এবার ভুট অ্যাপে দেখা যাবে বিগ বস, ৬ সপ্তাহ পর সম্প্রচার হবে টিভিতে

এবার ভুট অ্যাপে দেখা যাবে বিগ বস, ৬ সপ্তাহ পর সম্প্রচার হবে টিভিতে

এই প্রথমবার ডিজিটালে শুরু হবে বিগ বস। বিগ বসের নতুন সিজনের প্রিমিয়ার টিভিতে শুরু হওয়ার আগে ভুটে স্ট্রিমিং হবে। ছয় মাস ধরে চলা এই বিগ বস ১৫–এর প্রথম ৬ সপ্তাহ ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। এই রিয়ষালিটি শোয়োর ওটিটি প্ল্যাটফর্ম ভুট প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সরাসরি দর্শক টানতে আরও বেশি করে সফল হবে।

এবার ভুট অ্যাপে দেখা যাবে বিগ বস, ৬ সপ্তাহ পর সম্প্রচার হবে টিভিতে

এ নিয়ে কোনও সন্দেহ নেই যে বিগ বস ভারতের সর্বাধিক জনপ্রিয় ও বিতর্কিত শো। এ বছর এই শো ডিজিটাল হওয়ার পাশাপাশি বিগ বসের বাড়িতে কিছু জনপ্রিয় মানুষকেও দেখা যাবে বলে মনে করা হচ্ছে। বিগ বসের বাড়িতে প্রচুর নাটক, মেলোড্রামা ও আবেগ ভরপুর থাকে। এ বছরও বিগ বসের বাড়িতে কে থাকবেন এবং কে যাবেন তা নির্ভর করছে জনতা জনার্দনের ওপর। এ বছর বিগ বসে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের দুই প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে ও রিয়া চক্রবর্তীর আসার সম্ভাবনা রয়েছে। এ বছর বিগ বস ৬ মাস ধরে চলার কথা রয়েছে। বিগ বস ১৪–এর বিজয়ী হয়েছিলেন রুবিনা দিলায়েক। এ বছরের মার্চ মাসে শেষ হয় বিগ বস।

বিগ বস ৪–এর বিজয়ী টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি জানান যে তিনি খুবই উত্তেজিত বিগ বসের নতুন সিজন নিয়ে। তাঁর কাছে বিগ বস প্রতিযোগীদের জীবন বদলে দেয়। তিনি জানান যে বিগ বসের শো তাঁদের অনেক কিছু শেখায়। শ্বেতা প্রত্যেক বছর বিগ বস খুব মনোযোগ দিয়ে দেখেন। অন্যদিকে বিগ বসের আগের সিজনের ড্রামা কুইন নিকি তাম্বোলি জানিয়েছেন যে তাঁর জীবন বদলে দিয়েছে বিগ বস। তিনি সম্প্রতি খতরো কে খিলাড়িতে অংশ নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+