রাজ চক্রবর্তীর 'ফেলনা' কী জনপ্রিয়তা হারাচ্ছে, ইনস্টা লাইভে সত্যিটা জানালেন অভিনেত্রী রোশনি

রাজ চক্রবর্তীর 'ফেলনা' কী জনপ্রিয়তা হারাচ্ছে, ইনস্টা লাইভে সত্যিটা জানালেন অভিনেত্রী রোশনি

রাজ চক্রবর্তীর প্রযোজনায় স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে ফেলনা। কিন্তু গত কয়েকদিন ধরেই একটি ফেসবুক পেজে খবর দেওয়া হয় বদলে যাচ্ছে ফেলনা ধারাবাহিকটির সময়। প্রাইম টাইমের পরবর্তে দুপুর ২টোয় দেখানো হবে সিরিয়ালটি। তারপরেই ইনস্টা লাইফ করে দর্শকদের সত্যিটা জানালেন সিরিয়ালের মুখ্য চরিত্রের অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য।

রাজ চক্রবর্তীর প্রযোজনায় চলছে ফেলনা

গত ১ মার্চ থেকে অর্থাৎ ভোটের আগেই পরিচালক রাজ চক্রবর্তীর প্রযোজনায় শুরু হয়েছিল ফেলনা ছবিটি। অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সিরিয়ালটি। রাত সাড়ে আটটা অর্থাৎ একেবারে প্রাইম টাইমেই দেখানো হয় সিরিয়ালটি। কিন্তু গত কয়েকদিন খরে একটি ফ্যান পেজ থেকে প্রচার করা হচ্ছে সময় বদলে যাচ্ছে সিরিয়ালটির। দুপুর ২টোয় সম্প্রাচার করা হবে রাত সাড়ের ৮টার পরিবর্তে।

কী জানালেন রোশনি

ফ্যান পেজের খবর ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল। তাহলে কী জনপ্রিয়তা হারাচ্ছে সিরিয়ালটি। সেকারণেই প্রাইম টাইম থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হবে না তো এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শেষে িসরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করা রোশনি ইনস্টা লাইফে ব্যাখ্যা দিলেন। তিনি জানিয়েছেন একেবারেই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। কোনও সময় পরিবর্তন করা হচ্ছে না সিরিয়ালটির। যদি সময় বদল হত তাহলে চ্যানেলে তার প্রোমো যেত।

জনপ্রিয় সিরিয়াল

জনপ্রিয় সিরিয়াল

ম্যাজিকের জগতে মেয়েরাও যে কম পারদর্শী নয় সেটা নিয়েই গল্পটা। সিরিয়ালের মূল চরিত্র ফেলনা। তার মায়ের ভূমিকায় অভিনয় করছেন রোশনি। ফেলনার নাম ভূমিকায় অভিনয় করেছেন যিনি তিনি শিশু শিল্পী একাধিক সিরিয়ালে দেখা গিয়েছিল। কপালকুণ্ডলা ধারাবাহিকে দেবজ্যোতি রায়চৌধুরীও রয়েছে ছবিটিতে।

জনপ্রিয়তা বাড়ছে

জনপ্রিয়তা বাড়ছে

খুব অল্পদিেনর মধ্যেই সিরিয়ালটির জনপ্রিয়তা তৈরি হয়ে গিয়েছে। অনেকেই জানেন না রাজ চক্রবর্তী সিরিয়ালটির প্রযোজনা করছেন। অন্যান্য চ্যালেনের টেলিসিরিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে চলছে স্টার জলসার ফেলনা সিরিয়ালটি। মাত্র তিন মাস সময় পার হয়েছে।

ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+