শীঘ্রই শুরু হবে বিগ বস ১৫, দেখে নিন নিশ্চিত প্রতিযোগী কারা, যাঁরা প্রবেশ করবেন বিতর্কিত শোতে
শীঘ্রই শুরু হবে বিগ বস ১৫
বিগ বস ১৫–এর প্রিমিয়ারের দিন যতই এগিয়ে আসছে, এই শোয়ের সম্ভাব্য প্রতিযোগী কারা কারা তা নিয়ে অনুমান ক্রমশঃ বেড়ে চলেছে। টেলিভিশন ও ফিল্ম জগতের অনেক নামই শোনা গেলেও কিছু নিশ্চিত প্রতিযোগীর নাম খুঁজে পেয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। আগামী ২ অক্টোবর গ্র্যান্ড প্রিমিয়ারের মাধ্যমে বিগ বস ১৫–এর শো শুরু হতে চলেছে এবং ইতিমধ্যেই নিশ্চিত প্রতিযোগীদের করোনা মহামারির কারণে হোটেল রুমেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবার দেখে নেওয়া যাক বিগ বস ১৫–এর ঘরে নিশ্চিত প্রতিযোগী কারা কারা।

টিনা দত্ত
গত বছরই শোনা গিয়েছিল যে বিগ বস ১৪ সিজনে অংশ নিতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ টিনা দত্ত, কিন্তু তিনি নিজে এই খবর ভিত্তিহীন বলে জানিয়েছিলেন। তবে এ বছরের বিগ বস থেকে আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি। বিগ বস ১৫-তে টিনা দত্তকে দেখা যাবে।

নেহা মর্দা
বালিকা বধূ, ডোলি অরমানো কি ও কিউ রিস্তো মে কাট্টি বাট্টি খ্যাত নেহা মর্দা এ বছরের বিগ বসের বাড়িতে প্রবেশ করছেন। গত চার বছর ধরে বিগ বসের নির্মাতারা তাঁকে এই শোতে আনার জন্য প্রস্তাব পাঠালেও তিনি ক্রমাগত না করে গিয়েছেন। এবার বিতর্কিত বিগ বসের শোতে নেহা মর্দাকে দেখা যাবে।

সিম্বা নাগপাল
এই প্রথমবার কোনও রিয়্যালিটি শোতে অংশ নিচ্ছেন না সিম্বা নাগপাল। বিগ বস ওটিটির বিজয়ী দিব্যা আগরওয়ালের মতোই নাগপালও স্প্লিটসভিলাতে অংশ নিয়েছিলেন এবং তারপর তাঁকে দেখা যায় জি টিভির জনপ্রিয় ধারাবাহিক শক্তি: এক অস্তিত্ব কে এহসাস কি ধারাবাহিকে অভিনয় করতে। সিম্বাকে এবার দেখা যাবে বিগ বস ১৫ সিজনে।

নিধি ভানুশালি
বিগ বস ১৫-এর মাধ্যমে টেলিভিশন জগতে ফিরতে চলেছেন নিধি ভানুশালি। নিধি তাঁর পড়াশোনার কারণে তারক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিক ছেড়ে দেন। কিন্তু এরপর তিনি বেশ কিথু বছর গায়েব ছিলেন।

রিম সমীর শেখ
তুঝসে হ্যায় রাবতা অভিনেত্রী রিম শেখ বিগ বস ১৫-এ আসার জন্য একেবারে প্রস্তুত। কারণ তাঁর ধারাবাহিক সম্প্রতি শেষ হয়েছে। এর আগেও রিমকে বিগ বসে আসার জন্য প্রস্তাব পাঠানো হলেও এই ধারাবাহিকের কারণে রিম আসতে রাজি ছিলেন না। কিন্তু তিনি এবার বিগ বস ১৫-তে যোগ দিচ্ছেন।

আফসানা খান
পাঞ্জাবি গায়িকা ও গীতিকার আফসানা খান, যিনি সরকারি স্কুলে এমন একটি গান করেন যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে গানটি স্কুল পড়ুয়াদের জন্য ঠিক নয়, সে কারণে তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। আফসানাকে এবার বিগ বসের বাড়িতে দেখা যাবে।

প্রতীক সহেজপাল
বিগ বস ওটিটির ফাইনালেই সঞ্চালক করণ জোহর টপ ৫ প্রতিযোগীকে টিকিট টু বিগ বস ১৫-এর ব্রিফকেস বেছে নিয়ে বিবি ওটিটির প্রতিযোগীতা থেকে সরে যেতে বলেছিলেন। সেই সময় এই ব্রিফকেসটি নেন প্রতীক সহেজপাল। তাই প্রতীক অবশ্যই বিগ বস ১৫-এর নিশ্চিত প্রতিযোগী।

দিব্যা আগরওয়াল
বিগ বস ওটিটির বিজয়ী দিব্যা আগরওয়ালও নিশ্চিত প্রতিযোগী বিগ বস ১৫-এর। তিনি ইতিমধ্যেই সলমন খান সঞ্চালিত বিগ বসের বাড়িতে ঢোকার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

করণ কুন্দ্রা
বিগ বসের প্রত্যেক সিজনেই করণ কুন্দ্রার নাম উঠে আসে প্রতিযোগী হিসাবে। আর এই বছরও তার ব্যতিক্রম হল না। এবারও শোনা যাচ্ছে যে বিগ বস ১৫-এর ঘরে প্রবেশ করতে চলেছেন করণ কুন্দ্রা। তবে এখনও এই অবিনেতা কোনও নিশ্চিত ইঙ্গিত দেননি তাঁর বিগ বসে প্রবেশ করা নিয়ে। যদিও খুব উচ্চমাত্রায় সম্ভাবনা রয়েছে বিগ বস ১৫-এর ঘরে করণ কুন্দ্রাকে দেখতে পাওয়ার।

তেজস্বী প্রকাশ
অন্য এক সূত্রের নিশ্চিত খবর রয়েছে যে বিগ বস ১৫-তে প্রবেশ করবে টেলিভিশনের আরও একটি জনপ্রিয় মুখ তেজস্বী প্রকাশ, যিনি স্বরাগিণী, পহেরেদার পিয়া কি, কর্ন সঙ্গিনী ও সিলসিলা বদলতে রিস্তো কা-তে দেখা গিয়েছে অভিনয় করতে। তিনি জনপ্রিয় কমেডি শো 'জি কমেডি শো' করছেন। যদিও তিন সপ্তাহ ধরে তেজস্বীকে এই শোতে দেখা যাচ্ছে না। মনে করা হচ্ছে তেজস্বী আগামী মাসে শুরু হওয়া বিগ বস ১৫-এ অংশ নেবেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications