শুরু হচ্ছে বিতর্কিত শো বিগ বস ১৬, বিবি হাউজে সম্ভাব্য কারা কারা থাকবেন দেখুন
১ অক্টোবর থেকে বিতর্কের ঝুলি নিয়ে আসতে চলেছে বিগ বস ১৬। অন্যান্য বছরের তুলনায় এ বছর আরও বেশি ড্রামা, মজা ও আরও মশলাদার হতে চলেছে এই শো। উপরন্তু এ বছর বিগ বস সিজন ১৬-এ স্বয়ং বিগ বস নিজে এই খেলা খেলবেন। অন্যান্য বারের মতো এ বছরও কিছু বিতর্কিত প্রতিযোগীরা আসবেন বলে খবর পাওয়া যাচ্ছে। একাধিক অভিনেতা ও জনপ্রিয় ব্যক্তিত্বের নাম ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই সিজন ১৬-তে কাকে কাকে ঠিক দেখা যাবে তার একটি নিশ্চিত প্রতিযোগীতাদের নাম পাওয়া গিয়েছে। আসুন দেখে সলমন খান সঞ্চালিত এই শোতে কাদের কাদের আসার সম্ভাবনা প্রবল।
ফয়জল শেখ
সোশ্যাল মিডিয়া সেনসেশন ফয়জল শেখ তথা ফয়জু খতরো কে খিলাড়ি ১২-তে অংশ নিয়ে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি তিনি তাঁর প্রতিভা রিয়্যালিটি ডান্স শো ঝলক দিখলাজা ১০-এও মেলে ধরেছেন। শোনা যাচ্ছে এই ডান্স শো-এর সফল শেষ করেই ফয়সল বিবি ১৬-তে প্রবেশ করবেন। আসল ফয়জলকে দেখার জন্য প্রস্তুত হয়ে যান।
শুভাঙ্গি আত্রে
ভাবিজি ঘর পর হ্যায় সিরিয়ালের আঙ্গুরী ভাবি এবার তাঁর হটনেস নিয়ে আসবেন বিবি ১৬-তে। বিবি হাউসে শুভাঙ্গি আত্রের প্রকৃত ব্যক্তিত্বকে জানার সুযোগ পাবেন দর্শকরা। হিন্দি টেলিভিশন জগতে শুভাঙ্গি বেশ জনপ্রিয় মুখ।
ফহমান খান
ইমলি শো আচমকা ছেড়ে দেওয়ার পর থেকেই ফহমান খান খবরের শিরোনামে চলে এসেছেন। বিতর্কিত এই অভিনেতা এবাব বিগ বস ১৬-এর ঘরেও প্রবেশ করবেন। প্রসঙ্গত, সিরিয়াল ছেড়ে দেওয়ার কারণে দর্শকদের কাছে খুব একটা ভালো নজরে নেই ফহমান। নিজের আসল রূপ দেখানোর জন্য বিবি হাউজের চেয়ে ভালো জায়গা আর কোথায়।
টিনা দত্তা
ছোটপর্দার জনপ্রিয় মুখ তথা বং তনয়া টিনা দত্তাকেও এ বছর বিগ বসের বাড়িতে দেখা যেতে পারে। টিনা দত্তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল কাল্পনিক থ্রিলার সিরিয়াল দয়ন-এ, তাও সেটা শেষ হয়েছে বছর তিন আগে। শোনা যাচ্ছে, বিগ বসের বাড়ির নিশ্চিত প্রতিযোগী হিসাবে টিনা দত্ত অন্যতম একজন।
রাজ কুন্দ্রা
পর্নকাণ্ডে জেল থেকে ছাড়া পাওয়ার পর রাজ কুন্দ্রা নিজেকে মাস্কের আড়ালে নিয়ে গিয়েছিলেন। তবে এবার বোধহয় মাস্ক খুলে তাঁর আসল চরিত্র প্রকাশ করার দিন চলে এসেছে। বিশ্বস্ত সূত্রের খবর, রাজ কুন্দ্রা ও বিগ বস নির্মাতাদের মধ্যে আলোচনা হয়েছে এবং শিল্পা শেট্টির স্বামীও চান আসল সত্যটা সকলের সামনে আসুক। তাই বিবি ১৬-এর বাড়িতে প্রবেশ করে রাজ কুন্দ্রা কি খেলা দেখান তার অপেক্ষাতেই সবাই।
নুসরত জাহান
টলিউড অভিনেত্রী তথা সংসদের সদস্য নুসরত জাহানও বিবি ১৬-এ প্রবেশ করতে পারেন, যার সম্ভাবনা কিন্তু প্রবল। শোনা যাচ্ছে নুসরত তাঁর আগামী সব কাজ মিটিয়ে বিগ বসে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। নুসরত টলিউডে বেশ জনপ্রিয় একটি নাম এবং তাঁর সঙ্গে জড়িয়ে একাধিক বিতর্ক।
জন্নত জুবের
তু আশিকি সিরিয়ালে পংক্তির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া তাঁকে খতরো কে খিলাড়ি-তেও সম্প্রতি দেখা গিয়েছে। স্টান্ট শোতে নিজের প্রতিভা দেখানোর পর এবার জন্নত তাঁর সত্যিকারের ভাবমূর্তি নিয়ে আসতে চলেছেন বিবি ১৬-এ।
নিশা পাণ্ডে
ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা নিশা পাণ্ডেকেও এই শোয়ে আসার প্রস্তাব দেওয়া হয়। বিগ বস নির্মাতাদের সঙ্গে তাঁর বিহার থেকেই এই নিয়ে আলোচনা হয়েছে। শোনা যাচ্ছে তিনি আসতে পারেন বিগ বস হাউজে।
সাজিদ খান
বলিউডের পরিচালক তথা ফারহা খানের ভাই সাজিদ খান এ বছরের বিগ বস ১৬-এ প্রবেশ করবেন বলে জানা গিয়েছে। হাউজফুল ও হাউজফুল ২-এর পরিচালক নিশ্চিত করেছেন যে তিনি বিগ বসের বাড়িতে এন্ট্রি নেবেন। এখানে উল্লেখ্য, মিটু মুভমেন্টের সময় সাজিদ খানের নাম উঠে আসায় তিনি বেশ কয়েক বছর লাইমলাইট থেকে দূরে ছিলেন।
মান্য সিং
বিগ বস ১৬-এ দেখা যেতে পারে মিস ইন্ডিয়া ২০২০-এর রানার্স আপ মান্য সিংকে। তাঁর জীবনের সংঘর্ষ, তাঁর রূপ ও ইংরাজি ভাষা দুর্বল হওয়া নিয়ে মান্য খবরের শিরোনামে আসেন। তাঁর বাবা একজন অটো চালক এবং মান্য মুম্বইতেই থাকেন। শোনা যাচ্ছে, মান্য সিং বিগ বস ১৬-এ প্রবেশ করে নিজের কেরিয়ারকে আরও ওপরের দিকে নিয়ে যেতে চান।












Click it and Unblock the Notifications