Emmy Awards: ভারত থেকে ফসকে গেল এমি অ্যাওয়ার্ড! কারা পেলেন পুরস্কার, দেখুন জয়ীদের তালিকা
টেলিভিশন দুনিয়ায় সবথেকে বড় অ্যাওয়ার্ড শো হল 'এমি অ্যাওয়ার্ডস’। চলতি বছর লস অ্যাঞ্জেলেসে এমির পুরস্কার ঘোষণা হয়ে গেল। যা নজরকাড়ার মতো। এই বছর ভারতের জন্য কিন্তু এই অনুষ্ঠান বিশেষ ছিল।
কারণ এবার সেরা ড্রামা সিরিজ় বিভাগে নিজের জায়গা করে নিয়েছিল 'দ্য নাইট ম্যানেজার’। এখানে অভিনয়ে করেছেন অনিল কাপুর, আদিত্য রায় কাপুর, থেকে টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তবে তাঁরা কি এই শোতে জয়ী হতে পারল, আদৌও কি পুরস্কার পেল? ২০২৪ সালের এই শোতে কারা কারা পুরস্কার পেলেন, জানুন।

চলতি বছর কত তম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল
চলতি বছর ২১ টি দেশের ৫৬ জন শিল্পী নিয়ে ৫২ তম এমি অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে এবার পুরস্কার ভাগ করা হয়েছে ১৪ টি ক্যাটাগরির মধ্যে। যার মধ্যে রয়েছে সেরা অভিনেতা থেকে অভিনেত্রী, কমেডিয়ান সকলে। কারা পেলেন পুরস্কার, জানুন।
সঞ্চালকের দায়িত্বে কে ছিলেন
এই বিশেষ অনুষ্ঠানে সঞ্চালক হিসাবে দেখা গেলে বীর দাসকে। তিনি কিন্তু ২০২৩ সালে এমি অ্যাওয়ার্ডস পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এবার নিয়েছিল 'দ্য নাইট ম্যানেজার’ সেরা নাটক বিভাগে মনোনীত হলেও, তাঁরা কিন্তু পরাজিত হয়েছে। এখানে অভিনয় করেছেন বলিউড অভিনেতা অনিল কাপুর ও আদিত্য রায় কাপুর, টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, শোভিতা ধুলিপালারাও।
কে কোন পুরস্কারে সম্মানিত হলেন
ব্রিটিশ অভিনেতা 'দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট’ সিরিজে অভিনয়ের জন্য টিমোথি স্পল পেলেন সেরা অভিনেতার পুরস্কার।
সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন আওকবাব চুটিমন চুয়েংচারোএনসুকিং। 'হাঙ্গার’ সিরিজে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন তিনি।
সেরা কমেডির পুরস্কার পেলেন প্যালার্মো
- নন-স্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্ট অ্যাওয়াডে বিজয়ী 'দ্য রেস্টুরেন্ট দ্যাট মেকস মিস্টেকস’
- ফ্যাক্টুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডে কিডস
- কিডসের অ্যানিমেশন অ্যাওয়ার্ডে জয়ী ট্যাবি মকট্যাট
- সেরা মিনি সিরিজে বিজয়ী হল লিবেস কিন্দ (ডিয়ার চাইল্ড)
- সেরা ড্রামা সিরিজ থেকে জয়ী ড্রপস অফ গড
- নন-স্ক্রিপ্টেড অ্যাওয়ার্ড পেল রেস্টুরেন্ট মিসভারস্ট্যান্ড সিজন ২
- স্পোর্টস ডকুমেন্টারি থেকে বিজয়ী ব্রাউন: দ্য ইমপসিবল ফর্মুলা ১
- টেলিনোভেলা অ্যাওয়ার্ড পেল লা প্রমেসা
- মিনি সিরিজ থেকে জয়ী হল লিবেস কিন্দ (ডিয়ার চাইল্ড)
- ডকুমেন্টারি অ্যাওয়ার্ড পেল অটো ব্যাক্সটার: নট আ … হরর স্টোরি












Click it and Unblock the Notifications