বিগ বস ১৫–এর ট্রফি জিতলেন তেজস্বী প্রকাশ, সঙ্গে বোনাস পুরস্কার ‘নাগিন ৬’–এ মুখ্য চরিত্র
বিগ বস ১৫–এর ট্রফি জিতলেন তেজস্বী প্রকাশ, সঙ্গে বোনাস পুরস্কার ‘নাগিন ৬’–এ মুখ্য চরিত্র
গত চারমাস ধরে দর্শকদের ভরপুর মনোরঞ্জন দেওয়ার পর বিগ বস ১৫ বিজয়ীর নাম ঘোষণা করে রবিবার শেষ হল। এই মরশুমের সব প্রতিযোগীদের মধ্যে প্রথম থেকেই তেজস্বী প্রকাশকে শীর্ষ প্রতিযোগীদের মধ্যে একজন বলে মনে করা হয়েছিল, অবশেষে তাঁর মাথায় উঠল বিবি ১৫–এর বিজয়ীর মুকুট।

নাগিন ৬–তে তেজস্বী প্রকাশ
'স্বরাগিনী' অভিনেত্রী তেজস্বী বাড়িতে নিয়ে গেলেন বিগ বস ১৫-এর ট্রফি ও ৪০ লক্ষ টাকা। তবে এখানেই শেষ নয়, চমক বাকি আছে আরও। বিবি ১৫-এর গ্র্যান্ড ফাইনালে এটাও ঘোষণা করা হল যে 'নাগিন ৬'-এর প্রধান ভূমিকাতেও দেখা যাবে তেজস্বী প্রকাশকে।

তেজস্বী ছিলেন দমদার প্রতিযোগী
বিগ বস ১৫-এর বিজয়ী তেজস্বী প্রথম থেকেই খুব জোরদার প্রতিযোগী ছিলেন তাই সলমন খান যখন তাঁর নাম ঘোষণা করেন সেটা অন্য প্রতিযোগীদের কাছে খুব একটা হতবাক হওয়ার মতো বিষয় ছিল না। অভিনেত্রী শো জেতার পর মঞ্চেই নিজের ট্রফিটিকে জড়িয়ে ধরেন। বিবি ১৫-এ তেজস্বী নিজেকে উজাড় করে রেখেছিলেন। তাঁর মত প্রকাশ করতে তিনি কখনও ভীবতেন না। তাঁর ওপর তাঁর চুলবুলি, দুষ্টু-মিষ্টি আচরণ দর্শকদের সঙ্গে অন্য প্রতিযোগীদেরও মন জয় করেছিল। তার ওপর করণ কুন্দ্রার সঙ্গে তেজস্বীর রোম্যান্স দর্শকদের যথেষ্ট মনোরঞ্জন দিয়েছে।

তেজস্বীর কৃতজ্ঞতা প্রকাশ
নিজের বিজয়ী হওয়া নিয়ে তেজস্বী বলেছেন, 'আমি যখন বিগ বস হাউসে প্রবেশ করি তখন শুরু থেকেই আমার কাছে সবকিছু স্বপ্নের মতো ছিল। কিন্তু আমি যখন ধীরে ধীরে বিগ বসের আদব কায়দার সঙ্গে পরিচিত হতে থাকি এবং খেটাটা বুঝতে শুরু করি, আমি তখন সম্পূর্ণভাবে এর মধ্যে ডুবে যাই এবং আজকে যখন পিছনে ফিরে তাকাই তখন সত্যি মনে হয় কি অসাধারণ সফর ছিল। অবশেষে ট্রফি জিততে পেরেছি এটা পরাবাস্তব মনে হলেও, কিন্তু আসল পুরস্কার যেটা আমি ঘরে নিয়ে যাচ্ছি তা হল শিক্ষা এবং অভিজ্ঞতা। আমার ওপর যাঁরা গভীর বিশ্বাস রাখতে পেরেছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে দারুণভাবে সমর্থন করার জন্য আমি সলমন খান, কালার্স টিম ও আমার ভক্তদেরকে ধন্যবাদ জানাতে চাই। এঁরাই আমার বিগ বসের সফরকে রঙিন করে তুলেছেন।'

বিপুল ভক্তসংখ্যা তেজস্বীর
তেজস্বীর বিগ বস ১৫-এর বাইরে প্রচুর ভক্ত-অনুগামী রয়েছেন। এই অভিনেত্রীকে সিলসিলা বদলতে রিস্তো কা ২-তে দেখা গিয়েছিল এবং তারপর থেকেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। বিগ বস ১৫-তে তেজস্বী ঢোকার পর তাঁর আরও ভক্ত বেড়ে গিয়েছে এবং এই অভিনেত্রীকে খুব শীঘ্রই একতা কাপুর পরিচালিত নাগিন ৬-এও দেখা যাবে।












Click it and Unblock the Notifications