বন্ধুত্ব ভাঙছে ইজাজ–পবিত্রর, বচসা শেহজাদ–নিশান্তের, জমে উঠছে বিগ বসের বাড়ি

বন্ধুত্ব ভাঙছে ইজাজ–পবিত্রর, বচসা শেহজাদ–নিশান্তের, জমে উঠছে বিগ বসের বাড়ি

বিগ বস ১৪ ক্রমশঃই জমে উঠছে। দর্শকদের কাছে এই শোয়ের আকর্ষণ অনেকটাই বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার বিগ বসের বাড়ি প্রথমদিকে শান্ত থাকলেও ইমিউনিটি টাস্ক নিয়ে বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া এই বাড়িটিকে যুদ্ধক্ষেত্র বানিয়ে তুলবে।

বন্ধুত্ব ভাঙছে ইজাজ–পবিত্রর, বচসা শেহজাদ–নিশান্তের, জমে উঠছে বিগ বসের বাড়ি


বিগ বসে দ্বাদশ দিনের শুরু হবে বাদশার ডিজে ওয়ালে বাবু গানের মধ্য দিয়ে। এরপর দেখা যাবে নিশান্ত, নিক্কি তাম্বোলি, জান কুমার শানু ও রাহুল বৈদ্য গার্ডেন এরিয়াতে কথা বলছেন। অন্যদিকে ইজাজ খান সিনিয়র হিনা খানকে জানাচ্ছেন যে পবিত্র পুনিয়া যে তাঁকে নমিনেট করেছে এই সিদ্ধান্তে ইজাজ খুশি নন এবং তিনি আর কোনও বন্ধুত্ব রাখবেন না পবিত্রর সঙ্গে। তবে এর কিছুক্ষণ পরই ইজাজকে টাস্কের কৌশল তৈরি করতে দেখা যায় পবিত্রর সঙ্গে। এর পর বিগ বসের আদেশ অনুসারে শুরু ইমিউনিটি টাস্ক। আর এই টাস্ককে ঘিরেই ইজাজ খান–শেহজাদ দেওল, পবিত্র পুনিয়া–জ্যাসমিন ভাসিন, নিশান্ত–শেগহজাদ ও জ্যাসমিন–নিক্কির মধ্যে সাংঘাতিক বচসার সৃষ্টি হয়। এর আগের পর্বে জ্যাসমিনকে বলতে শোনা গিয়েছিল নিক্কি পক্ষপাতিত্ব করছেন।

এদিন জ্যাসমিনকে আপত্তিকর মন্তব্য করেন নিক্কি। এরপর জ্যাসমিন কাঁদতে কাঁদতে বিগ বসকে বলেন যে এই বিষয়টা যেন দেখা হয়। এরপর ঝামেলার সৃষ্টি হয় শেহজাদ ও নিশান্তের মধ্যে, যা প্রায় হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়। তবে বাড়ির অন্যান্য সদস্যদের হস্তক্ষেপ তা নিয়ন্ত্রণে আসে। বিগ বসের বাড়িতে নমিনেটেড সদস্যরা ইমিউনিটি পেতে মরিয়া হয়ে উঠেছেন। সকলেই নিরাপদ থাকতে চান। গত সপ্তাহে বাগ বসের বাড়ি থেকে এভিক্ট হয়েছেন সারা গুরপল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+