বিগ বসে‘‌টিকিট টু ফিনালে’‌ টাস্কে রুবিনা দিলায়েক ও জ্যাসমিন ভাসিনের উত্তপ্ত লড়াই

রুবিনা দিলায়েক ও জ্যাসমিন ভাসিনের উত্তপ্ত লড়াই

আলি গনিকে সমর্থন করার জন্য বিগ বসের বাড়ির ভেতরে প্রবেশ করেছেন জ্যাসমিন ভাসিন। বুধবার জ্যাসমিনের সঙ্গে রুবিনা দিলায়েকের জঘন্যতম ঝগড়া হয় যা বৃহস্পতিবারের পর্বেও চলতে থাকে।

বিগ বসে‘‌টিকিট টু ফিনালে’‌ টাস্কে রুবিনা দিলায়েক ও জ্যাসমিন ভাসিনের উত্তপ্ত লড়াই

বিগ বসের সাম্প্রতিকতম প্রোমোতে দেখা গিয়েছে রাহুল বৈদ্য, আলি, জান কুমার শানু চেঁচাচ্ছেন পরাশ ছাবড়ার ওপর। সকলে পরাশকে বলছেন, '‌কি করছিস তুই’‌?‌ দেবলীনাকে এরপর খুব ক্ষিপ্তভাবে বলতে শোনা যায়, '‌আমি বলেছিলাম না ওর ওপর ভরসা না করতে।’‌ বিগ বসের বাড়িতে শুরু হয়েছে '‌টিকিট টু ফিনালে’‌ টাস্ক। যেখানে প্রোমো ভিডিওর ভয়েস ওভাবে বলতে শোনা যাবে, '‌চূড়ান্ত পর্বের টিকিট পাওয়ার জন্য বাড়ির সদস্যরা সব সীমা পার করবেন।’‌ এরপরই দেখা যাবে টাস্কে নিজেদের সেরা দেওয়ার চেষ্টায় মগ্ন বিগ বসের সদস্যরা। আলি পরসকে বলছেন, '‌চারজন মিলে একজনকে সাহায্য করছে তো?‌ যদি আমি খেলা ছেড়ে বেড়িয়ে যাই, তবে এই খেলা রোধ করে দেব তবেই আমার নাম আলি। কেউ যাবে না ফাইনালে।’‌ আলির এই কথায় সম্মতি দিয়ে নিকি '‌হ্যাঁ’‌ বলেন, কিন্তু রুবিনা হতাশ হয়ে যান। রুবিনা যখন কিছু বলার চেষ্টা করেন তখন আলি তাঁর ওপর চেঁচিয়ে জানান যে চারজন মিলে তাঁকে সাহায্য করছে এবং সেটা ঠিক নয়। জ্যাসমিনও এই ঝগড়ায় ঢুকে পড়েন। রুবিনী জ্যাসমিনকে বলেন, '‌তুমি খারাপ মুখের মহিলা।’‌ জ্যাসমিন তাঁর জবাবে বলেন, '‌মাথা থেকে পা পর্যন্ত তুমি কুৎসিত মহিলা’‌।

রুবিনা এরপর জ্যাসমিনকে বলেন, '‌হিংসা নিজের কাছে রাখ, তুমি তোমার অসন্তুষ্ট আলির মধ্যেও ছড়িয়ে দিচ্ছ।’‌ জ্যাসমিনও জবাবে বলেন, '‌আপনাকে আলির চিন্তা করার দরকার নেই, নিজের স্বামীর চিন্তা করো।’ রুবিনার বোন জ্যোতিকা জানান যে জ্যাসমিন বাইরেও রুবিনার ব্যাপারে খারাপ কথা বলে এসেছেন। এরপর ফের আলিকে চিৎকার করতে দেখা যায়। নিকি পরে রুবিনাকে জানান যে আলি হার সহ্য করতে পারেন না এবং তিনি উপলব্ধি করেছেন যে তিনি টাস্ক হেরে যেতে পারেন। এরপর বিগ বস পরসকে টাস্কের বিজয়ীর নাম ঘোষণা করতে বলেন, যিনি ফাইনালে যেতে সফল হবেন। নাম ঘোষণা করার আগেই শেষ হয় প্রোমো ভিডিও। তবে তা জানতে অবশ্যই বৃহস্পতিবারের বিগ বসের পর্ব দেখতে হবে। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+