স্কুটারে বসিয়ে ফুলটুসি শাশুড়িকে নিয়ে উড়ে গেল খুকুমণি, দৃশ্য দেখে মহাখুশি দর্শকরা

শাশুড়িকে নিয়ে স্কুটারে খুকুমণি

এ যে উল্টপূরাণ! খুকুমণি আর তাঁর শাশুড়ি মা একই স্কুটারে, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। খুকুমণির বর ভিহানের সৎ মা নীপা আর খুকুমণির সম্পর্ক আদায় কাঁচকলায়। লড়াইয়ের ময়দানে একে অপরকে কেউ এক ইঞ্চি জমিও ছেড়ে দেয় না। একদিকে যেখানে খুকুমনিকে শায়েস্তা করার জন্য সব রকম কৌশল প্রয়োগ করে নীপা, অন্যদিকে সেখানে নিজের বুদ্ধি দিয়ে তাঁকে নাকানি চোবানি খাওয়ায় খুকুও। কিন্তু এবার তো সম্পূর্ণ ভিন্ন চিত্র। খুকুর স্কুটারের পিছনের সাইট চেপে একসঙ্গে জাচ্ছেন দুজন, ঠিক যেন 'এই পথ যদি না শেষ হয়'এর মত। কিন্তু কেন? রহস্য ভেদ করা যাক।

শাশুড়ি-বৌমার বাইক রাইডিং

শাশুড়ি বৌমার লড়াই চিরন্তন। কিন্তু সেক্ষেত্রে বৌমা যদি হাতের লড়াইতে এক্সপার্ট হয়, তাহলে খেলা জমে যায়। ঠিক এরকমই লড়াই হয় নীপা আর খুকুর মধ্যেও। ভিহানের সঙ্গে খুকুমণির বিয়ের পর তাঁকে বউমা হিসেবে মোটেও মেনে নেয়নি নীপা। বরং ভিহানের জীবন থেকে খুকুকে কীভাবে সরিয়ে ফেলতে হয় সেই চেষ্টাই সবসময় করেন নীপা। কিন্তু এবার সেই শত্তুর খুকুমণির বাইকে চেপেই ঘুরতে হচ্ছে নীপাকে। আর যা দেখে হাততালি দিচ্ছেন দর্শকরা।

গল্পে নতুন টুইস্ট

টি আর পি ধরে রাখার জন্য প্রায় নিত্যদিন নানা রকম গল্পের জাল তৈরি করেন সিরিয়ালের মেকাররা। আর এবার বেংলার এক প্রথম সারির টেলিভিশন চ্যানেলের সিরিয়াল খুকুমণি হোম ডেলিভারিতে আসতে চলেছে নয়া টুইস্ট। আর সেখানেই দেখা যাবে বিশেষ প্রয়োজনে খুকুর হোম ডেলিভারির স্কুটারে করেই নিজের গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন নীপা। কারণ তাঁকে সময় মত পৌছতে হবে কাজের জন্য। সম্প্রতি একটি প্রোমোতে দেখা গিয়েছে যে খুকুমণির স্কুটারে চেপে হেলমেট পরে জাচ্ছেন নীপা। কিন্তু সেখানে খুকু জোরে গাড়ি চালানোয় যথেষ্ট ভয় পাচ্ছেন তিনি। কিন্তু খুকু নীপাকে বলছেন একটু ভয় না পেয়ে শক্ত করে ধরে বসে থাকতে। কোনও দুর্ঘটনা ঘটবে না। আর এই দৃশ্য দেখে রীতিমত হাততালির বন্যা ফ্যান মহলে।

 'টিআরপি'র খেলা

'টিআরপি'র খেলা

ধারাবাহিক প্রথম শুরু হওয়ার পর থেকে বেশ কিছুদিন খুবই পছন্দ করছিলেন দর্শকরা। এমনকি টিআরপি তালিকাতে প্রথম দিকে মিঠাইকেও টক্কর দিচ্ছিল খুকুমণি হোম ডেলিভারি। বিশেষত, খুকুর ওই পেঁপে দিয়ে চেপে হামন দিস্তায় ছেঁচে' ডায়লগকে খুবই পছন্দ করেছেন ফ্যান মহল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার নীচের দিকে এই সিরিয়ালের টি আর পি। কোনও রকমে সেরা ১০ তালিকায় টিকে আছে এটি। আর তাই যেন তেন ভাবে টিআরপি বাড়াতে গল্পের দিকে জোর দিচ্ছেন মেকাররা।

 খুকু-ভিহান জুটি

খুকু-ভিহান জুটি

সিরিয়ালে দেখানো হয়েছে হাজার চেষ্টা করেও খুকুকে ভিহানের সঙ্গে বিয়ে করা থেকে আটকাতে পারেনি ভিহানের পরিবার। অবশ্য সেখানে খোদ নীপাও সামিল ছিলেন। কিন্তু এর পরেই গল্পের নতুন মোড়। আসলে অফিসে যাওয়ার আগে খারাপ হয়ে যায় নীপার গাড়ি। তাই আর কিছু না পেয়ে শেষে খুকুর কাছেই সাহায্য নিতে হয় নীপাকে। আর খুকুও শাশুড়িকে পিছনে বসিয়ে উড়ে যায় গাড়ি নিয়ে। এই নতুন মোড় যথেষ্ট আশা দেখাচ্ছে খুকুমণির ভক্তদের। কারণ তাঁরা মনে করছেন এবার হয়তো সব ভুলে খুকুকে মেনে নেবেন নীপা। তবে এবার ফের কোন বড় ঘটনা লেখা থাকে খুকুর ভাগ্যে, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+