সিংহরায় পরিবারে এবার তিন জোড়া হানিমুন! কী কী হবে সেখানে?, দেখুন গাঁটছড়ার নতুন প্রোমো

সিংহরায় পরিবারে এবার তিন জোড়া হানিমুন! কী কী হবে সেখানে?, দেখুন গাঁটছড়ার নতুন প্রোমো

সকলের প্রিয় স্টার জলসায় বাংলা ধারাবাহিক গাঁটছড়ায় আসছে নতুন মোড়। অনুগামীদের মধ্যে নতুন প্রোমো ঘিরে তোলপাড় শুরু হয়েছে। জানেন এবার সিংহ রায় পরিবার থেকে তিন জোড়া হানিমুনে যাবেন! হ্যাঁ রাগারাগি ভুলে দাদু ঠাকুমার বুদ্ধিতেই সমুদ্র সৈকতে মধুচন্দ্রিমায় যাবেন তাঁরা!

সিংহরায় পরিবারে এবার তিন জোড়া হানিমুন! কী কী হবে সেখানে?, দেখুন গাঁটছড়ার নতুন প্রোমো


যে প্রোমো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, দাদু ঠাকুমা নাতি নাতনিদের ঝগড়া মেটাতে তাঁদের সমুদ্র সৈকতে পাঠাচ্ছে। আর এই শুনেই ঠাকুমা একেবারে লজ্জা পেয়ে যান। যেখানে খড়ি রেগে বলছে মধু নেই মুখে আবার মধুচন্দ্রিমা। ঋদ্ধিমান বলছে ফাইন আপনাকে আমার সঙ্গে এক ঘরে থাকতে হবে না। দ্যুতি বলে বিচ পার্টি শপিং আমি বড়লোকের গিন্নি। তখন রাহুলকে বলতে শোনা যাচ্ছে, আমার সঙ্গে থাকবে বিনি। আবার অন্যদিকে হানিমুন লেখা একটা হার্ট শেপের থার্মোকলের ডিজাইন আনছিল বনি-কুনাল। কিন্তু সেটা মাঝখান থেকে আচমকাই ভেঙে যায় আর তখন সঙ্গে সঙ্গে বাকি দুই জুটি এসে সেটা জোড়া লাগিয়ে দেয় আর হাসতে থাকে।

বলা বাহুল্য, রাহুল আর দ্যুতির বিয়ে নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। সব সত্যি সে বলে দেয়। রাহুল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা সবার সামনে জানায়। কিন্তু রাহুল তার চালাকির দ্বারা দ্রুতির কথা মিথ্যা প্রমাণ করে দেয়। আবারোও সে অপমানিত হয় সবার কাছে। কেউ তার কথা বিশ্বাস করে না। তারপর তাঁকে আবার বাড়ি ফিরে আসতে হয়। পরবর্তীকালে কি করবে অর্থাৎ নিজের ভাগ্য এবং রাহুলের প্রতারণার কথা ভেবে এক কঠিন সিদ্ধান্ত নেয় সে। দুটি নিজের হাতের শিরা কেটে জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করে সে। যদিও সেই মুহূর্তে খড়ি না আসত তাহকে সেদিন বড় বিপদ ঘটত। রক্ষা করে সে দ্যুতিকে, সে জানায় সে গর্ভবতী। রাহুলের জন্য তার এমন অবস্থা। একথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে।

ঋদ্ধিমান খড়ির ওপর বিশ্বাস রেখে সেসময় রাহুলকে বলে, তোকে দ্যুতিকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, না হলে সম্পত্তিতে অধিকার থেকে তাকে বঞ্চিত করা হবে। এ কথা শুনে রাহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এদিকে ঋদ্ধিমান কিন্তু তার সিদ্ধান্তের জন্য তাকে যেন পরে আফসোস না করতে হয় বলে জানান খড়ি। তাকে বলে আপনার এই সিদ্ধান্তের জন্য আপনাকে কখনোই কষ্ট পেতে হবে না অবশেষে রাহুল জব্দ হয়। ধারাবাহিকের মোড় কোনদিকে ঘুরবে। তা জানতে হবে দেখতে হবে সিরিয়ালটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+