‘‌ধড়কন’‌ ছবির দৃশ্যে অভিনয় করে বিগ বস শো জমিয়ে দিলেন জিশান খান ও শমিতা শেট্টি

‘‌ধড়কন’‌ ছবির দৃশ্যে অভিনয় করে বিগ বস শো জমিয়ে দিলেন জিশান খান ও শমিতা শেট্টি

কয়েকদিনের মধ্যেই বেশ জমে উঠেছে বিগ বস ওটিটি। রবিবার করণ জোহরের হাত ধরে এই শোয়ের প্রিমিয়ারের পর সোমবার থেকে বিগ বসের বাড়িতে শুরু হয়ে গিয়েছে জমজমাটি খেলা। এরই মধ্যে বাথরব বয় ও কুমকুম ভাগ্য খ্যাত জিশান খান বিগ বস ওটিটিতে দারুণভাবে নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন। তার একমাত্র কারণ জিশানের খোলামেলা ব্যক্তিত্ব ও উদ্ভট আচরণ, যা শুধুমাত্র দর্শকদের সঙ্গে তাঁর যোগসূত্র স্থাপন করেছে এমন নয়, বিগ বসের অন্যান্য সদস্যদের সঙ্গেও তাঁর সম্পর্ক আরও জোরালো করেছে।

‘‌ধড়কন’‌ ছবির দৃশ্যে অভিনয় করে বিগ বস শো জমিয়ে দিলেন জিশান খান ও শমিতা শেট্টি


বিগ বস ওটিটির সঞ্চালক করণ জোহর ইতিমধ্যেই বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে তাঁর তুলনা করে ফেলেছেন। তবে এই তুলনা যে খুব একটা ভুল নয়, তা জিশান অভিনেতা সুনীল শেট্টির একটি ছবির দৃশ্যে অভিনয় করে খুব ভালো করে বুঝিয়ে দেন। তবে জিশান একা ছিলেন না, তাঁকে সঙ্গ দেন তাঁর সহ–প্রতিযোগী শমিতা শেট্টি। জিশান ও শমিতা মিলে শিল্পা শেট্টি ও সুনীল শেট্টির আইকনিক সিনেমা ধড়কন ছবির একটি দৃশ্য অভিনয় করে দেখান। যেখানে জিশানকে সুনীল শেট্টির গলার আওয়াজ নকল করতে দেখা যায়। নিজেদের ও দর্শকদের মনোরঞ্জন দেওয়ার পাশাপাশি জিশান ও শমিতাকে দেখা গেল এই সিনেমারই কিছু উল্লেখযোগ্য সংলাপ ও দৃশ্যে অভিনয় করতে।

বিগ বসে প্রবেশের আগে একটি সাক্ষাতকারে জিশান বলেন, '‌আমি চাই বিগ বস আমায় সুযোগ দিক যাতে আমি নিজেকে এখানে বের করে আনতে পারি এবং দেখাতে পারি জিশান খান কে। আমি অন্যান্য অভিনেতাদের মতো নই, যাদের এই শোতে ঢুকিয়ে দেওযা হয়। আমি এমন একজন যে সবসময় নিয়ম নিয়ে প্রশ্ন তুলবে। যতক্ষণ আপনি জানেন যে আপনি কারও অনুভূতিতে আঘাত করছেন না, নিয়মগুলি নিয়ে প্রশ্ন করুন।’‌

একদিন আগেই বিগ বসের অন্য এক সদস্য মুস জাট্টানা নিজেকে উভকামী বলে দাবি করেছেন এবং জানিয়েছেন যে তিনি ছেলেদের প্রতি আকৃষ্ট হলেও বিয়ে করতে চান কোনও মেয়েকে। অন্যদিকে, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই দিব্যা আগরওয়াল ও প্রতীক সহেজপালের মধ্যে চা বানানোকে কেন্দ্র করে তুলকালাম শুরু হয়। যদিও তার সূত্রপাত ঘটেছিল বিগ বস ওটিটির প্রিমিয়ার মঞ্চ থেকেই। সেখানে অবশ্য পরিস্থিতি সামলে নেন করণ জোহর। প্রসঙ্গত, এই প্রথমবার বিগ বস রিয়্যালিটি শো ওটিটিতে দেখানো হচ্ছে। ভুটে প্রতিদিন বিগ বসের লাইভ শো দেখানো হয়। এই শোয়ের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন করণ জোহর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+