেন। তাহলে সপরিবারে ঘুরেই আসুন দীপাবলিতে এই জায়গায়। এখানকার মনোরম শোভা দেখে চোখ সরাতে পারবেন না আপনিও। দেখুন কোন কোন জায়গায় ঘুরতে যাবেন।

- বেনারস
দীপাবলিতে আপনি বেনারসে ঘুরতে যেতে পারেন। কারণ এই সময়ে বেনারস পুরো আলো দিয়ে সাজানো হয়। এই দীপাবলি উৎসব দেখতে অনেক পর্যটক কিন্তু দূর দুরান্ত থেকে এখানে আসেন। এই সময়ে গঙ্গাকে কিন্তু খুব সুন্দরভাবে আরতি করা হয়। এই সময়ে গঙ্গাস্নান করতে অনেকেই কিন্তু আসেন। আপনিও এই দীপাবলিতে বেনারস ঘুরে আসতে পারেন।
- অমৃতসর
পঞ্জাবে দীপাবলি উৎসব আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। তাই এই দীপাবলিতে আপনিও ঘুরে আসুন অমৃতর। বলা হয়, দীপাবলির দিন শিখদের ষষ্ঠ গুরু হর গোবিন্দ সিং জেল থেকে মুক্তি পেয়েছিলেন। আর তাই সেই সময় তখনকার মানুষ প্রদীপ জ্বালিয়েছিলেন। সেই সঙ্গে ভজন ও কীর্তনের আয়োজন করা হয়েছিল। এই স্বর্ণমন্দিরে দীপাবলিতে নানা আলো দিয়ে সাজানো হয়। দীপাবলিতে আপনিও স্বর্ণ মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে এখানে আসুন।
- মহীশূর
দক্ষিণ ভারতের মহীশূরে খুব আড়ম্বরের সঙ্গে পালিত হয় দীপাবলি উৎসব। এই আলোর উৎসবে আপনিও এখানে ঘুরতে যেতে পারেন। এই মহীশূর প্রাসাদ খুব সুন্দর করে সাজানো হয়। প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসেন। এখানকার যে মার্কেটগুলো রয়েছে, সেগুলোও কিন্তু দেখার মতো করে সাজানো হয়। এখানকার যে স্ট্রিট ফুড বিক্রি হয় তা খেতে একদমই ভুলবেন না।
- গুজরাত
গুজরাতেও আলোর উৎসবের সামিল হতে পারেন আপনি। এখানে ঐতিহ্যবাহী সংস্কৃতি দেখতে অনেকেই এখানে আসেন। গুজরাতের দীপাবলিতে নতুন বছরের শুরু বলে মনে করা হয়।
- গোয়া
যদি আপনি দীপাবলি আড়ম্বরের সঙ্গে কাটাতে চান, তাহলে গোয়াতে যেতে পারেন। গোয়াতে সুন্দর মোমবাতি দিয়ে সাজানো হয়। আবার সেই সঙ্গে নরকাসুরকে পোড়ানো হয়। এই সময় গোয়ার সৌন্দর্য একদম অন্যরকম। এই সময়ে এখানকার রেস্তোরাঁ ও পাবগুলিতেও খুব সুন্দর ভাবে সাজানো হয়। তাই মনের মানুষের সঙ্গে এইবার দীপাবলি আপনিও কাটিয়েই আসুন গোয়াতে।












Click it and Unblock the Notifications