জামাইষষ্ঠী ২০২১: গৌরব-দেবলীনা থেকে নীল-তৃণার প্রথম ষষ্ঠী ঘিরে কী কী প্রস্তুতি চলছে
জামাইষষ্ঠী ২০২১: গৌরব-দেবলীনা থেকে নীল-তৃণার প্রথম ষষ্ঠী ঘিরে কী কী প্রস্তুতি চলছে
রাত পোহালেই বাঙালির অন্যতম পার্বণ জামাইষষ্ঠী। মেয়ে জামাইকে আমান্ত্রণ করে চিরাচরিত পরম্পরা মেনে এদিন বাঙালির ঘরে সাড়ম্বর আয়োজন পালিত হয়। এই আয়োজনে এই বছর প্রথমবার সামিল হবেন টলিউডের একঝাঁক নববিবাহিত তারকারা। একনজরে দেখে নেওয়া যাক তাঁদের জামাইষষ্ঠীর 'প্রস্তুতি' পর্ব।
(ছবি সৌজন্য তারকাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল)

গৌরবের বাড়ি পৌঁছেছে তত্ত্ব
ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গৌরব ও দেবলীনা। পরবর্তীকালে ২০২১ সালে ১৬ জুন তাঁদের প্রথম জামাইষষ্ঠী। পরম্পরা মেনে গৌরবের বাড়ি পৌঁছে গিয়েছে জামাইষষ্ঠীর তত্ত্ব। এসেছে নতুন পোশাক। এদিকে, দেবলীনার মা আপাতত হেঁসেলে ব্যস্ত গৌরবের পছন্দের খাবার রান্নার জন্য।
(ছবি সৌজন্য গৌরব দেবলীনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল)

নীল-তৃণার পরিবারে প্রস্তুতি তুঙ্গে
শোনা যাচ্ছে তৃণার পরিবারও প্রবলভাবে সকাল থেকে ব্যস্ত মেয়ের প্রথম জামাইষষ্ঠী ঘিরে। নীলের জন্য তৃণার পরিবারে খাবারের বিশেষ আয়োজন চলছে বলে খবর।
(ছবি সৌজন্য নীল-তৃণার সোশ্যাল মিডিয়া প্রোফাইল)

ইমন-নীলাঞ্জনের বাড়িতে কী ঘটছে?
কয়েকদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন ইমন ও নীলাঞ্জন। দুই তারকার প্রথম জামাইষষ্ঠী সম্পন্ন হবে আগামীকাল। তার জন্য স্বভাবতই প্রস্তুতিতে দুই পরিবার। আর এই আসরে গান যে আলাদা মাত্রা পাবে, তা নিয়ে এখন থেকেই ভক্তদের মধ্যে রয়েছে কৌতূহল।
(ছবি সৌজন্য ইমনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল)

ওম-মিমির প্রথম জামাইষষ্ঠী
'রঙ্গবতী' গানের একজন স্টার দেবলীনা যখন তাংর স্বামীর সঙ্গে জামাইষষ্ঠী পালন করতে চলেছেন, তকন এই গানের অন্যতম নায়ক ওম তাঁর স্ত্রী মিমি দত্তকে নিয়েও এই অনুষ্ঠান আগামীকাল পরিবারের সঙ্গে উপভোগ করতে চলেছেন বলে খবর।
(ছবি সৌজন্য মিমির সোশ্যাল মিডিয়া প্রোফাইল)

উত্তম কুমরারের পরিবারে আরও এক দম্পতির জামাইষষ্ঠী
১৬ জুন উত্তম কুমারের পরিবারে জুপিটার বন্দ্যোপাধ্যায়ও জামাইষষ্ঠী প্রথমবার পালন করতে চলেছেন। জুপিটার ও ত্বরিতার বিয়ে ২০২১ সালের জানুয়ারি মাসে সম্পন্ন হয়েছে।
(ছবি সৌজন্য ত্বরিতা-জুপিটারে সোশ্যাল মিডিয়া প্রোফাইল)












Click it and Unblock the Notifications