তাহলে কী দেশ ছাড়লেন তারকাজুটি! স্ত্রী দেবলীনাকে নিয়ে কোথায় চললেন গৌরব?

তাহলে কী দেশ ছাড়লেন তারকাজুটি! স্ত্রী দেবলীনাকে নিয়ে কোথায় চললেন গৌরব?

টলিউডের জনপ্রিয় জুটির তালিকায় পড়েন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। তাঁরা দু’জনেই কাজ নিয়ে খুব ব্যস্ত থাকেন। তাঁরা যে ঘুরতে খুব ভালোবাসেন যা তাঁদের ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায়। লাইট, ক্যামেরা অ্যাকশন থেকে একটু বিরতি নিলে তাঁরা। কোথায় গেলেন তাঁরা!

তাহলে কী দেশ ছাড়লেন তারকাজুটি! স্ত্রী দেবলীনাকে নিয়ে কোথায় চললেন গৌরব?

দেবলীনা নিজের ইনস্টাগ্রামে বরের সঙ্গে সুন্দর মুহূর্তের এবং পাসপোর্টের ছবি শেয়ার করেছেন। তা দেখে অনুগামীদের মনে অনেক প্রশ্ন জাগছে। তাঁরা কোথায় ঘুরতে গেলেন। আবার অনেকে বলছেন, দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিলেন তাঁরা।

জানা গিয়েছে লাস ভেগাসে কিছু দিন একসঙ্গে সময় কাটাবেন দেবলীনা ও গৌরব। নিজেই সে কথা তাঁদের ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী। বরের কাঁধে হাত রেখে খুশির মুডে অভিনেত্রী। এই ছবিগুলি অনেক লাইক ও কমেন্ট পড়েছে।

বলা বাহুল্য, স্টার জলসায় আসছে 'সাহেবের চিঠি’ ধারাবাহিক। ২৭ জুন থেকে সন্ধে সাড়ে ৬ টায় দেখানো এই ধারাবাহিক। প্রতীক সেন ও দেবচন্দ্রিমা সিংহ রায় ছাড়াও এখানে অভিনয় করবেন দেবলীনা কুমার। খলনায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। সিরিয়ালে তার নাম রাইমা। কী বললেন তিনি।

অভিনেত্রী দেবলীনা জানান, এটা আমার ধারাবাহিকের প্রথম কাজ। খলনায়িকা হিসাবে আমি এই প্রথম কাজ করব। রাইমা নিজেও একজন অভিনেত্রী, গ্ল্যামার ওয়ার্ল্ডের নম্বর এক তিনি। ধারাবাহিকে তিনি সাহেবের খুব ভালো বন্ধু। তিনি মনে যে, তিনি আর সাহেব একদম পারফেক্ট কাপল। সাহেব আর চিঠির সম্পর্কে রাইমার গুরুত্ব অপরিসীম।’ অভিনেত্রী সবাইকে আসন্ন সিরিয়ালটি দেখার জন্য বলেন। যে প্রোমোটি স্টার জলসার তরফে শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে , সাইকেল নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চিঠি বিলি করে দেবচন্দ্রিমা। অপরদিকে অভিনেতা কিন্তু গল্পে একজন বড় তারকা। চরিত্রের নাম সাহেব মুখোপাধ্যায়। তিনি ভালো অভিনয় ও গান করেন, কিন্তু কেন তিনি তা থেকে সরে যেতে চাইছেন।

কিন্তু কেন তিনি এমন করছেন। এমনই একদিন সাহেবের বাড়িতে আসেন অভিনেত্রী। সাহেবকে বলেন এটা তাঁর এক ভক্তের শেষ ইচ্ছা। তখন তিনি জানতে পারেন সাহেবের একটা পা নেই। তখন তিনি সাহেবকে উৎসাহ দিয়ে বলেন, সবার সামনে তাঁকে ফিরতে হবেই। এমনই দেখা গিয়েছে প্রোমোতে। তবে, কোনদিকে নেবে গল্পের মোড়, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+