দেশপ্রেম থাক মনের মণিকোঠায়! স্বাধীনতা দিবসে দেখুন এই টেলিভিশন সিরিজগুলি

যখন দেশের মানুষরা ব্রিটিশদের শাসনে নিপীড়িত, অত্যাচারিত হতে শুরু করেছিল। ঠিক সেই সময় ভারতের বীর সন্তানদের ত্যাগ, আত্মবলিদান আমাদের দেশকে স্বাধীন করেছিল। মাঝে কেটে গেছে ৭৭ টা বছর। চলতি বছর ৭৮ তম স্বাধীনতা দিবস পালন করবেন দেশবাসী।

দেশের বীর সন্তানদের কথা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা সকলেই জানি স্বাধীনতা নিয়ে অনেক সিনেমা রয়েছে। তবে হয়তো অনেকেরই অজানা যে স্বাধীনতা নিয়ে অনেক টিভি শো রয়েছে। যা দেখলে আমরা দেশের প্রতি আরও গর্ব অনুভব করবেন। চলতি বছর এই বিশেষ দিনে আপনি এই টেলিভিশন শোগুলি দেখতে পারেন।

fauji

  • ফৌজি

ফৌজি একটি টেলিভিশন সিরিজ। যা দিয়ে তাঁর অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। এখানে তিনি একজন সৈনিকের চরিত্রে অভিনয় করেছিলেন। ভারতীয় সেনারা কীভাবে প্রশিক্ষণ নেন ও কীভাবে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন, তা এখানে আপনি দেখতে পারেন। যদি আপনি এটি দেখতে চান তাহলে জিও সিনেমা দেখতে পারেন।

  • ব্রেভহার্টস

ব্রেভহার্টস হল দ্য আনটোল্ড স্টোরিজ অফ হিরোসের একটি সংকলন। যেখানে দেখানো হয় সেনাবাহিনীতে যারা কর্মরত ব্যক্তি হন, তাঁরা কীভাবে দেশের মানুষের পাশে দাঁড়ান। তাঁরা নিজেদের জীবনের কথা না ভেবে দেশবাসীর কথা ভাবে। স্বাধীনতা দিবসে আপনি যদি এটি দেখতে চান তাহলে ইউটিউবে এটি দেখতে পারেন।

  • অবরোধ

এই শোটি দুটি সিজনে ভাগ করে দেখানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীদের নিয়ে ও সার্জিক্যাল স্ট্রাইকের উপর ভিত্তি করে এই সিরিজটিতে দেখানো হয়েছে। এখানে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন এতে অভিনয় করেছেন অমিত সাধ, মধুরিমা তুলি, নীরজ কবি, বিজয় কৃষ্ণ ও দর্শন কুমার।

  • কোড এম

কোড এম সিরিজে জেনিফার উইঙ্গেট ভারতীয় সেনা আইনজীবী মনিকা মেহেরার ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি একটি খুনের ঘটনার পিছনে কার হাত আছে, কারাই বা এই নৃশংস্য ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে বার করেছিলেন। এই সিরিজটি দুটি পর্বে ভাগ করে দেখানো হয়েছে। এটি আপনি জিও সিনেমায় দেখতে পারেন।

  • স্পেশাল অপস ১.৫

এই স্বাধীনতা দিবসে দেখুন স্পেশাল অপস ১.৫ টেলিভিশন সিরিজটি। সিরিজটি চারটি পর্বে ভাগ করে দেখানো হয়েছে। এই সিরিজের মূল গল্প হিম্মত সিংকে ঘিরে। সংসদে হামলার পর একজন আদর্শবান অফিসারের কী হয়েছিল এবং হিম্মত ও অন্যান্যরা কীভাবে সকলের পাশে দাড়িয়েছিলেন, সেটি নিয়ে এই গল্পটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+