স্মৃতি ফিরিয়ে দুর্দান্ত কামব্যাক পর্ণার, টিআরপিতে কোন স্থানে রইল কথা, গীতা, ফুলকি?

চলছে পুজোর মরশুম। একেই লক্ষ্মীবার, আর তার ওপরে লক্ষ্মী পুজো বলে কথা! আর এরই মধ্যে চলে এল এসপ্তাহের টিআরপি তালিকা। ধারাবাহিকের জগতে সবকিছুই হল এই টিআরপির খেলা। ভালো টিআরপি মানেই সেই ধারাবাহিক চলবে দীর্ঘদিন। কিন্তু টিআরপি তালিকায় ভালো ফল না করলে ঝাঁপ পড়ে যায় সেই সিরিয়ালে।

এভাবেই একের পর এক সিরিয়াল বাতিলের খাতায় চলে গিয়েছে। আর তাই টিআরপি তালিকায় জায়গা ধরে রাখতে মেকার থেকে চ্যানেল কর্তৃপক্ষ, সকলেই কোমড় বেঁধে লেগে থাকে। কোন ধারাবাহিক দর্শকের মনের মধ্যে কতটা জায়গা করে নিতে পেয়েছে সেটার‌ই বিচার করা হয় টিআরপি তালিকার মধ্যে দিয়ে।

trp


তবে ঠাকুর দেখার ফাঁকে বাঙালি যে ধারাবাহিক কম দেখবে তা বলাই বাহুল্য। কিন্তু এরমধ্যেও ফল করেছে জনপ্রিয় সিরিয়ালগুলো। পুজোর মরশুম বাংলা সিরিয়ালের দুনিয়ায় সেরার শিরোপা পেল কোন ধারাবাহিক? তবে দর্শকদের অবাক করে এ সপ্তাহে একটি নয়, বরং দুটি সিরিয়াল সেরার সেরা তকমা ছিনিয়ে নিয়েছে। একে অপরকে যে জোরদার টক্কর দিচ্ছে স্টার জলসা ও জি বাংলা, তা বলা বাহুল্য, কারণ এবার ৬.৬ রেটিং পেয়ে যুগ্ম ভাবে বেঙ্গল টপার হয়েছে কথা ও ফুলকি।

তবে পিছিয়ে নেই অন্যান্য সিরিয়ালগুলিও। দীর্ঘদিন ধরেই টিআরপি তালিকায় রাজত্ব করছে জি বাংলার নিম ফুলের মধু ও জলসার গীতা এলএলবি। কানাঘুষো শোনা যাচ্ছিল এবার নাকি শেষ হতে চলেছে পর্ণার সফর। কিন্তু সেইসব জল্পনা উড়িয়ে ৬.৩ রেটিং নিয়ে এ সপ্তাহে দ্বিতীয় স্থান পেয়েছে ধারাবাহিক নিম ফুলের মধু। অপরদিকে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গীতা। ৬.২ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গীতা এলএলবি।

জগদ্ধাত্রী মা হতে চলেছে, ফলে গল্পে বেশ টানটান উত্তেজনা। আর দর্শকও তাই খুব ভালোবাসছেন এই সিরিয়ালকে। ৬.১ রেটিং নিয়ে চতুর্থ স্থানে এসেছে জগদ্ধাত্রী। পাঁচ নম্বরে রয়েছে উড়ান, প্রাপ্ত রেটিং ৬.০। এছাড়াও ৫.৭ পয়েন্টে ষষ্ঠ হয়েছে রোশনাই ও কোন গোপনে মন ভেসেছে। সপ্তমে রয়েছে শুভ বিবাহ, অষ্টম স্থানে অনুরাগের ছোঁয়া। নবম আনন্দী আর দশে ডায়মন্ড দিদি জিন্দাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+