Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অপরাজিত 'মিঠাই', টিআরপি লিস্টের সেরা ১০-এ নেই কোন জনপ্রিয় সিরিয়াল?

টিআরপি টপ ১০

সন্ধে হলেই প্রায় প্রতি বাড়িতে টিভি খুলে বসে পড়েন বাড়ির মহিলারা। বিভিন্ন বিনোদন চ্যানেলে চলা ধারাবাহিকের গল্প থেকে অভিনেতা অভিনেত্রী, বাড়ির অন্দরমহলে সবকিছু নিয়েই চলে চর্চা আর গসিপ। আর কোন কোন ধারাবাহিকের গল্পের নতুন মোড় কিংবা ফাটাফাটি পর্ব দরশককুলের মন জয় করতে পারবে তা নিয়ে চলে রীতিমত যুদ্ধ। তবে এই যুদ্ধ হাতে কলমে নয়, বরং টিআরপি-র। প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও প্রকাশিত হয়েছে টিআরপি তালিকা। দেখে নেওয়া যাক টিভি দুনিয়ার কে কাকে টক্কর দিলেন এবার।

মিঠাই

মিঠাই

টানা বেশ কয়েক সপ্তাহ ধরে বাংলা টেলিভিশন দুনিয়ায় রানীর মত বিরাজ করছে মিঠাই। উচ্ছে বাবুর সঙ্গে মিঠাইয়ের দুষ্টু মিষ্টি সম্পর্ক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দর্শকরা। আর ডিভোর্স নিয়ে তোলপাড় করার পর এই সপ্তাহে শীতের আমেজ নিয়ে পিকনিক পর্বেও মন জিতে নিয়েছে এই ধারাবাহিক। তাই ১১.১ পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় সেরা 'মিঠাই'।

যমুনা ঢাকি ও উমা

যমুনা ঢাকি ও উমা

সেরা টি আর পি তালিকায় দ্বিতীয় স্থানের জন্য হাড্ডাহাড্ডি লরাই। শেষে যৌথ ভাবে দ্বিতীয় স্থানে রয়েছে অন্য দুই জনপ্রয় শো যমুনা ঢাকি আর উমা। দুজনেরই পয়েন্ট ৯.৫।

খুকুমণি হোম ডেলিভারি

খুকুমণি হোম ডেলিভারি

পেঁপে দিয়ে চেপে হামান দিস্তায় ছেঁচে টিআরপি তালিকায় তৃতীয় স্থান অধিকার করে নিল খুকুমণি হোম ডেলিভারি। এই ধারাবাহিকের পয়েন্ট রেট ৯.১। খুব একটা বেশি দিন শুরু হয়নি এই সিরিয়াল। কিন্তু তার মধ্যেই সেরা তালিকায় নিয়মিত প্রথম সারিতেই থাকছে রাজপুত্তুরের খুকুমণি। আর সঙ্গে দর্শকদের স্নেহ ভালোবাসা ফ্রি।

 সর্বজয়া, অপরাজিতা অপু

সর্বজয়া, অপরাজিতা অপু

চতুর্থ স্থানেও লড়াই চলেছে ভালোই। বহুদিন পর সর্বজয়া সিরিয়াল দিয়ে পর্দায় কামব্যাক দেবশ্রী রায়ের। আর এবার জল্পনা কাটিয়ে ৮ পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় উঠে এল এই ধারাবাহিক। পাশাপাশি বিডিও হয়েছে অপু। তাই এই সিরিয়াল বেশ ভালোই পছন্দ হচ্ছে দর্শকদের। সর্বজয়ার সঙ্গে যৌথ ভাবে চতুর্থ স্থান পেয়েছে অপরাজিতা অপু।

মন ফাগুন

মন ফাগুন

মিস্টার ঋষি সেন ওরফে টুবাই দা আর মিস বৃষ্টিবাড়ি মানে পিহুর প্রেম প্রায় জমে ক্ষীর। কিন্তু দুজন দুজনের আসল পরিচয় এখনও না জানলেও খুনসুটি চলছে ১৮ আনা। তাই বাতাসে গুণগুণ সুর তুলে ৭.৯ পয়েন্ট পেয়ে টি আর পি তালিকায় পঞ্চম মন ফাগুন।

ধুলোকণা, আয় তবে সহচরী

ধুলোকণা, আয় তবে সহচরী

এক দিকে লালন আর ফুলঝুরির প্রেমের মাঝে কাঁটা হয়ে আছে চড়ুই আর অন্যদিকে সই আর বরফির লেখাপড়ার মাঝে কাঁটা হয়ে আছে তাদের শ্বশুর বাড়ির লোক। আর এই দুই সিরিয়ালের গল্পের টুইস্ট আর টার্ন বেশ ভালোই উপভোগ করছেন দর্শকরা। ৭.৬ পয়েন্ট পেয়ে এই দুই সিরিয়াল যৌথ ভাবে ষষ্ঠ।

খেলাঘর

খেলাঘর

শান্টু আর পূর্ণার ভালোবাসায় প্রথম থকেই মন মজেছে দর্শকের। এবার কী পূর্ণা শান্টুকে বোঝাতে পারবে যে সে শুধু তাকেই ভালোবাসে? এই মোড় নিয়ে এ সপ্তাহের টি আর পি তালিকায় ৭.৫ পয়েন্ট পেয়ে সপ্তম খেলাঘর।

রাণী রাসমণি

রাণী রাসমণি

করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিকের উত্তর পর্ব চলছে। আর তা দর্শকদের পছন্দ হচ্ছে বেশ ভালোই। ৭.২ পয়েন্ট নিয়ে এই ঐতিহাসিক ধারাবাহিক রয়েছে অষ্টম স্থানে।

 গঙ্গারাম

গঙ্গারাম

বংলা সিরিয়াল গঙ্গারাম-এ এই মুহূর্তে চলছে গঙ্গারামের গান নিয়ে মুম্বই যাওয়ার গল্প। সেই সঙ্গে টায়রার ভালবাসাকেও বেশ পছন্দ করছেন দর্শকরা। এই সিরিয়াল ৭.১ রেটিং পেয়ে আছে তালিকার নবম স্থানে।

কৃষ্ণকলি

কৃষ্ণকলি

এক সময়ের টপ টি আর পি তালিকায় থাকা ধারাবাহিক কৃষ্ণকলি এই মুহূর্তে এক ঘেয়ে গল্পের জন্য বেশ কিছুটা নিচে নেমে গিয়েছে সেরা তালিকার। ৬.৮ রেটিং পেয়ে কৃষ্ণকলি রয়েছে দশম স্থানে।

প্রসঙ্গত, এ সপ্তাহেই শেষ হতে চলেছে ধারাবাহিক শ্রীময়ী। তাই এই সপ্তাহের টি আর পি তালিকায় দেখা যায়নি এই জনপ্রিয় সিরিয়ালকে। অন্যদিকে কনটেন্টের একঘেয়েমি। লাগাতার তিন্নি বনাম গুনগুন, সৌজন্যর রেষারেষি দেখে ক্লান্ত দর্শক। তাই টি আর পি তালিকার সেরা ১০ থেকে বাদ সিরিয়াল 'খড়কুটো'।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+