এবার কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা জানালেন রতন রাজপুত

এবার কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা জানালেন রতন রাজপুত

এমন অনেক তাবড় তাবড় তারকারা আছেন যারা কাস্টিং কাউচের শিকার হয়েছেন। সে কথা তাঁরা নিজের মুখে জানিয়েছেন। তবে এবার সেই তালিকায় যোগ হয়েছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রতন রাজপুতের নাম। অভিনেত্রী বলেন, আজ থেকে ১৪ বছর আগে ৬০-৬৫ বছর বয়সী এক প্রযোজক তার সঙ্গে নোংরা কাজ করার চেষ্টা করেছিলেন। যদিও সেই সুযোগে আমল দেননি অভিনেত্রী। তবে এখানেই শেষ নয়। প্রযোজক তাঁকে জানিয়েছিলেন তাঁরনিজের মেয়েও যদি সিনেমায় আত্মপ্রকাশ করতে চায় তবে তার সঙ্গেও নোংরা কাজ করতে দ্বিধাবোধ করবেন না তিনি।

এবার কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা জানালেন রতন রাজপুত


রতন রাজপুত তাঁর কষ্টের দিনগুলি স্মরণ করে বলেন, 'আজ থেকে ১৪ বছর আগের কথা। তখন আমি মুম্বাইতে চলে এসেছি। সেখানে একজন ৬০ -৬৫ বছর বয়সী লোকের সঙ্গে আমার আলাপ হয়। একদিন তিনি আমাকে অপমান করেছিলেন। তিনি আমাকে জানিয়েছিলেন, একবার দেখুন আপনার চুলের দিকে, আপনার স্কিনের দিকে তাকান। এই মুহূর্তে আপনার পুরো চেহারা পরিবর্তন করতে হবে। সম্পূর্ণ মেকওভার করতে হবে এখন আপনাকে। এই সব করতে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হবে। কিন্তু, আমি আপনার পিছনে কেন লক্ষ লক্ষ টাকা খরচ করব? তুমি যদি চাও আমি তোমার জন্য টাকা খরচ করি, তাহলে তোমাকে আমাকে তোমার বন্ধু বানাতে হবে।'

এই কথাগুলো শুনে রতন খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি বলেন, 'আমি এমন কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। আমি সেই সময় প্রযোজককে বলেছিলাম আপনি আমার বাবার বয়সের সমান হবেন। আমি কিভাবে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে পারি? আমি আপনাকে সম্মান করি। আপনি যা বলবেন আমি তাই করতে পারব। তখন তিনি আমার কথা শুনে রেগে বিরক্ত হয়ে যান। তিনি আমাকে জানান, আমি তোমার গাইড হতে চাই না।এখানে শুধু বন্ধুত্ব হয়। অভিনয় জগতে আসতে চাইলে এই সব নাটক বন্ধ করো। আগে একটু স্মার্ট হও।'

অভিনেত্রী আরও জানান , তখন আমি তাঁকে বললাম আপনি আমার বাবার বয়সী, তখন তিনি আরও রেগে যান। তিনি জানান, 'শোন, যদি আমার মেয়েও অভিনেত্রী হতো, তাহলে আমিও তার সঙ্গে শুতে দ্বিধাবোধ করতাম না।' আমি এটা শুনে অবাক হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসি। এই ঘটনার পর আমি এক মাস কারোর সঙ্গে দেখা করিনি।'

এই খারাপ ঘটনার পর অভিনেত্রী আর কোনোও ছবির জন্য চেষ্টা করেননি। তিনি জানান, এই ঘটনার আমার খুব রাগ হয়। আমি এতটাই রেগে গিয়েছিলাম ভেবেছিলাম যদি আমি তাঁকে কোথাও দেখতে পাই তাহলে আমি তাঁর মুখে জুতো ছুড়ে মারব। কারণ সে নিজের মেয়েকে নিয়েও খারাপ কথা বলেছেন। এখন যদি কেউ আমার সঙ্গে এমন নোংরা আচরণ করেন, তাহলে আমি জুতো ছুঁড়ে মারব’।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+