একেবারে তিন এক্কে তিন! টিআরপি তালিকায় ব্যাপক রদবদল
টিআরপি তালিকায় রদবদল
একেবারে কড়াকড়ি টক্কর! একটা নয়, তিন তিনটে সিরিয়াল একেবারে টিআরপি টপ লিস্টে। বৃহস্পতিবার এলেই সকলের বুক ধুকপুক। কে কাকে কীভাবে মাত দেবে তা নিয়েই জোরদার লড়াই চলে সপ্তাহ ধরে। আর এবার সেই লিস্ট আউট হতেই যা ফলাফল এল তা বোধহয় অদূর অতীতে হয়েছে কিনা তা সন্দেহ। কারণ এবার আর একটা নয় একসঙ্গে টিনটি সিরিয়াল একই রেটিং পেয়ে টিআরপি তালিকায় একেবারে ফার্স্ট। দেখে নেওয়া যাক ফেব্রুয়ারির শুরুতেই কোন ধারাবাহিক কোথায় দাঁড়িয়ে আছে।

মিঠাই
অল্পের জন্য এই যাত্রা রক্ষা পেয়ে গেল মিঠাই রানি। ৯.৮ রেটিং পেয়ে মিঠাই আর উচ্ছে বাবুর প্রেম কাহিনী টিআরপি তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে। কিন্তু সেক্ষেত্রে আগের সপ্তাহের থেকে এই সপ্তাহে মিঠাইয়ের রেটিং কমেছে কিছুটা। আগের সপ্তাহে মিঠাই সিরিয়ালের রেটিং ছিল ১০.৫।

গাঁটছড়া ও আলতা ফড়িং
অবাক করা হলেও সত্যি! ৯.৮ রেটিং পেয়ে এবার টিআরপি তালিকায় মিঠাইয়ের সঙ্গে সেরার আসন ভাগ করে নিয়েছে এই দুই সিরিয়াল। আর সেই সঙ্গে একদিকে গাঁটছড়ায় খড়ি ও ঋদ্ধির বিয়ে নিয়ে মহা ধামাকা পর্ব চলছে। অন্যদিকে আলতা ফড়িং-এ ঘরছাড়া ফড়িং কে কীভাবে বাঁচাবে তার বাবু, তা নিয়ে চলছ টানটান উত্তেজনা।

মন ফাগুন
এই তিন মেগার ঠিক পরেই আছে মন ফাগুন। এই মুহূর্তে এই সিরিয়ালে পিহুর বোন ও ঋষির ভাইয়ের বিয়ে নিয়ে চলছে মহা উত্তেজনা। সবাইকে ফাঁকি দিয়ে সৌমেনের সসব চাল কে মাত দিয়ে পিহু আর ঋষি কি পাড়বে মনের মানুষের মিল ঘটাতে? সেই নিয়ে চলছে কারেন্ট ট্র্যাক। ৯.৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই জনপ্রিয় সিরিয়াল।

ধুলোকণা
মন ফাগুনের থেকে মাত্র কয়েক পয়েন্ট পিছিয়ে রয়েছে মানালি অভিনীত এই সিরিয়াল। ৯.৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক। লালন চড়ুইয়ের সব প্ল্যান ভেস্তে দিয়ে জেল যাওয়া থেকে বাঁচিয়েছে ফুলঝুড়িকে। আর সেই গল্প দর্শকরা পছন্দও করেছেন মন খুলে।

আয় তবে সহচরী
অন্য এক জনপ্রিয় ধারাবাহিক আয় তবে সহচরীতেও এই মুহূর্তে চলছে হাই ভোল্টেজ ড্রামা। একদিকে যেখানে টিপুকে দেবীনা আর সমরেসের সম্পর্কের সত্যতা প্রমানের জন্য উঠে পড়ে লেগেছে বরফি, তেমনই দেবীনার একের পর এক খল চালে নাস্তানাবুদ সহচরী। শেষ পর্যন্ত কি বরফি পাড়বে তার স্যান্ডো কুমারকে আসলl সত্যি টা জানাতে? আর এই ড্রামা নিয়েই ৮.৫ রেটিং নিয়ে টিআরপি তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আয় তবে সহচরী।

খুকুমণি হোম ডেলিভারি
তবে শুরুর দিলে আরও ভালো জায়গায় থাকলেও ধীরে ধীরে কিছুটা নীচের দিকে নেমেছে খুকুমণি হোম ডেলিভারি। ৮.৪ রেটিং নিয়ে টিআরপি তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এই সিরিয়াল। এখন ভিহান ও খুখুর হাতেখড়ি পর্ব নিয়ে চলছে গল্প।

উমা
বাংলার অপর জনপ্রিয় সিরিয়াল উমায় এখন উমার স্বপ্ন পূরণ পর্ব নিয়ে চলছে কাহিনী। কীভাবে বাড়ির সব কাজ সামলে মাঠেও একজন সফল ক্রিকেটার হয়ে উঠবে উমা তাই নিয়ে চলছে সিরিয়াল। ৮.৩ রেটিং নিয়ে টিআরপি তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে উমা।

পিলু
শুরু থেকেই দর্শকরা বেশ পছন্দ করছেন পিলু ধারাবাহিকটি। পিলু আর আহির টুসু পরবে কীকরে এক হয়ে যাবে সেই কাহিনী নিয়ে ট্রোল হলেও দর্শকরা কিন্তু বেশ উপভোগ করছেন এই সিরিয়াল। ৭.৭ রেটিং নিয়ে টিআরপি তালিকায় সপ্তম স্থানে রয়েছে পিলু।

আমাদের এই পথ যদি না শেষ হয়
রিনিকে সকলের সামনে মুখোশ থেকে সামনে এনেছে ঊর্মি। আর সব জেনে টুবাই দা রিনিকে খুব বকাবকি করছে। এই গল্প খুব পছন্দ করছেন দর্শক রা। ৭.৩ রেটিং নিয়ে টিআরপি তালিকায় অষ্টম স্থানে রয়েছে এই সিরিয়াল।

অপরাজিতা অপু
এক কালে বেশ উপরের সিহে থাকলেও এখন খুব একটা দর্শক টানতে সক্ষম হচ্ছে না এই সিরিয়াল। ৭.২ রেটিং নিয়ে টিআরপি তালিকায় নবম স্থানে রয়েছে এই সিরিয়াল।

খেলাঘর ও গঙ্গারাম
শান্টু আর পূর্ণার প্রেম কাহিনী নিয়ে এগোচ্ছে এই ধারাবাহিকের গল্প। অন্যদিকে মুম্বই গিয়ে নিজের গানের স্বপ্ন সফল করছে গঙ্গারাম। কিন্তু সে কি টায়রার কাছ থেকে সারা জীবনের জন্য দূরে চলে যাবে? সেটাই এখন দেখার। ৭.১ রেটিং নিয়ে টিআরপি তালিকায় দশম স্থানে রয়েছে খেলাঘর ও গঙ্গারাম।












Click it and Unblock the Notifications