এ সপ্তাহের টিআরপিতে বড় রদবদল, 'গাঁটছড়া' না 'মিঠাই'‌ কে দখল করল প্রথম স্থান দেখে নিন

বৃহস্পতিবার মানেই বাংলার সিরিয়ালগুলির সাপ্তাহিক ফলাফল বেরোনোর পালা। কে কত পয়েন্ট পেল, কে এগোলো কে পেছোলো, কেই বা বাংলা সেরা হল? এইদিনের টিআরপি তালিকার দিকেই নজর থাকে অভিনেতা অভিনেত্রী থেকে দর্শকদেরও। গত কয়েক সপ্তাহ ধরে জি বাংলার মিঠাই সহ বেশ কয়েকটি সিরিয়ালকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছিল স্টার জলসার গাঁটছড়া, মন ফাগুন সহ অনেক সিরিয়ালই। তবে এ সপ্তাহে আবার ভোল বদলালো। হারিয়ে যাওয়া শীর্ষস্থান ফিরে পেল '‌মিঠাই’‌।

দ্বিতীয় নম্বরে মিঠাই

দ্বিতীয় নম্বরে মিঠাই

এ সপ্তাহে মিঠাইয়ের নম্বর বেড়েছে। গত সপ্তাহে ৯.‌১ থেকে এই সপ্তাহে ৯.‌৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই সিরিয়াল। না এ সপ্তাহেও '‌গাঁটছড়া'‌কে টেক্কা দিতে পারেনি জি বাংলার জনপ্রিয় সিরিয়াল '‌মিঠাই'‌। ৯.৯ নিয়ে প্রথম স্থানে বহাল তবিয়তে বসে আছে শোলাঙ্কি-শ্রীমা-গৌরব-অনিন্দ্যরা। তবে এই ধারাবাহিকের ঘাড়ে নিশ্বাস ফেলছে '‌মিঠাই'‌। সিদ্ধার্থর পারিবারিক মিষ্টির ব‍্যবসায় যোগ দেওয়াই যে টিআরপির ক্ষেত্রে লাভজনক হয়েছে, তেমনটাই মনে করছেন দর্শকরা।

মন ফাগুন ধরে রাখতে পারেনি তার জায়গা

মন ফাগুন ধরে রাখতে পারেনি তার জায়গা

গত সপ্তাহে বড় চমক ছিল 'মন ফাগুন'। ঋষি পিহুর রোম‍্যান্সে ভর করে সটান দু নম্বরে উঠে এসেছিল এই সিরিয়াল। কিন্তু এবারে ফের নীচে নেমে গিয়েছে '‌মন ফাগুন'‌। পিহুর কাছে ঋষি নিজের পরিচয় ফাঁস করলেও টিআরপিতে কোনো ফারাক পড়েনি। দ্বিতীয় থেকে সোজা চতুর্থ স্থানে নেমে গিয়েছে '‌মন ফাগুন'‌। এই ধারাবাহিকের নম্বর ৮.৫।

সেরা তিনে আলতা ফড়িং

সেরা তিনে আলতা ফড়িং

বরং সেরা তিনে উঠে এল '‌আলতা ফড়িং'‌। এই ধারাবাহিকের রেটিং নম্বর ৮.‌৭। পয়েন্ট একের ব্যবধানে পঞ্চম স্থানেই রয়েছে '‌অনুরাগের ছোঁয়া'‌। এই মুহূর্তে বেশ জমাটি হয়ে উঠেছে ধারাবাহিকটি। আনা হয়েছে বিয়ের প্লট। সেই প্রতিচ্ছবিই দেখা গিয়েছে টিআরপি তালিকাতেও। সে পেয়েছে ৮.৪।

 ষষ্ঠ ও সপ্তম স্থানে কোন সিরিয়াল

ষষ্ঠ ও সপ্তম স্থানে কোন সিরিয়াল

সহচরীর ফিরে দাঁড়ানোর লড়াই দিয়ে নিজের জায়গা ধরে রাখতে পারল 'আয় তবে সহচরী'। এই ধারাবাহিক ষষ্ঠ স্থানে রয়েছে, এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.‌৩। মিঠাইয়ের দ্বিতীয় হওয়া বাদে জি-বাংলার আর এক ধারাবাহিক উমা রয়েছে সপ্তম স্থানে। সে পেয়েছে ৮.১। আগের সপ্তাহে ৭.৯ মার্কস পেয়ে উমা হয়েছিল অষ্টম। ধুলোকণাকে দেখা গিয়েছিল সপ্তম স্থানে। একেবারে দুই থেকে সোজা সাত নম্বরে নেমে এসেছিল ধুলোকণা ধারাবাহিকটি। এই সপ্তাহে ধুলোকণা কোথায়? সে হয়েছে অষ্টম। প্রাপ্ত নম্বর ৭.৮।

 নবম ও দশম স্থানে জি বাংলার সিরিয়াল

নবম ও দশম স্থানে জি বাংলার সিরিয়াল

নবম ও দশম এই দুই স্থানই ধরে রেখেছে জি-বাংলার প্রায় নতুন দুই ধারাবাহিক। গৌরী এল হয়েছে নবম। পেয়েছে ৭.৭। অন্যদিকে পিলুর প্রাপ্ত নম্বর ৭.৪। এ সপ্তাহতেও তালিকাতে নেই লক্ষ্মী কাকিমা সুপারস্টার। এমনকি সদ্য শুরু হওয়া ধারাবাহিক গুড্ডিও টিআরপি তালিকায় একেবারে তলানিতে। সে পেয়েছে ৪.৩।

 এক ঝলকে দেখে নিন টিআরপি তালিকায় কোথায় কোন ধারাবাহিক দাঁড়িয়ে

এক ঝলকে দেখে নিন টিআরপি তালিকায় কোথায় কোন ধারাবাহিক দাঁড়িয়ে

  • গাঁটছড়া- ৯.৯ (প্রথম)
  • মিঠাই- ৯.৩ (দ্বিতীয়)
  • আলতা ফড়িং- ৮.৭ (তৃতীয়)
  • মন ফাগুন- ৮.৫ (চতুর্থ)
  • অনুরাগের ছোঁয়া- ৮.৪ (পঞ্চম)
  • আয় তবে সহচরী- ৮.৩ (ষষ্ঠ)
  • উমা- ৮.১ (সপ্তম)
  • ধুলোকণা- ৭.৮ (অষ্টম)
  • গৌরী এল- ৭.৭ (নবম)
  • পিলু- ৭.৪ (দশম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+