স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘এক্কা দোক্কা’, অভিনয়ে কারা থাকছেন?

স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘এক্কা দোক্কা’, অভিনয়ে কারা থাকছেন?

এবার স্টার জলসায় আসছে 'এক্কা দোক্কা’। নতুন ধারাবাহিক আসার খবরে বেশ খুশি সিরিয়াল প্রেমীরা। তবে কারা থাকছেন অভিনয়ে, কী নিয়েই বা আসন্ন সিরিয়ালের গল্প, তা জানার জন্য উদগ্রীব হয়ে আছেন অনেকে।

স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘এক্কা দোক্কা’, অভিনয়ে কারা থাকছেন?


দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিকটি। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সপ্তর্ষি মৌলিক ও সোনামণি সাহা। নায়ক নায়িকা দুজনেই টেলিভিশনের বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ। তবে এখানেই শেষ নয় দীর্ঘদিন পর আবারও ধারাবাহিকে ফিরছেন অপরাজিতা ঘোষ দাস।

আসন্ন সিরিয়ালে পোখরাজের চরিত্রে অভিনয় করবেন সপ্তর্ষি মৌলক। অপরদিকে রাধিকার চরিত্রে দেখা মিলবে সোনামণির।

কি নিয়ে আসন্ন সিরিয়ালের গল্প? সিরিয়ালে দেখা যাবে দু’টি পরিবারের সুন্দর গল্পকে। সেন পরিবার আর মজুমদার পরিবার। সেন পরিবারের ছেলে হল পোখরাজ ও মজুমদার পরিবারের মেয়ে হল রাধিকা। তারা কিন্তু দুজনেই মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রী। দু’ জনেই পড়াশোনায় খুব ভালো । তাই তাদের মধ্যে একটা রেষারেষি চলতেই থাকে। এবারে কলেজের পরীক্ষায় সেরা হয় পোখরাজ। আর দ্বিতীয় স্থান পান রাধিকা। রেজাল্ট দেখার পর তিনি রেগে যান। একদিন কলেজ ক্যাম্পাসে মুষলধারার বৃষ্টিতে রাধিকার মাথায় ছাতা ধরেন পোখরাজ। তা দেখে রাধিকা একেবারেই অবাক হয়ে যান। পোখরাজের কথায়, লড়াই হোক, কিন্তু এক ছাতার তলায়। এমনই এক সুন্দর প্রোমো স্টার জলসার তরফে শেয়ার করা হয়েছে। কবে ধারাবাহিকটি শুরু হবে সেদিকেই তাকিয়ে সকলে।

অপরদিকে, স্টার জলসায় আসছে 'সাহেবের চিঠি’ ধারাবাহিক। ২৭ জুন থেকে সন্ধে সাড়ে ৬ টায় দেখানো এই ধারাবাহিক। প্রতীক সেন ও দেবচন্দ্রিমা সিংহ রায় ছাড়াও এখানে অভিনয় করবেন দেবলীনা কুমার। খলনায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। আসন্ন সিরিয়ালে তার নাম রাইমা। কী বললেন তিনি।যে প্রোমোটি স্টার জলসার তরফে শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে , সাইকেল নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চিঠি বিলি করে দেবচন্দ্রিমা। অপরদিকে অভিনেতা কিন্তু গল্পে একজন বড় তারকা। চরিত্রের নাম সাহেব মুখোপাধ্যায়। তিনি ভালো অভিনয় ও গান করেন, কিন্তু কেন তিনি তা থেকে সরে যেতে চাইছেন।

কিন্তু কেন তিনি এমন করছেন। এমনই একদিন সাহেবের বাড়িতে আসেন অভিনেত্রী। সাহেবকে বলেন এটা তাঁর এক ভক্তের শেষ ইচ্ছা। তখন তিনি জানতে পারেন সাহেবের একটা পা নেই। তখন তিনি সাহেবকে উৎসাহ দিয়ে বলেন, সবার সামনে তাঁকে ফিরতে হবেই। এমনই দেখা গিয়েছে প্রোমোতে। তবে, কোনদিকে নেবে গল্পের মোড়, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+