নমিনেশন থেকে বাঁচতে আলির প্রতি ভুয়ো অনুভূতি প্রকাশ সোনালি ফোগতের
নমিনেশন থেকে বাঁচতে আলির প্রতি ভুয়ো অনুভূতি প্রকাশ সোনালি ফোগতের
বর্তমানে বিগ বস ১৪ এখন সবচেয়ে চর্চিত টেলিভিশন শোয়ে পরিণত হয়েছে। এই শোয়ের দৈনন্দিন লড়াই, তর্ক–বিতর্ক, রোমান্স সবই এখন দর্শকদের খুবই প্রিয়। কিছুদিন আগেই এই শোয়ে প্রবেশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব সোনালি ফোগত। জ্যাসমিন ভাসিনের বেরিয়ে যাওয়ার পরই আলি গনির প্রতি তাঁর ভালোলাগা প্রকাশ পেয়েছে। এমনকী সোনালি কিছু আপত্তিকর মন্তব্য করেছেন রুবিনা দিলায়েক ও নিকি তাম্বোলির বিরুদ্ধেও।

যার জন্য তিনি গত সপ্তাহের উইকেন্ড কা ওয়ার পর্বে সলমন খানের কাছে নিন্দিত হয়েছেন। তবে সোনালি ফোগতের ঘনিষ্ঠ এক বন্ধু সুধীর সাংগওয়ান জানিয়েছেন যে আলি গনির প্রতি সোনালির অনুভূতি শুধুমাত্র বিগ বসের খেলায় টিকে থাকার জন্য।
সুধীর এক সাক্ষাতকারে বলেন, 'সোনালি জি যা করছেন তার মাধ্যমে তিনি ভালোই খেলছেন। গত সপ্তাহে তিনি একাই পুরো শোটা চালিয়েছেন। গত সপ্তাহে তিনি দারুণ খেলেছেন। সোনালি জি যে আপত্তিকর মন্তব্য রুবিনা ও নিকির প্রতি ব্যবহার করেছেন তা সম্পূর্ণভাবে কারোর উস্কানির জন্যই। আমার মনে হয় আরশি এবং আলি সোনালিকে এরকম করতে বলেছেন।’ এরপর সোনালির বন্ধু বলেন, 'সোনালি জি জানেন খেলাতে কিভাবে টিকে থাকতে হয়। দর্শকদের জন্য তাঁর প্রতিদিনের কনটেন্ট প্রস্তুত রয়েছে।
এমনকী সোনালি জি নিজের ও আলি গনির মধ্যে ভালোবাসার দিকটা তুলে ধরে দর্শকদের মনোরঞ্জন করছেন। তবে তাঁর আলির প্রতি সত্যিকারের কোনও অনুভূতি নেই। সবটাই এ সপ্তাহের নমিনেশন থেকে বাঁচতে তিনি করছেন।’ সুধির এও জানান যে প্রথমে সোনালি বাড়ির সদস্যদের হাতের পুতুল হয়ে ছিলেন, কিন্তু গত ২–৩দিনে সোনালি বাড়ির সদস্যদের তাঁর হাতের পুতুলে পরিণত করেছেন। বাড়ির সদস্যদের এটা ভুললে চলবে না তিনি একজন রাজনীতিবিদ।












Click it and Unblock the Notifications