কেন অর্চনা নিমৃত কৌরের কপালে ‘বেকার’ লিখলেন, প্রথম দিন বিগবসে কী ঘটল, জেনে নিন
কেন অর্চনা নিমৃত কৌরের কপালে ‘বেকার’ লিখলেন, প্রথম দিন বিগবসে কী ঘটল, জেনে নিন
টেলিভিশনের জনপ্রিয় শো বিগ বস সিজন ১৬ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বলিউড সুপারস্টার সলমন খান শনিবার বিগ বস ১৬-এর গ্র্যান্ড প্রিমিয়ারে প্রতিযোগীদের আড়ম্বের সঙ্গে প্রবেশ করান। এবার বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন তাজিকিস্তানের বিখ্যাত গায়ক আবদু রোজিক। এটি জেনে খুব খুশি হয়েছেন অনেকেই। কিন্তু তার মাঝেই কিছু তর্কের ঘটনা সামনে এসেছে। এই শোতে স্পষ্ট করা হয়েছে সকালে কোনও অ্যালাম বাজবে না। সেই জায়গায় গান বাজবে। নিমৃত কৌর আহলুওয়ালিয়া এবং অর্চনা গৌতম দু’জনের তর্ক বেঁধে যায়। কিন্তু কেন বাঁধল তর্ক? রইল বিগবসের আপডেট।

পঙ্কজ ত্রিপাঠি অর্চনা গৌতমকে কী করতে বললেন
অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি অর্চনা গৌতমকে ডেকে জানিয়েছিলেন, তিনি যাকে বেকার বলে মনে করেন তার কপালে 'বেকার' কথাটি লিখতে বলেন। অর্চনা নিমৃত কৌরের কপালে বেকার কথাটি লিখে দেন। অর্চনা জানান তিনি রান্না করতে চান, কিন্তু নিমৃত বলেন তার বানানো চা কেউ পছন্দ করেন না। তাই তিনি তাঁকে রান্নাঘরের গিয়ে চা করতে বারণ করেন। শেষে নিমৃত অর্চনার কপালে বেকার লিখে দেন আর নিয়ে হতাশ হয়ে পরেন অর্চনা।

টিনার সঙ্গে কেমন সম্পর্ক শ্রীজিতার
বিগবসে এসেছেন টিনা দত্ত ও শ্রীজিতা দে। দুজনকে দুজনের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। সেই সঙ্গে তাদের বলা হয় তারা শুত্রু নাকি বন্ধু। তারা জানিয়েছেন, তারা একে অপরের শুত্রু নয়। শোতে তাদের জিজ্ঞাসা করা হয় তারা যখন একসঙ্গে গোয়া গিয়ে ছিলেন তখন কেমন কাটিয়েছিলেন তারা। তখন শ্রীজিতা জানান, আমাদের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া অশান্তি হয় তার একটাই কারণ, টিনা সব কাজেই নিজের প্রভাব বিস্তার করতে চায়।

অনুগামীরা আবদু রোজিকে কী বলে ডাকলেন
বিগবসে আসার জন্য তাজিকিস্তানের বিখ্যাত গায়ক আবদু রোজিকের প্রশংসা করেছেন সকলে। তাঁকে অনুগামীরা ' কিউটেস্ট 'বলে অভিহিত করেছেন। তিনি বিনোদন প্রতিযোগীদের মধ্যে একজন। গায়কের আসায় অনেক অনুগামীই খুব খুশী হয়েছেন। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমি আবদু রোজিকের প্রেমে পরে গিয়েছি, তার গানের গলা খুব সুন্দর'।

গৌতব ভিগ এবং এমসি স্ট্যানের মধ্যে অশান্তি বাঁধে
বিগ বসের ১৬ এর শোয়ের প্রতিযোগীর আসনে ছিলেন গৌতব ভিগ এবং এমসি স্ট্যান। তাদের মধ্যে ছোট বচসা বেঁধে যায়। স্ট্যান গৌতমকে জানিয়েছিলেন, চেয়ারে আপনি ঘুমাবেন না। আর এ নিয়েই দুজনের মধ্যে তর্ক বেঁধে যায়। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনার কিছুক্ষণ পর সাজিদ খান তাদের অশান্তি থামাতে বলেন এবং একে অপরকে জড়িয়ে ধরেন।
ছবি সৌ:ফিল্মিবিট












Click it and Unblock the Notifications