তেজস্বীর সঙ্গে প্রেম জমার আগেই বিগ বসে প্রবেশ করণ কুন্দ্রার প্রাক্তন প্রেমিকার
তেজস্বীর সঙ্গে প্রেম জমার আগেই বিগ বসে প্রবেশ করণ কুন্দ্রার প্রাক্তন প্রেমিকার
বিগ বস ১৫ রিয়্যালিটি শো ক্রমেই জমে উঠেছে। ঝগড়া, প্রেম, তর্ক–বিতর্ক সব মিলিয়ে এই শো ইতিমধ্যেই দর্শকদের কাছে হট ফেভারিট হয়ে গিয়েছে। বাড়ির মধ্যে একের পর এক প্রেম ক্রমশঃ মাথা চাড়া দিয়ে উঠছে। ইশান সেহগাল ও মায়েশা আইয়ারের প্রেম বাড়িতে জমে উঠতে না উঠতেই আরও একটি রোম্যান্সের গল্প শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের মধ্যে ধীরে ধীরে গড়ে উঠছে রসায়ন। যা দর্শকদের নজর এড়ায়নি।

করণ–তেজস্বী কথোপকথন
বিগ বস ১৫-এর সাম্প্রতিকতম পর্বে তেজস্বী ও করণকে রাতের বেলা দীর্ঘ কথোপকথন করতে দেখা গিয়েছে। করণ কুন্দ্রার সঙ্গে জঙ্গলের মধ্যে বসে থাকার সময় তেজস্বী বলেন, 'বেশ কিছুদিন ধরে আমি তোমার থেকে কিছুটা দুরত্ব অনুভব করছি। তোমার সঙ্গে কথা বলা, তোমার সঙ্গে যোগাযোগ করা বা তোমার মাধ্যমে যাওয়া একটু কঠিন হয়ে পড়েছে আমার কাছে। এটা বেশ বিরক্তিকর সময়। আমরা কখনও একসঙ্গে কথা বলিনি। আমার মনে হয় এটাই প্রথমবার যখন আমাদের ফুটেজ একসঙ্গে সম্প্রচার হবে। আমার মনে হয় তুমি যখন বলবে আমাদের নিজেদের অনুভূতি যখন মিলে যাবে এবং আমরা একসঙ্গে কথা বলব, সেটাই ভালো দেখাবে। কিন্তু সেটা এখনও হয়নি।' তেজস্বীর কথায় করণ একমত হয়ে জানিয়েছেন যে তিনি সকলের সামনে তেজস্বীর সঙ্গে কথা বলতে চান না।

তেজস্বীর প্রতি অনুভূতি প্রকাশ করণের
এরপর পর করণ বলেন, 'আমি তোমাকে খুব পছন্দ করি। কিন্তু আমি তা প্রকাশ করতে পারি না। আমি একদম খুশি ছিলাম না যখন তুমি প্রধান বাড়ির ভেতরে ঢুকেছিলে। আমি এমনকি খুব হতাশ হয়েছিলাম। আমি এটা বলার জন্য অনেকটা সময় নিয়েছিলাম যে তেজু তোমার অভাব বোধ করছি। এটা হয়ত হয়েছে কারণ আমরা কখনও একসঙ্গে কথা বলিনি, কিন্তু আমি নিজের আবেগ প্রকাশ করতে পারি না, এটা আমার সমস্যা।' এরপর তেজস্বীকে বলতে শোনা যায়, 'যখন আমি হতাশ হয়ে থাকি তখন তো তোমাকে কিছুই করতে দেখি না। আমি এটা বলছি না যে তুমি আমার যত্ন নেবে কিন্তু অন্তত কি হয়েছে আমার সেটা তো জিজ্ঞাসা করতেই পারো।' করণ তেজস্বীর এই আক্ষেপ প্রসঙ্গে বলেন, 'তুমি এটা লক্ষ্য করে থাকবে যখনই কোনও সমস্যা বা ঝগড়া হয়, আমি সবসময় তোমার আশেপাশে থাকি তুমি ঠিক আছো কিনা তা দেখার জন্য। তুমি তোমার মতো থাকে। তাই তোমাকে বলছি আমায় অধিকার দেওয়া হোক। যাতে তুমি জানতে পারো যে আমি সবসময় তোমার পাশে রয়েছি।' তেজস্বী এরপর জানিয়েছেন যে করণের চিন্তা ও তাঁর অনুভূতি নিয়ে তাঁর কাছে সবকিছু স্পষ্ট হয়ে গিয়েছে।

ওয়াইল্ড কার্ড এন্ট্রি
করণ-তেজস্বীর মধ্যে রোম্যান্স শুরু হওয়ার সম্ভাবনার মধ্যেই আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে এল। করণ কুন্দ্রার প্রাক্তন প্রেমিকা ও অভিনেত্রী অনুশা দাণ্ডেকর ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে প্রবেশ করতে পারেন বিগ বসের বাড়িতে। আর সেটা যদি সত্যি হয় তবে শুধু করণ কুন্দ্রার নয়, গোটা বিগ বসের গেম বদল হয়ে যাবে। বিগ বসের বাড়িতে করণ কখনই তাঁর পূর্বের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। ইতিমধ্যেই অনুশাকে বিগ বসে নিয়ে আসার জন্য মোটা টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে অনুশা ছাড়াও শমিতা শেট্টির প্রেমিক রাকেশ বাপটও ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে প্রবেশ করবেন বাড়িতে।

অনুশা–করণ দীর্ঘ সম্পর্ক
প্রসঙ্গত, অনুশা ও করণের দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিল এবং এরপর তাঁরা আলাদা হয়ে যান। এ বছরের গোড়ার দিকে করণ তাঁর সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ তোলেন অনুশা। তবে মনে করা হচ্ছে অনুশা বিগ বসের প্রস্তাব মেনে নিয়েছেন এবং শীঘ্রই তাঁকে বাড়িতে দেখতে পাওয়া যাবে।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications