শেষ হচ্ছে আরও এক জনপ্রিয় বাংলা ধারাবাহিক, হয়ে গেল অন্তিম পর্বের শুটিং

২০১৯ সালে শুরু হয়েছিল পথচলা। তিন বছর টানা দর্শকদের মন জয় করে অবশেষে শেষ হতে চলেছে "মোহর"। শুরুর দিকে দর্শকদের মন জয় করতে পারেনি ধারাবাহিকটি,কিন্তু ধীরে ধীরে বাঙালির ড্রইংরুম দখল করে নিয়েছিল মোহর। ২০২০ সালে টিআরপি তালিকায় রাজত্ব করেছিল ধারাবাহিকটি। একটা সময়ে ১২.১ রেটিং নিয়ে টিআরপিতে টপার হয়েছিল সেটি। কিন্তু তারপরেই ধীরে ধিতে তালিকায় পড়তে শুরু করে এই ধারাবাহিক। তাই স্লট পরিবর্তনও করা হয়। তবে তারপরেও চলছিল এই ধারাবাহিক। কিন্তু অবশেষে পতন হতে চলেছে মোহরের যবনিকা।

মোহরের সংগ্রাম

উত্তরবঙ্গের একটি মেয়ের জীবনের লড়াই দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি। কিভাবে নিজের স্বপ্ন সফল করতে সুদূর জলপাইগুড়ি থেকে বিয়ের দিন পালিয়ে কলকাতায় এসে কলেজে ভর্তি হয়েছিল সে। কলেজে এসে ও তাকে নানাভাবে অপমানের শিকার হতে হয়েছিল। কিন্তু সব কিছুকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল জলপাইগুড়ির মেয়েটি। দর্শকের মনে জায়গা করলেও নতুন ধারাবাহিক আসার পর সিরিয়ালটি টিআরপি তালিকায় তলানিতে গিয়ে ঠেকছিল। বাধ্য হয়ে চ্যানেল এর পক্ষ থেকে ধারাবাহিকটি কে দুপুরে দেওয়া হয়। তখন থেকেই জল্পনা চলছিল বন্ধ হতে পারে মোহর। অবশেষে দুপুরের স্লটে বেশ কিছুদিন চলার পর শেষ হতে চলেছে সিরিয়ালটি।

মোহরের অন্তিম পর্ব

মোহরের অন্তিম পর্ব

বুধবার এই ধারাবাহিকের শুটিং এর দিন ছিল। দসানী স্টুডিওতে উপস্থিত ছিলেন মোহর ধারাবাহিকের সকল কলাকুশলীরা। কিন্তু দুঃখের খবর সেখানে এদিন ছিলেন না অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। অভিষেক চট্টোপাধ্যায় এর ছবির পাশেই কেক রেখে শেষদিনের শুটিং সম্পন্ন হয়। শঙ্খ এবং মোহরের জুটি নিয়ে চর্চার শেষ নেই। মোহর শেষ হয়ে যাওয়ার পর দর্শকরা যে এই জুটিকে বড় মিস করবে তা বলার অপেক্ষা রাখে না।

শঙ্খ-মোহর জুটি

শঙ্খ-মোহর জুটি

ধারাবাহিকের ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে দেখা হয় শঙ্খ-মোহর জুটিকে। মোহর-শঙ্খ জুটিকে ভরপুর ভালোবাসা দিয়েছেন দর্শকরা। এমনকি সোনামণি এবং প্রতীককে নিয়ে তাঁদের অফস্ক্রিন প্রেম চলছে বলেও জল্পনা হয়েছে জোরদার। তবে এই বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই। সোনামণি নাকি তাঁর বিয়ে ভেঙেছেন প্রতীকের জন্য, এমনটাও চর্চা চলেছে। আর সেই জুটি অবশেষে বিদায় নিচ্ছে পর্দা থেকে। তাই স্বভাবতই মন খারাপ দর্শকদের।

অভিষেককে শ্রদ্ধা

অভিষেককে শ্রদ্ধা

শঙ্খ-মোহর জুটির মত অদিতি এবং আদি স্যারকেও খুব পছন্দ করেছেন মোহরের দর্শকরা। কিন্তু সেক্ষেত্রে সম্প্রতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সকলের প্রিয় আদি স্যার অর্থাৎ অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। আর তাই শুটিং এর শেষ দিনে কেক কাটার সঙ্গে সঙ্গেই শেষ বারের মত শ্রদ্ধা জানানো হল তাঁকেও। মোহর শেষ হয়ে যাওয়ায় দর্শকদের মন ভার। খুব শীঘ্রই দেখা যেতে চলেছে ধারাবাহিক মোহরের শেষ এপিসোড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+