একই কম্বলের তলায় ঘনিষ্ঠ মায়েশা–ইশান, প্রেম জমে উঠছে বিগ বসের বাড়িতে
একই কম্বলের তলায় ঘনিষ্ঠ মায়েশা–ইশান
বিগ বস আর রোম্যান্স একে–অপরের পরিপূরক। বিগ বসের প্রত্যেকটি সিজনেই রোম্যান্স–প্রেম সর্বদাই দেখা গিয়েছে। ব্যতিক্রম হল না বিগ বস ১৫–এর এই শো। ইশান সেহগাল ও মায়েশা আইয়ারের মধ্যে রোম্যান্স ক্রমশঃ ঘনীভূত হচ্ছে। যা ইতিমধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি শিরোনামে চলে এসেছে এঁদের দু’জনের খবর। সম্প্রতি দু’জনে ঘনিষ্ঠ থাকা অবস্থায় ইশান মায়েশার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

রবিবার সানডে কা ওয়ারে দেখা গিয়েছে যে ইশান ও মায়েশা একই কম্বলের তলায় ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন। শুধু তাই নয়, এই দু’জনকে ঠোঁটে চুম্বন করতেও দেখা গিয়েছে। যদিও বিগ বসের ক্যামেরার সামনে ইশান ও মায়েশার এই ধরনের আচরণকে মোটেও ভালো নজরে দেখছেন না দর্শকরা। এই পর্বের পর, একাধিক দর্শক টুইটারে জানিয়েছেন যে তাঁরা এই শোটি তাঁদের পরিবারের সঙ্গে বসে দেখেন। দর্শকদের একাংশ যেখানে এই জুটিকে 'হর্নি’ অ্যাখা দিয়েছেন, অন্য দর্শকরা বিগ বসকে অনুরোধ করেছেন যে এ ধরনের দৃশ্য যেন সম্প্রচার না করা হয়।
মায়েশা ও ইশানের মধ্যেকার এই রোম্যান্স বাড়ির অন্য সদস্যদের কাছে মোটেও অজানা নয়। এর আগে জয় ভানুশালী মায়েশার সঙ্গে মজা করে বলেছিলেন, 'প্রথমে মায়েশা দুঃখী হয়ে থাকতেন, এখন মায়েশা আনন্দে থাকে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে তুমি এভাবেই যেম চুম্বকের মতো আটকে থাকো।’ এমনকী মায়েশাকে উদ্দেশ্য করে ডোনাল বিস্ত বলেন, 'আপনারা দু’জনে তো এক প্লেট থেকেই খাওয়া দাওয়া করেন।’ প্রসঙ্গত, বিগ বস ওটিটিতেও শমিতা শেট্টি ও রাকেশ বাপতের মধ্যে প্রেম দারুণভাবে জমে উঠেছিল। তাঁদের সম্পর্ক বাইরে গিয়েও অটুট ছিল। অনেক জায়গাতেই রাকেশ ও শমিতাকে একসঙ্গে দেখা গিয়েছে।
এই সবের মাঝেই শনিবারই বিগ বস সিজন ১৫–তে প্রথম সদস্য হিসাবে ঘরছাড়া হন মডেল ও অভিনেতা সাহিল শ্রফ। সাহিল প্রথম থেকেই দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছেন। আর তাই কম ভোট পেয়েছেন বলে জানিয়েছেন সলমন খান। শনিবার সলমন খান বাড়ির আর এক সদস্য প্রতীক সহেজপালকে তাঁর আচরণের জন্য ভর্ৎসনা করেন। যদিও সোশ্যাল মিডিয়ায় সলমন খানকে প্রতীক সহেজপালের ভক্তরা কটাক্ষ করেন এ জন্য। এক সপ্তাহের মধ্যেই বিগ বস ১৫–এর শো জমে উঠেছে। এ বছর জঙ্গলেই সদস্যদের কাটাতে হচ্ছে এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের জন্য সংঘর্ষ করতে হচ্ছে।












Click it and Unblock the Notifications