নতুন ধারাবাহিকের মাঝে কী নিজের জায়গা ধরে রাখতে পারল ‘জগদ্ধাত্রী’, দেখুন টিআরপির তালিকা
নতুন ধারাবাহিকের মাঝে কী নিজের জায়গা ধরে রাখতে পারল ‘জগদ্ধাত্রী’, দেখুন টিআরপির তালিকা
বৃহস্পতিবার মানেই সিরিয়াল প্রেমীদের কাছে যেন একটা টানটান উত্তেজনা। কখন তারা দেখতে পাবেন টিআরপির তালিকা, সেই সময়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে। সারা সপ্তাহ ধরে যে ধারাবাহিক গুলি অনুগামীদের এন্টারটেন্ট করে থাকে সেই সিরিয়ালগুলি কে কোন স্থানে রয়েছে, কে কাকে পেছনে ফেলল তা জানবার জন্য সকলেই মুখিয়ে থাকেন। সদ্যই অনেক সিরিয়াল বন্ধ হয়েছে, আবার অনেক সিরিয়াল শুরু হয়েছে। সদ্য শুরু হওয়া অনেক ধারাবাহিক কিন্তু টিআরপির তালিকাতে নিজেদের স্থান দখল করতে পারেনি। দেখে নিন চলতি সপ্তাহের টিআরপির তালিকা।

এই সপ্তাহে কোন ধারাবাহিক সেরার সেরা হল
জগদ্ধাত্রী সিরিয়ালটি এই মুহূর্তে সবথেকে বেশি দেখছেন মানুষ এবং সেই ধারাবাহিকটি সকলের খুব পছন্দ করছেন। এবারও জগদ্ধাত্রী সেরার সেরা জিতে নিল। জগদ্ধাত্রী ধারবাহিকের চলতি সপ্তাহের প্রাপ্ত নম্বর ৮.৯, তবে তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি সামান্য কম নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত নম্বর ৮.৪। তারপরে সব ধারাবাহিককে পেছনে ফিরে ফেলে এগিয়ে এসেছে গৌরী এলো, যেটি জি বাংলায় সম্প্রচারিত হয়। তার প্রাপ্ত নম্বর ৮.১।

কোন কোন ধারাবাহিক টিআরপি তালিকায় নিজের স্থান করতে পারল না
তবে টিআরপির তালিকায় এবার জায়গা দখল করেছে নিম ফুলের মধু, সাহেবের চিঠি, বাংলা মিডিয়াম, আলতা ফড়িং থেকে অনেক সিরিয়াল। তবে সদ্য শুরু হওয়া সোহাগ জল, তোমার খোলা হাওয়া ধারাবাহিকটি কিন্তু টিআরপির তালিকায় নিজদের জায়গা করতে পারেনি। এবার স্টার জলসায় শুরু হতে চলেছে বালিঝড় ধারাবাহিকটি, যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কৌশিক রায়, তৃণা সাহা এবং ইন্দ্রাশিস রায়। জি বাংলা তেও কিন্তু অরুনিমার ও ঋত্বিকের ধারাবাহিকটি শুরু হবে। জানুয়ারি মাসের ২ তারিখ থেকে রাত সাড়ে দশটায় দেখা যাবে ধারাবাহিকগুলি। টিআরপির তালিকায় নিজেদের জায়গা কী করতে পারবে এই ধারাবাহিকগুলি এবং ধারাবাহিকগুলি কেমন হবে তা জানতে হলে দেখতে হবে আপনাকে সিরিয়ালগুলি।

দেখে নিন এই সপ্তাহের টি আরপির তালিকা
- প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৮.৯)
- দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৮.৪)
- তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো (৮.১)
- চতুর্থ স্থানে রয়েছে খেলনা বাড়ি (৮.০)
- পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু (৭.৭)
- ষষ্ঠ স্থানে রয়েছে বাংলা মিডিয়াম (৭.৫)
- সপ্তম স্থানে রয়েছে পঞ্চমী (৭.৪)
- অষ্টম স্থান দখল করেছে আলতা ফড়িং/গাঁটছড়া (৭.২)
- নবম স্থানে রয়েছে রঙা বউ/মিঠাই (৬.৯)
- দশম স্থানে রয়েছে সাহেবের চিঠি (৬.৪)












Click it and Unblock the Notifications