বাংলা থেকে ভিনরাজ্যে নেতা-নেত্রীদের সংসদে পাঠিয়ে কী ফায়দা তৃণমূলের, জল্পনা
তৃণমূল কংগ্রেস একের পর এক ভিন রাজ্যের নেতাকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠাচ্ছে। কিন্তু কেন এই পরিকল্পনা?
তৃণমূল কংগ্রেস একের পর এক ভিন রাজ্যের নেতাকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠাচ্ছে। কিন্তু কেন এই পরিকল্পনা? সুস্মিতা দেবের পর এবার রাজ্যসভায় পাঠাচ্ছে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে। তিনি অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হচ্ছেন তৃণমূলের। তৃণমূল যে ভিনরা্জ্যে থেকে সাংসদ করে পাঠাচ্ছেন, তাতে কি কোনও ফায়দা তোলা সম্ভব হবে সেই রাজ্যের নির্বাচনে?

তৃণমূল নজর দিয়েছিল ভিনরাজ্যে
বাংলার নির্বাচনে বিপুল জয় হাসিল করার পর তৃণমূল নজর দিয়েছিল ভিনরাজ্যে তাদের সংগঠন জোরদার করতে। সেইমতো ভিনরাজ্যে সংগঠন বিস্তার করতে গুরুত্বের আসনে বসানো হয়েছিল কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে আসা নেতা-নেত্রীদের। ত্রিপুরায় যেমন অসমের নেত্রী সুস্মিতা দেবকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল, তেমনই গোয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে বেছে নিয়েছিল বাংলার শাসক দল।

বাংলা থেকে রাজ্যসভায় ভিনরাজ্যের নেতারা
সুস্মিতা দেব ছিলেন কংগ্রেসের মহিলা সভানেত্রী। তাঁকে ভাঙিয়ে এনে ত্রিপুরার দায়িত্ব দিয়েছিল তৃণমূল। মূলত অসমের নেত্রী সুস্মিতা দেব। সন্তোষমোহন দেবের কন্যা। সন্তোষমোহন দেব অসমের পাশাপাশি ত্রিপুরাতেই কাজ করেছেন কংগ্রেসের হয়ে। তখন মেয়ে সুস্মিতা দেবও বাবার সঙ্গে সংগঠনের কাজে সামিল ছিলেন। সেই সূত্রেই সুস্মিতা দেবকে ত্রিপুরার দায়িত্ব দেয় তৃণমূল। তাঁকে গুরুত্বশালী করতে বাংলা থেকে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হয়।

তৃণমূলে গুরুত্বের আসনে সুস্মিতা দেব
মানস ভুইঁয়ার জায়গায় সুস্মিতা দেব রাজ্যসভায় যান তৃণমূলের টিকিটে। তৃণমূল তাঁকে গুরুত্বের আসনে বসানোয়, তিনি বিপুল উৎসাহ নিয়ে ত্রিপুরার সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়েন। রাজ্যসভায় তৃণমূলের কথা তুলে ধরার পাশাপাশি তিনি ত্রিপুরার হয়ে গলা ফাটাবেন বলেও জানান। আর একইসঙ্গে তিনি ত্রিপুরায় সংগঠন বাড়াতে মনোনিবেশ করবেন বলেও জানান।

রাজ্যসভায় পাঠিয়ে গুরুত্ব বাড়াচ্ছে তৃণমূল
এরপর অর্পিতা ঘোষের ছেড়ে আসা রাজ্যসভার আসনে মমতা বন্দ্যোপাধ্যায় বছে নেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে। ফেলেইরোকে গোয়া তৃণমূলের মুখ করতে চাইছেন মমতা। তাই তাঁকে রাজ্যসভায় পাঠিয়ে তাঁর গুরুত্ব আরও বাড়িয়ে নিতে চাইছেন। যাতে বাংলার পাশাপাশি তিনি গোয়ার কথাও তৃণমূলের হয়ে তুলে ধরতে পারেন সংসদে, তার জন্যই তৃণমূলের পক্ষে তাঁকে পাঠানো হচ্ছে সংসদে।

ভিনরাজ্যে সাফল্য আসবে তৃণমূলের?
এখন প্রশ্ন এই নীতিতে কি ভিনরাজ্যে সাফল্য আসবে তৃণমূলের? নাকি ভিনরাজ্যে নিজের নাক কেটে কংগ্রেসের যাত্রা ভঙ্গ করবে তৃণমূল, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। তৃণমূল আবার জানিয়েছে, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে আবার তাঁকে গোয়াতেও প্রার্থী করা হবে। ফলে গোয়ার নির্বাচনে যদি তিনি জেতেন বা তৃণমূল যেতে তাঁরে রাজ্যসভা থেকে পদত্যাগ করিয়ে গোয়ার দায়িত্ব দেওয়া হবে।

তৃণমূল খেলা চালিয়ে যাচ্ছে গোয়া বা ত্রিপুরায়
আপাতত তৃণমূল গোয়া বা ত্রিপুরাকে গুরুত্ব দিতে সুস্মিতা দেব বা লুইজিনহো ফেলেইরোকে রাজ্যসভায় পাঠানোর পরিকল্পনা করেছে। মোট কথা, তৃণমূলের লক্ষ্য য়ে করেই হোত ভিনরাজ্যে দাঁত ফোটানো। তারা কতটা সফল হবে এই লক্ষ্যে তা বলবে ভবিষ্যৎ। আপাতত তৃণমূল তাঁদের খেলা চালিয়ে যেতে চাইছে গোয়া বা ত্রিপুরায়।












Click it and Unblock the Notifications