' করুণাময়ী রাণী রাসমণি' -তে আজই শেষবার রানিমার ভূমিকায় দিতিপ্রিয়া, শ্যুটিংয়ের মাঝে আবেগঘন টিমের ভিডিও বার্তা
' করুণাময়ী রাণী রাসমণি' -তে আজই শেষবার রানিমার ভূমিকায় দিতিপ্রিয়া, শ্যুটিংয়ের মাঝে আবেগঘন টিমের ভিডিও বার্তা
বাংলা ধারাবাহিকের ইতিহাসে আরও এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে 'রাণী রাসমণী'। গত ৪ বছর ধরে লাগাতার টিআরপি চার্টে তাক লাগিয়েছে এই জনপ্রিয় ধারাবাহিক। রানিমার ভূমিকায় অভিনেত্রী দিতিপ্রিয়া কার্যত মন ছুঁয়ে নিয়েছেন বহু বাঙালির। এই চরিত্রের দৌলতে দিতিপ্রিয়া কার্যত এখন বাঙালির 'ঘরের মেয়ে' ই হয়ে উঠেছেন! এমন এক জনপ্রিয়তার শীর্ষে থাকা এই সিরিয়ালের আজই অন্তিম রানিমার ভূমিকায় শেষবার দেখা যাবে 'রানি মা' দিতিপ্রিয়াকে । আবেগঘন গোটা টিম।
শেষ দিনের শ্যুটিং এ কী ঘটল?
'রানি রাসমণি' সিরিয়ালের শেষ দিনের শ্যুটিং এ রীতিমতো আবেগঘন গোটা টিম। ৪ জুলাই এই সিরিয়ালের শেষ পর্ব। তার আগে রানিমা রাসমনির চরিত্রে থাকা দিতিপ্রিয়া সহ গোটা ইউনিটের মন ভারাক্রান্ত। মন খারাপ রানিমার পছন্দের জামাই মথুরের চরিত্রে অভিনয়ে থাকা গৌরব চট্টোপাধ্যায়েরও। তাঁদের সকলের মনের কথা ধরা পড়েছে জি বাংলার তরফে আসা একটি ফেসবুক লাইভ ভিডিওতে।
রানিা রাসমণি ধারা বাহিকের বিশেষ ভিডিও
জি বাংলার তরফে একটি ভিডিও গতকালই পোস্ট করা হয় তাদের ফেসবুক পেজে। সেখানে রানি রাসমণির চরিত্রে অভিনয়ে দেখা গিয়েছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। আর তাঁরই অভিনীত বিভিন্ন দৃশ্য তুলে ধরেছে জি বাংলার তরফে আসা এই ভিডিও।
আবেগতাড়িত 'মিঠাই' সিরিয়ালের 'উচ্ছে বাবু'
এদিনই এক ফেসবুক পোস্টে 'মিঠাই' সিরিয়ালের উচ্ছেবাবু হিসাবে পরিচিত আদৃত রায় এই সিরিয়ালের সফর নিয়ে আবেগ তাড়িত বার্তা দেন। পাশাপাশি অভিনেত্রী দিতিপ্রিয়াকে তাঁর আগামীর যাত্রার জন্য জানান শুভেচ্ছা।

সোমবার থেকে 'উত্তর পর্ব'
'করুণাময়ী রানী রাসমণী' ধারাবাহিকে রানি মা রাসমনির অন্তিম যাত্রার পর্ব আজ। আজই শেষবার এই ভূমিকায় অনস্ক্রিনে দিতিপ্রিয়াকে দেখা যাবে। আগামীকাল থেকেই 'করুণাময়ী রানি রাসমণি : উত্তর পর্ব' শুরু হবে। শিশু শিল্পী থেকে সফর শুরু করে টলিউডে তাবড় জনপ্রিয়তা ছুঁয়ে ফেলা দিতিপ্রিয়ার গুণমুগ্ধরাও রীতিমতো আবেগতাড়িত আজ।












Click it and Unblock the Notifications