টিআরপি নাকি অন্য কারণ, পুজোর পর কি বন্ধ হতে চলেছে মোদক পরিবারের ‘‌মিঠাই’‌?‌

একসময় বাংলার টপার বলা হত এই ধারাবাহিককে। অন্য সব চ্যানেলের মেগা সিরিয়ালকে ছাপিয়ে এই ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ‌কথা হচ্ছে জি বাংলার '‌মিঠাই'‌ সিরিয়ালের। এই ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করা সৌমিতৃষা দর্শকদের মনে আলাদাই জায়গা করে নিয়েছিলেন। কিন্তু কারোর সময় তো সমান যায় না। জি বাংলার পাশাপাশি অন্য চ্যানেলেও নতুন সিরিয়াল আসতে শুরু করল। জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে শুরু করল মোদক পরিবারের। যার প্রভাব দেখা গেল টিআরপি তালিকাতেও। একসময় টিআরপি তালিকার শীর্ষে রাজ করা '‌মিঠাই'‌ ক্রমশঃ তার জায়গা হারিয়ে এখন বেশ নীচের দিকে চলে এসেছে। এরই মাঝে আরও এক গুঞ্জন শোনা গেল। পুজোর পরই নাকি জি পরিবার থেকে বিদায় নেবে '‌মিঠাই'‌।

পুজোর পর কি বন্ধ হচ্ছে মিঠাই

পুজোর পর কি বন্ধ হচ্ছে মিঠাই

তবে এটি নিছকই গুঞ্জন নাকি এর পিছনে কোনও সত্যতা রয়েছে তা এখনও বলা যাচ্ছে না। তবে স্টুডিও পাড়ার খবর অনুযায়ী পুজো র পর জি বাংলায় একাধিক নতুন সিরিয়াল আসতে চলেছে, তার সঙ্গে আসছে প্রচুর নতুন জুটি। তাঁদের জৌলুসে ম্লান হয়ে যেতে পারে মিঠাই-উচ্ছেবাবুর রোম্যান্স। তাই কিছু পুরনো মেগা সিরিয়ালকে বন্ধ করে দিতে পারে চ্যানেল, আর সেই তালিকায় রয়েছে '‌মিঠাই'‌ও।

দর্শকদের অপছন্দের তালিকায় মিঠাই

দর্শকদের অপছন্দের তালিকায় মিঠাই

এখানে উল্লেখ্য, এই ধারাবাহিক যখন প্রথম শুরু হয় সেই সময় সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায়ের জুটি দারুণভাবে পছন্দ করেছিলেন দর্শকরা। এই জুটির টক-ঝাল প্রেমের রসায়ন আবার খুনসুঁটিতে ভরা ঝগড়া একসময় দর্শকদের খুব কাছের বিষয় ছিল। কিন্তু ক্রমে সিরিয়ালের একাধিক টুইস্ট কোথায় যেন '‌মিঠাই'‌-এর সেই মন পাগল করা ইউএসপিকে শেষ করে দিয়েছে। এমনকী গত সপ্তাহের টিআরপি তালিকায় এই সিরিয়াল ছিল পাঁচ নম্বরে।

দর্শকদের অপছন্দের তালিকায় মিঠাই

দর্শকদের অপছন্দের তালিকায় মিঠাই

এখানে উল্লেখ্য, এই ধারাবাহিক যখন প্রথম শুরু হয় সেই সময় সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায়ের জুটি দারুণভাবে পছন্দ করেছিলেন দর্শকরা। এই জুটির টক-ঝাল প্রেমের রসায়ন আবার খুনসুঁটিতে ভরা ঝগড়া একসময় দর্শকদের খুব কাছের বিষয় ছিল। কিন্তু ক্রমে সিরিয়ালের একাধিক টুইস্ট কোথায় যেন '‌মিঠাই'‌-এর সেই মন পাগল করা ইউএসপিকে শেষ করে দিয়েছে। এমনকী গত সপ্তাহের টিআরপি তালিকায় এই সিরিয়াল ছিল পাঁচ নম্বরে।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

তাহলে কি এমন হল যে পুজোর পরে এই সিরিয়াল বন্ধ করে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এটা প্রথম নয়, অতীতেও একাধিক সিরিয়াল মাঝপথে অথবা খুব কম সময়ে শেষ করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অবশ্য এই নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে।

গৌরী এলো কে প্রাধান্য

গৌরী এলো কে প্রাধান্য

নেটিজেনদের বক্তব্য গত কয়েকমাস ধরেই 'মিঠাই'-এর চেয়ে 'গৌরী এলো'কে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর যে কারণে '‌মিঠাই'‌-এর টিআরপিও কমছে। কেউ কেউ স্ক্রিপ্ট রাইটারকেও দোষারোপ করতে ছাড়েনি। তাই সবকিছু মিলিয়ে বলা চলে '‌মিঠাই'‌ এখন ডেঞ্জার লাইনে রয়েছে। আর যদি পুজোর পর সত্যিই এই সিরিয়াল বন্ধ হয়ে যায় তবে দর্শকদের পাশাপাশি মোদক পরিবারের মনও ভাঙবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+