ফুলকি ধারাবাহিকে নায়কের ভূমিকায় থাকছেন কে? দেখুন নয়া প্রোমো
মার্চ মাসেই সামনে এসেছিল 'ফুলকি’ ধারাবাহিকের প্রথম প্রোমো। যা দেখে খুশি হয়েছিলেন অনেক অনুগামীরা। কারণ নতুন ধারাবাহিক আসবে জানলেই সিরিয়ালপ্রেমীরা কিন্তু খুব উচ্ছ্বসিত হয়ে পড়েন। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল দিব্যানি মন্ডলকে। তবে সে সময় কিন্তু নায়কের চরিত্রের সামনে আসেনি।
এবার জি বাংলা তরফে শেয়ার করা হয়েছে দ্বিতীয় প্রোমোটি। যেখানে নায়কের চরিত্রে দেখা গেছে গঙ্গারাম খ্যাত অভিষেক বসুকে এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, মিঠাই ধারাবাহিকের জায়গাতেই নাকি দেখা মিলবে ফুলকি ধারাবাহিকের।

রবিবার রাতে ফুলকি ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নামকরা পরিবারের ছেলে অভিষেক। পরিবারের সকল সদস্যদের থেকে নিজেকে একটু দূরেই সরিয়ে রাখেন তিনি। রবীন্দ্রজয়ন্তীর দিন বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে না চাওয়ায় অপমান করা হয় তাঁকে, তাকে বাড়ির সকলেই অপমান করতে থাকে। তাই সে গাড়ি নিয়ে রাগে, দুঃখে বাড়ি থেকে বেরিয়ে যান।
তারপর সমুদ্রের ধার দিয়ে হাঁটতে শুরু করেন অভিষেক। সে সময় তার সঙ্গে আলাপ হয় ফুলকির, কারণ সমুদ্রের জুতো জলে ভেসে যাচ্ছে, একটি বাচ্চা সেটি দেখে বলে ফুলকি দিদি তোমার জুতো জলে ভেসে যাচ্ছে। সেই সময় ফুলকি জুতো আনতে সমুদ্রের দিকে এগিয়ে যায়। আর সে সময় আলাপ হয় অভিষেকের সঙ্গে। অভিষেক তাঁর হাত ধরে টানতে থাকে এবং বকতে থাকে।
অভিষেক বলে, এখনই তো ভেসে যেতেন। ফুলকি তাকে বলে ভেসে যাওয়া অত সহজ নয় মশাই, আপনি যদি ভেসে যান, দেখবেন কেউ না কেউ আপনার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। ঠিক এমনি করে বলেছে নিজের হাতটি তার দিকে বাড়িয়ে দেন।ট্রেলার দেখে খুশি হয়েছেন অনেকেই। তবে সবাই সবার মতে কবে থেকে ফুলকি ধারাবাহিকটি শুরু হবে, সেটি জানবার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন সকলে।
একজন মেয়ে হয়েও বক্সিংয়ে ছেলেদেরকে টেক্কা দেয়। তবে মেয়েটির কিন্তু হাঁপানি সমস্যায় ভুগছেন। এক বক্সিং প্রতিযোগিতার প্রাইজ ১০ হাজার টাকা। সেটি জেতার জন্য বক্সিং কম্পিটিশনের নাম দেয় সেই মেয়েটি। কারণ এই টাকা দিয়েই সে তার মায়ের ডায়ালোসিস করবে বলে শোনা যায়। তবে সেখানে থাকা ছেলেরা তাকে অনেক হ্যাটা করতে থাকেন। কিন্তু সে ভেঙ্গে পড়েনি।সামনে থাকা এক ইটের পাঁচিল সে এক হাতের ঘুষিতে ভেঙে দেয়। এরপর কী হবে তা জানতে হলে দেখতে হবে আপনাকে ধারাবাহিকটি। ফুলকি ধারাবাহিকটি কখন কোন সময় সম্প্রচারিত হবে তা চ্যানেলের তরফে এখনোও কিছু জানানো হয়নি।












Click it and Unblock the Notifications