গাঁটছড়ার হ্যাটট্রিক, দ্বিতীয় ধুলোকণা, কী বলছে এই সপ্তাহের টিআরপি তালিকা?
গাঁটছড়ার হ্যাট্রিক, দ্বিতীয় ধুলোকণা, কী বলছে এই সপ্তাহের টিআরপি তালিকা?
বার বার তিনবার, ফের সেরার সেরা শিরোপা নিয়ে টিআরপি তালিকায় পয়লা নম্বরে নিজের আসন বজায় রাখল সিরিয়াল 'গাঁটছড়া'। সেইসঙ্গে বেশ ভালো ভাবেই দর্শকদের আশীর্বাদে পাস করেছে আরও এক জনপ্রিয় শো ধুলোকণা। কিন্তু মন খারাপ মিঠাই ভক্তদের। কারণ এবারেও নীচে নেমে গিয়েছে ৪৪ সপ্তাহ ধরে রেটিং তালিকায় শীর্ষে থাকা এই ধারাবাহিক। মার্চের দ্বিতীয় সপ্তাহে টিআরপি তালিকার হাল হকিকত কী তা একটু দেখে নেওয়া যাক।

গাঁটছড়া
এই মুহূর্তে বাংলা টেলিভিশনে রাজ করছে খড়ি। দ্যুতিকে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে নিয়ে যাওয়ার পিছনে যে আসলে রাহুলেরই হাত রয়েছে তা ইতিমধ্যেই জানতে পেরেছে খড়ি। আর তা ঋদ্ধির কাছে প্রমানও করে দিয়েছে সে। কিন্তু রাহুলের চালাকির জন্য এখনও খড়িকে পুরোপুরি বিশ্বাস করতে পাড়ছে না ঋদ্ধি। এদিকে খড়ির প্রতি ধীরে ধীরে মনোভাব বদলাচ্ছে সে। আর তা নিয়ে এই মুহূর্তে টানটান উত্তেজনা রয়েছে সিরিয়ালে। আর তা যে দর্শকদের মহা আনন্দ দিচ্ছে সেটা প্রমানিত ১০.৩ পয়েন্ট পেয়ে 'গাঁটছড়া' পয়লা নম্বর হাসিল করাতেই।

ধুলোকণা
খড়ির ঠিক পরেই রয়েছে ফুলঝুরি। লালনকে পাওয়ার লোভে তারই ক্ষতি করে দিয়েছে চরুই। আর অসুস্থ লালনকে বাঁচাতে ফুলঝুড়ি জীবন মরন পণ করেছে। শিবের কাছে ফুলঝুড়ির কাতর আর্তি শুনে চোখে জল এসেছে তমাম দর্শকেরও। আর তাই এবার ৯.৩ রেটিং পেয়ে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে সিরিয়াল ধুলোকণা।

আলতা ফড়িং
সিরিয়াল আলতা ফরিং-এও চলছে টানটান পর্ব। সেখানে ফরিং তার জিমন্যাস্টিক দিয়ে দর্শকের মন বেশ ভালোই জয় করছে তা বলা বাহুল্য। ৯.১ রেটিং পেয়ে টিআরপি তালিকায় তৃতীয় স্থানে আছে এই সিরিয়াল।

মিঠাই
অবিশ্যাস্য হলেও এটাই সত্যি। একটানা ৪৪ সপ্তাহ যে ধারাবাহিক নিজের সেরার শিরোপা বজায় রেখেছে সেই মিঠাই এবার নেমে গেল চতুর্থ নম্বরে। মিঠাই রানি আর উচ্ছে বাবুর রসায়ন যতই জমে ক্ষীর হয়ে যাক না কেন, সেই মিষ্টি আর খেতে ইচ্ছা নেই দর্শকের, তা এক প্রকার বোঝা যাচ্ছে রিপোর্ট কার্ড দেখেই। ৮.৬ পয়েন্ট পেয়ে তালিকায় ৪ নম্বরে আছে মিঠাই।

আয় তবে সহচরী
এই মুহূর্তে সিরিয়াল 'আয় তবে সহচরী'তে এসেছে গল্পের নতুন মোড়। যেখানে সমরেশের পরিচয় ছেড়ে একা নিজের পরিচয়ে বাঁচতে শিখছে সই। আর তার এই লড়াইতে পাশে আছে ছেলে টিপু আর বরফি। সেখানে সমরেশ আর দেবীনার একঘেয়ে পরকীয়া দেখতে দেখতে হাফিয়ে যাওয়া দর্শকদের মনে খুশির হাওয়া সইকে আরজে হিসেবে দেখে। আর সেই কারণেই ৮.৩ পয়েন্ট পেয়ে তালিকায় পঞ্চম স্থান পেয়েছে 'আয় তবে সহচরী'।

অনুরাগের ছোঁয়া ও মন ফাগুন
একদিকে দীপা-সূর্যের নতুন ভালোবাসা, আর অন্যদিকে টুবাই দা আর পিহুর প্রেম, সব মিলে বেশ ভালোই কাহিনী এগোচ্ছে সিরিয়াল অনুরাগের ছোঁয়া এবং মন ফাগুনে। গায়ের রঙ দেখে নয়, গুণ দেখে দীপাকে ভালোবেসেছে সূর্য। আর অপরদিকে প্রিয়াঙ্কার সব চাল বানচাল করে পিহুকে বাঁচিয়ে এনেছে ঋষি। এইসব মিলিয়ে ৮.১ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে আছে এই দুই সিরিয়াল।

লক্ষ্মী কাকিমা সুপারস্টার ও গৌরী এলো
প্রথম থেকেই লক্ষ্মী কাকিমার যাদু বেশ ভালই চলেছে দর্শকদের মধ্যে। লক্ষ্মী কাকিমা হিসেবে অপরাজিতা আঢ্যর অনবদ্য অভিনয় তাড়িয়ে উপভোগ করছেন ফ্যানেরা। অপর দিকে ওপেনিং-এই হিট সিরিয়াল গৌরী এলো। ৭.৯ রেটিং পেয়ে তালিকায় সপ্তম এই দুই সিরিয়াল।

খুকুমনি হোম ডেলিভারি
আবার সব বাধা টপকে ভিহান সিঁদুর পরিয়ে দিয়েছে খুকুমণির সিঁথিতে। আর সেখানে কি ভিহানের পরিবারকে তাদের কর্মের উপযুক্ত শাস্তি দিতে পারবে খুকুমণি? তা নিয়ে চলেছে গল্প। তবে কিছুটা পিছিয়ে ৭.৫ রেটিং পেয়ে অষ্টম স্থানে আছে এই সিরিয়াল।

উমা
এবার ময়দানের পাশাপাশি সংসারেও বাউন্ডারি হাঁকাবে উমা, এই ভাবনা খুব একটা পছন্দ হয়নি দর্শকদের। তাই ৭.২ রেটিং পেয়ে নবম স্থানে নেমে গিয়েছে সিরিয়াল উমা।

পিলু
শুরুর সপ্তাহগুলো থেকে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে ধারাবাহিক পিলু। যদিও এখন আহির, পিলু আর মঞ্জিরার ত্রিকোণ প্রেম আর সম্পর্কের গল্প চলছে সিরিয়ালে। কিন্তু ৬.৯ রেটং পেয়ে এই সপ্তাহে দশম হয়েছে পিলু।












Click it and Unblock the Notifications