নুসরত জাহানকে সঙ্গ দিতে বিগ বস ১৬–তে আসতে পারেন কি রাজ কুন্দ্রা?‌ জল্পনা তুঙ্গে

দেশের বিতর্কিত শোগুলির মধ্যে বিগ বস অন্যতম। এই শোতে বিতর্কিত অভিনেতা-অভিনেত্রী, রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। বিগ বসে এ বছর ১৬তম সিজন। আর অন্যান্য বছরের মতো এ বছরও বিগ বসে আসতে চলেছে কিছু বিতর্কিত মানুষ। ইতিমধ্যেই কানাঘুঁষো শোনা গিয়েছে যে টলিউডের অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান বিগ বসের বাড়িতে আসতে চলেছে। যদিও এটা নিয়ে অভিনেত্রীর কাছ থেকে এ প্রসঙ্গে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। এরই মাঝে শোনা যাচ্ছে শিল্পা শেট্টির স্বামী তথা পর্ণকাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী রাজ কুন্দ্রাও বিগ বসের বাড়িতে প্রবেশ করতে পারেন।

বিগ বস ১৬–তে আসতে পারেন কি রাজ কুন্দ্রা

সূত্রের খবর, বিগ বসের নির্মাতারা রাজ কুন্দ্রাকে তাদের শোতে আসার জন্য প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে রাজ কুন্দ্রাও চাইছেন যে বিগ বসে আসতে। সূত্রের খবর, রাজ কুন্দ্রা মনে করছেন যে এই শোয়ের মাধ্যমে তিনি নিজের আসল দিক সকলের সামনে তুলে ধরতে পারবেন এবং সত্য দেশের সামনে আসবে। জানা যাচ্ছে যে রাজ ও বিগ বসের নির্মাতাদের মধ্যে আলোচনা চলছে, খুব শীঘ্রই এটা নিয়ে কোনও বড় সিদ্ধান্ত সামনে আসতে পারে।

এর আগে শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টিও বিগ বসের বাড়িতে প্রতিযোগী হিসাবে এসেছিলেন এবং দর্শকদের মন জয় করেছিলেন। বহু বছর ধরে বলিউড থেকে গায়েব শমিতা শেট্টিকে বিগ বস নতুন এক পরিচয় দেয়। শমিতার বিগ বসের সফর বেশ দীর্ঘ ছিল । বিগ বস ১৫-এর আগে শমিতা বিগ বস ওটিটিতেও গিয়েছিলেন তবে তিনি জয়ী হতে পারেন না। শমিতা যে সময় বিগ বসের বাড়িতে ছিলেন সেই সময় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হয়ে জেলে ছিলেন। এবার রাজ কুন্দ্রা বিগ বসে এলে কি কামাল দেখান এখন সেটাই দেখার। তার ওপর যদি নুসরত জাহান প্রবেশ করেন তবে তো সোনায় সোহাগা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+