বিগ বসের বাড়ি ছাড়লেন মায়েশা আইয়ার, কেঁদে ফেললেন ইশান সেহগাল
বিগ বসের বাড়ি ছাড়লেন মায়েশা আইয়ার
সাধারণত বিগ বসের বাড়িতে দিওয়ালির মতো কোনও বিশেষ উৎসবের দিন কাউকে বাড়ি থেকে এলিমিনেট করে দেওয়ার রেওয়াজ এখনও পর্যন্ত কোনও সিজনেই দেখা যায়নি। তবে বিগ বস ১৫–তে ব্যতিক্রম ঘটল। দিওয়ালি সপ্তাহের মধ্যেই সকলকে হতবাক করে সলমন খান এলিমিনেটড সদস্যের নাম ঘোষণা করলেন। শনিবারের উইকেন্ড কা ওয়ার পর্বে কলারস অফ দ্য উইকের মাধ্যমে সঞ্চালক সলমন খান সকলের খেলার কৌশল বিশ্লেষণ করেন। কিন্তু দিওয়ালি সপ্তাহ চলছে বলে বাড়ির সদস্যরা প্রস্তুত ছিলেন না এলিমিনেটের জন্য। মায়েশা আইয়ারকে বিগ বস কনফেশান রুমে আসতে বলেন এবং সেখান থেকেই বিগ বসের বাড়ি ছাড়েন তিনি।

কলারস অফ দ্য উইকে অধিকাংশ প্রশ্নের তির আসে করণ কুন্দ্রা, বিশাল কোটিয়ান, নিশান্ত ভাট, শমিতা শেট্টি ও তেজস্বী যাদবের দিকে। দর্শকদের তীক্ষ্ণ প্রশ্নবাণে রীতিমতো বেকায়দায় পড়তে দেখা যায় বাড়ির সদস্যদের। অন্যদিকে, মায়েশা কনফেশন রুমের দিকে যাওয়ার সময় ইশান তাঁকে জড়িয়ে ধরেন, রাজীব আদাতিয়ার চোখেও জল ছিল। এ সপ্তাহের নমিনেশনে যে পাঁচজন সদস্য ছিলেন তাঁরা হলেন উমর রিয়াজ, নিশান্ত ভাট, ইশান সেহগাল, জয় ভানুশালী সহ মায়েশা।
উইকেন্ড কা ওয়ারে সলমন খান বাড়ির সদস্যদের জানান যে যাঁরা ফোন করবেন তাঁরা কিছুজন সদস্যদের সঙ্গে কথা বলতে চান। কিন্তু সলমন খান বাকি সদস্যদের প্রশ্ন করেন যে কেন তাঁদের কোনও প্রশ্ন করলেন না যে সব দর্শক ফোন করেছিলেন। মায়েশা আইয়ারকে নিয়ে কথা বলার সময় সলমন জানান যে ইশান সেহগালের সঙ্গে তাঁর সম্পর্কের জন্য ও স্প্রিল্টভিলাতে প্রতীকের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক না থাকার জন্য মায়েশা সর্বদাই খবরের শিরোনামে থেকেছেন। তবে মায়েশা চলে যাওয়ার ফলে অত্যন্ত ভেঙে পড়েন ইশান। বিগ বসে মায়েশা ও ইশানের রসায়ন দর্শকদের দারুণভাবে আকর্ষণ করেছিল। তাঁদের একে–অপরের প্রতি অনুভব, কাছে আসা সবই দর্শকদের খুব প্রিয় হয়ে উঠেছিল। মায়েশার আচমকা বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না ইশান। তিনি কাঁদতে কাঁদতে বলেন, 'আমি যদি না থাকতাম তাহলে তুই থেকে যেতিস।’ এখন এবার দেখার পালা মায়েশা ছাড়া বিগ বসের বাড়িতে ইশানের সফর ঠিক কতটা ভালো হয়। প্রসঙ্গত, রবিবারের পর্ব দিয়েই বিগ বসে দিওয়ালি সপ্তাহ শেষ হবে।












Click it and Unblock the Notifications