সিদ্ধার্থকে কি বিয়ের জন্য প্রস্তুত কিয়ারা, ‘কফি উইথ করণ ৭’ শোতে কী জানালেন অভিনেতা

সিদ্ধার্থকে কি বিয়ের জন্য প্রস্তুত কিয়ারা, ‘কফি উইথ করণ ৭’ শোতে কী জানালেন অভিনেতা

বিখ্যাত সেলিব্রেটি টক শো কফি উইথ করণের নতুন এপিসোডের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানুষকে বিনোদনের রসদ জুগিয়ে আসছেন। হোস্ট চলচ্চিত্র নির্মাতা করণ জোহর এবং শোতে জড়িত অভিনেতারা শোতে কেবল মজাই করেননি, এই শোতে নানান কথাও শেয়ার করেন। সিদ্ধার্থ মালহোত্রা এবং ভিকি কৌশলকে তাঁদের ব্যক্তিগত ও পেশাগত বিষয় নিয়ে অনেক কিছু বলতে শোনা গেছে। শুধু কী তাই, সিদ্ধার্থকে তাঁর বান্ধবী কিয়ারা আদভানির সম্পর্কেও প্রশ্ন করেন করণ, কী জানালেন অভিনেতা।

সিদ্ধার্থকে কি বিয়ের জন্য প্রস্তুত কিয়ারা, ‘কফি উইথ করণ ৭’ শোতে কী জানালেন অভিনেতা


এই টক শোতে চতুর্থ পর্বে কিয়ারা আদবানি ও শাহিদ কাপুর অভিনীত একটি পর্ব কিছু অংশ প্লে করেছিলেন করণ। আর সেখান থেকেই জানা যায় সিদ্ধার্থের সঙ্গে 'ঘনিষ্ঠ বন্ধু'র চেয়ে বেশি কিয়ারা। বিয়ের পরিকল্পনা সম্পর্কে অভিনেত্রী কিয়ারাকে জিজ্ঞাসা হলে তিনি জানান, 'আমি আমার জীবনে অনেক কিছুই দেখতে পাচ্ছি, বুঝতেও পারছি। তবে আমি আজ কফি উইথ করণে তা আমি প্রকাশ করছি না।'। অভিনেতা শাহিদ কাপুর কিয়ারা বিয়ের মন্তব্যে পর মজা করে জানান, মনে হচ্ছে তিনি প্রস্তুত। তবে তাঁরা এমন পদক্ষেপ কবে নেবেন, সেটাই তাঁর জানার ইচ্ছা। কিয়ারা ও সিদ্ধার্থ ডেটিং করেছেন বলে স্বীকার করে নিয়েছেন তাঁরা। এটি জানতে পেরে খুশি হয়েছেন অনেক ভক্তরাই। ভিকি কৌশল এবং তার স্ত্রী ক্যাটরিনা কাইফ সম্পর্কেও নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল।

করণ তাঁদের বিয়ে নিয়ে রসিকতা করতে শুরু করেন। তিনি সিদ্ধার্থকে বিয়ে নিয়ে নানান প্রশ্ন করতে থাকেন। তখন অভিনেতা জানান, দেখা যাক। সবাই জীবনে সুখী হতে চায়। ভবিষ্যৎ সবার সুন্দর হোক এমনটাই সকলে চান। আর আপনার আশীর্বাদ আমার ওপরে আছে জেনে আমার খুব ভালো লাগছে। আপনি আশীর্বাদ করুন, এটাই আমি চাই।

করণ অভিনেতাকে জানান। তিনি যেন তাঁর বিয়েতে তাঁকে নিমন্ত্রণ করেন। না হলে তিনি খুব রেগে যাবেন। তবে একথায় করণ আশ্বস্ত করেন সিদ্ধার্থ। তিনি জানান আমার বিয়ে হলে আপনাকে আমন্ত্রণ জানানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+