দুর্ধর্ষ বেয়ার গ্রিলসের সঙ্গে রোমহর্ষক অভিযানে প্রধানমন্ত্রী মোদী, দেখুন ভিডিও
বন্যপ্রাণ নিয়ে করা শো-এর জনপ্রিয় সঞ্চালক বেয়ার গ্রিলসের অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি পাওয়া গেল নরেন্দ্র মোদীর।
প্রকৃতি তাঁকে বরাবরই টানে। প্রধানমন্ত্রী অথবা গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার আগে একপ্রকার সন্ন্যাস জীবন যখন কাটিয়েছেন, তখন বারবার প্রকৃতির টানে জঙ্গলে চলে যেতেন নরেন্দ্র মোদী। কয়েকদিন নিরিবিলিতে থেকে প্রকৃতির সঙ্গে একাত্ম হতেন। মুখ্যমন্ত্রী হিসাবে কেরিয়ায় শুরুর পরে সেভাবে সুযোগ না পেলেও তিনি যে প্রকৃতির কাছে সুযোগ পেলেই ছুটে যান, তা কিছুদিন আগে এক সাক্ষাৎকারেও জানিয়েছেন মোদী। সেই রূপই দেখতে পাওয়া গেল অন্যভাবে। প্রধানমন্ত্রীকে পাওয়া গেল এক ভিন্ন মেজাজে।

অন্য মেজাজে মোদী
ন্যাশনাল জিওগ্রাফিতে বন্যপ্রাণ নিয়ে করা শো-এর জনপ্রিয় সঞ্চালক বেয়ার গ্রিলসের অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি পাওয়া গেল নরেন্দ্র মোদীর। অনুষ্ঠানটি আগামী ১২ অগাস্ট ডিসকভারি ইন্ডিয়াতে সম্প্রচারিত হবে।

গ্রিলস মজে মোদীতে
গ্রিলস নিজে একটি ভিডিও টুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বন্ধুর পথে গ্রিলসের সঙ্গে হাঁটছেন মোদী। জলে নেমে প্রায় সাঁতরে যাচ্ছেন। গ্রিলস লিখেছেন, অচেনা প্রধানমন্ত্রী মোদীকে দেখতে পাবেন এখানে।

মোদীর প্রচেষ্টা
মুখ্য উদ্দেশ্য বন ও বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে সচেতনতা তৈরি করা। মোট ১৮০টি দেশের মানুষ প্রধানমন্ত্রী মোদীর এই অচেনা দিক সম্পর্কে জানবেন বলেও গ্রিলস দাবি করেছেন ভিডিওয়।
|
সেই বিভীষিকাময় দিন
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের জিম করবেট অভয়ারণ্যে এই শ্যুটিং হয় বলে খবর। সেদিনই পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলা চালিয়ে ৪০ জন জওয়ানকে শহিদ করে পাকিস্তান আশ্রিত জঙ্গিরা। সেই ঘটনা যখন কাশ্মীরে ঘটছে, সেই সময়েই জিম করবেটে বেয়ার গ্রিলসের সঙ্গে শ্যুটিং করছিলেন মোদী। পরে অবশ্য এই ধরনের শ্যুটিংয়ের কথা দল তথা সরকারের তরফে স্বীকার করা হয়নি। বেয়ার গ্রিলসও কিছু টুইট করে হামলার পরে তা ডিলিট করে দেন।












Click it and Unblock the Notifications