এবারেও এগিয়ে মোদক পরিবার, দ্বিতীয় স্থানে গৌরী, পিছিয়ে পড়ল কারা দেখুন টিআরপি তালিকায়

এবারেও এগিয়ে মোদক পরিবার, দ্বিতীয় স্থানে গৌরী, পিছিয়ে পড়ল কারা দেখুন টিআরপি তালিকায়

বৃহস্পতিবারের অর্থ বাংলা ধারাবাহিকের টিআরপি জানার দিন। কোন সিরিয়াল এগিয়ে এল আর কোন সিরিয়াল পিছিয়ে গেল তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকরা। জি বাংলা ও স্টার জলসার এই ধারাহিকের লড়াইতে এই সপ্তাহে কোন ধারাবাহিক এগিয়ে এল আসুন জেনে নেওয়া যাক।

এই সপ্তাহেও এগিয়ে মিঠাই

এই সপ্তাহেও এগিয়ে মিঠাই

এই সপ্তাহেও মোদক পরিবারকে টিআরপি তালিকার শীর্ষ থেকে কেউ টলাতে পারেনি। '‌মিঠাই'‌ শীর্ষ স্থান দখল করেছে টিআরপি তালিকায়। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.‌৩। এই সপ্তাহতে নম্বর বাড়েনি তার। ওই একই নম্বর পেয়ে ওই ধারাবাহিক রয়েছে প্রথম স্থানে। অন্যদিকে '‌গাঁটছড়া'‌র জায়গায় এই সপ্তাহে এক লাফে উপর উঠে এসেছে জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক 'গৌরী এল'। এই সপ্তাহে ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'আলতা ফড়িং'। ওই ধারাবাহিকটি পেয়েছে ৭.৫ নম্বর।

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে কোন ধারাবাহিক

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে কোন ধারাবাহিক

অন্যদিকে এই সপ্তাহে '‌গাঁটছড়া'‌ রয়েছে চতুর্থ স্থানে। গত সপ্তাহের থেকে বেশ খানিকটা নম্বর কমেছে তার। ওই ধারাবাহিক পেয়েছে ৭.৪। গত সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছিল ৮.১। '‌লক্ষ্মী কাকিমা সপরারস্টার'‌-এ এই সপ্তাহে জমজমাট সপ্তাহ। রয়েছে বেশ কিছু মোড় ঘোরানো এপিসোড। তবে তা সত্ত্বেও প্রথম তিনে জায়গা হয়নি মাঝে টপার হওয়া এই ধারাবাহিকটি। তবে টিআরপির নিরিখে নম্বর মোটেও খারাপ নয় ওই ধারাবাহিকের। র‌য়েছে পঞ্চম স্থানে এবং পেয়েছে ৭.১। ষষ্ঠ স্থানে রয়েছে 'ধুলোকণা'। ওই ধারাবাহিক পেয়েছে ৬.৭।

শেষ হচ্ছে বেশ কিছু ধারাবাহিক

শেষ হচ্ছে বেশ কিছু ধারাবাহিক

এই সপ্তাহে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক '‌উমা'‌ শেষ হয়ে যাচ্ছে। সপ্তম স্থানে রয়েছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.‌৪। অষ্টম স্থানে থাকা স্টার জলসার '‌অনুরাগের ছোঁয়া'‌ও শেষ হওয়ার মুখে। এই ধারাবাহিক পেয়েছে ৬.‌৩। ওই একই স্থানে রয়েছে '‌মন ফাগুন'‌। নবম স্থানে রয়েছে 'এই পথ যদি না শেষ নয়', এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.‌৬। দশম স্থানে রয়েছে 'খেলনা বাড়ি' ধারাবাহিকটি। তার প্রাপ্ত নম্বর ৫.‌৫। এই সপ্তাহে '‌বোধিসত্ত্বর বোধবুদ্ধি'‌ ও '‌লালকুঠি'‌ টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি।

প্রথম দশে কোন ধারাবাহিক

প্রথম দশে কোন ধারাবাহিক

* প্রথম - মিঠাই (৮.৩)

* দ্বিতীয় - গৌরী এলো (৭.৯)

* তৃতীয় - আলতা ফড়িং (৭.৫)

* চতুর্থ - গাঁটছড়া (‌৭.‌৪)‌

* পঞ্চম - লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.১)

* ষষ্ঠ - ধুলোকণা (৬.৭)

* সপ্তম- উমা (৬.৪)

* অষ্টম - মন ফাগুন (৬.৩)

* অষ্টম - অনুরাগের ছোঁয়া (৬.৩)

* নবম - আমাদের এই পথ যদি না শেষ হয় (৫.৬)

* দশম - খেলনা বাড়ি (৫.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+