নাগিন সিজন-৬ এর ফার্স্ট লুক রিলিজ, এখনও পর্যন্ত কাদের মাথায় উঠেছে নাগমণির মুকুট?

নাগিন সিজন-৬ এর ফার্স্ট লুক রিলিজ, এখনও পর্যন্ত কাদের মাথায় উঠেছে নাগমণির মুকুট?

সাল ২০১৫, হিন্দি টেলিভিশন দুনিয়ায় বেশ কিছু বছর পর একঘেয়ে 'সাস-বহু' কনসেপ্ট থেকে বাইরে বেড়িয়ে সুপার ন্যাচরাল পাওয়ারকে থিম করে শুরু হয় ধারাবাহিক 'নাগিন'। মূলত ৭০ দশকের এই একই নামের ফিল্ম থেকে ধারনা নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। যেখানে এক ইচ্ছাধারী সাপের জীবন ইয়ে আবর্তিত হয় সিরিয়ায়লের গল্প। ইচ্ছাধারী নাগিন, অর্থাৎ বহু যুগ তপস্যা করে যে সাপ ইচ্ছা মত মানুষ বা অন্য কোনও প্রাণীর রূপ ধারণ করতে পারে। আর এই সিরিয়াল শুরু থেকেই দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। তবে এই সিরিয়াল এতটাই জনপ্রিয় হয় যে একটা দুটো নয়, এখনও পর্যন্ত পর পর ৫টা সিজন হয়েছে। আর এবার সামনে এল এই সিরিয়ালের ষষ্ঠ সিজন। একতা কাপুরের বালাজি টেলিফিল্মের ব্যানারে ফের শুরু হতে চলেছে এই নয়া সিজন। তবে দেখা যাক এখনও পর্যন্ত কে কে এই নাগিনের চরিত্রে অভিনয় করেছন।

মৌনী রায়

মৌনী রায়

নাগিন সিরিয়ালের প্রথম সিজনে এই চরিত্রে অভিনয় করেছিলেন মৌনী রায়। সেখানে শিবন্যা ও শিবন্যার মেয়ে শিবাঙ্গির চরিত্রে অভিনয় করেছেন মৌনী। আর তাঁর বিপরীতে সংগ্রামের চরিত্রে অভিনয় করেছেন সিরিয়াল জগতের জনপ্রিয় নায়ক অর্জুন বিজলানি। আর এই ধারাবাহিকে নাগিনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন মৌনী। আর সেইসঙ্গে টেলিভিশনের টপ টিআরপি তালিকায় নাম থেকেছে নাগিনের। পাশাপাশি সিজন ২তেও শিবাঙ্গির চরিত্রে অভিনয় করেছেন মৌনী।

সুরভি জ্যোতি

হিন্দি সিরিয়াল জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুরভি জ্যোতি নাগিন সিরিয়ালে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। নাগিন সিজন-৩ তে শেষনাগের বংশধর বেলা ও নাগরানি শ্রাবনী, দুটি চরিত্রেই অভিনয় করেছেন তিনি। সুরভি জ্যোতি নাগিন সিরিয়ালে অভিনয় করার পর তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। সেই সঙ্গে সুরভির বিপরীতে এই নাগিন সিজনে অভিনয় করেছেন করণ বীর বোহরা।

নিয়া শর্মা

নিয়া শর্মা

নাগিন সিজন ৪-এ নাগরানি ও বৃন্দার চরিত্রে অভিনয় করেছেন হিন্দি টেলি অভিনেত্রী নিয়া শর্মা। এই সিজনে তাঁর বিপরীতে অভিনয় করেছেন বিজয়েন্দ্র কুমেরিয়া। নাগিব সিরিয়ালের হাত ধরেই নিয়া দর্শকদের আরও প্রিয় হয়ে ওঠে।

সুরভি চন্দনা

নাগিনের শেষ সিরিজ অর্থাৎ সিজন-৫-এ অভিনেত্রী সুরভি চন্দনা সর্বশ্রেষ্ঠ নাগেশ্বরীর চরিত্রে অভিনয় করেন। আর এই সিজনে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন সুরভি চন্দনা। তাঁর বিপরীতে অভিনয় করেছেন শরদ মলহোত্রা।

তেজস্বী প্রকাশ

সম্প্রতি বিগ বস সিজন ১৫-তে সেরার স্থান নিয়েছেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। আর এবার নাগিন হিসেবে টেলিভিশনে ফিরতে চলেছেন তেজস্বী। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে নাগিন ৬-এর প্রোমো। আর সেখানেই প্রধান চরিত্র নাগিনের রূপে দেখা মিলতে চলেছে অভিনেত্রী তেজস্বী প্রকাশকে।

ছবি সৌজন্য:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+